Election Campaign: বিজেপির হয়ে প্রচারের জন্য সায়ক পেয়েছে ২.৫ লাখ, শমীক ১৩ লাখ! হইচই সোশ্যাল মিডিয়া জুড়ে

SAYAK

কলকাতা: এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই বিজেপির নির্বাচনী প্রচার এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে নতুন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে প্রকাশিত বিজেপির নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা ভোটে পাঁচ রাজ্যে দলের কেন্দ্রীয় দফতর থেকে মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গেই খরচ […]

Lok sabha Election 2024: এক মাস আগে সারদা মাকে ব্যঙ্গ-বিদ্রুপ, আজ তাঁরই পায়ে মাথা ঠেকাচ্ছেন! মোদীকে খোঁচা অভিষেকের

abhisek

কলকাতায় নরেন্দ্র মোদীর রোড-শোর দিন তাঁকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুরে প্রচারসভা ছিল অভিষেকের। সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল রাজ্য বিজেপি। তৃণমূলের দাবি, সেই ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান করা হয়েছে। শালীনতা লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। […]

Viral Kaka: হিরণকে ‘বাংলা’বলতে বলে ভাইরাল! কেশপুরের সেই কাকার ফ্যান হলেন দেব

dev 1

রাজনীতির ময়দানে যে তিনি পাক্কা ‘গোলন্দাজ’, তা বারবার বুঝিয়ে দিচ্ছেন দেব। বিতর্ককে দিব্যি পাশ কাটিয়ে যাচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী। আবার হাসিমুখে মুখে মোক্ষম জবাবটিও দিয়ে দিচ্ছেন। এবারে ভাইরাল ভিডিওর ‘বাংলায় বলো’ কাকার সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুপারস্টার। আর এতেই যেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দিলেন খোঁচা। বিজেপির হিরণ চট্টোপাধ্যায় সম্প্রতি কেশপুরে গিয়েছিলেন […]

Abhishek Banerjee : ‘১০ জন BJP বিধায়ক তৃণমূলে আসতে চাইছে…’, নির্বাচনী সভায় বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee 1

বাংলা থেকে বিজেপি পার্টিটাকেই তুলে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের নির্বাচনী সভা থেকে অভিষেক দাবি করেছেন, বিজেপির আরও ১০ জন বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছেন! অভিষেকের কথায়, “বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে […]