Delhi school দিল্লির স্কুলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর, আত্মহত্যার দাবি বিজেপি বিধায়কের

delhi school death

The NewsNest Desk : দিল্লি, ২৪ অক্টোবর: স্কুলের ভিতরে রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। শনিবার দিল্লির কৃষ্ণ নগরের একটি স্কুলের নিরাপত্তারক্ষীদের ঘরের পিছনে জলের ট্যাঙ্কের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কী ভাবে ওই ছাত্রীর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক […]

Tiranga Protest: দীপকের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির অনুমতি মিলল না, শুক্রবার কনট প্লেসে জমায়েত হলেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিল্লি পুলিশের

dipk

The NewsNest Desk: শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ল। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকের ডাকা এই কর্মসূচিতে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অনুমতি ছাড়া জমায়েত হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ। অন্য দিকে, কর্মসূচি বন্ধ করার আর্জি জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেও আদালত এ বিষয়ে […]

SIR এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, মঙ্গলবারই কি শুনানি?

supreme court 4 1024x639 1

The NewsNest Desk : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাগুলির সঙ্গেই রাহুলের দায়ের করা […]

CJP protest: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দিল্লিতে ধরপাকড়! ১০০-র বেশি বিক্ষোভকারী আটক

delhi protest 3

The NewsNest Desk: সুপ্রিম কোর্টের বেআইনি আটক না করার নির্দেশের মধ্যেই দিল্লিতে দ্বিতীয় দিনের বিক্ষোভে ১০০-র বেশি আন্দোলনকারীকে আটক করল পুলিশ। রবিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি), এসএফআই, এআইএসএ এবং ক্রান্তিকারী যুব সংগঠনের সদস্যরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নামেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ জোর করে তাঁদের আটক করে। কয়েকজনকে টেনেহিঁচড়ে […]

Delhi Protest: মেট্রো-ট্রেন চলাচল স্বাভাবিক রাখুন, ইন্টারনেট বন্ধ নয়! দিল্লি পুলিশ ও কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

cjp delhi

The NewsNest Desk: দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা, মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে একাধিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রবিবার বিশেষ শুনানিতে শীর্ষ আদালত জানায়, নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগের পরিষেবা অযথা ব্যাহত করা যাবে না। পাশাপাশি, শান্তিপূর্ণ ও নিরস্ত্র প্রতিবাদকারীদের […]

CJP Protest: ‘মাছি মারতে হাতুড়ি নয়!’ সিজেপির কর্মসূচির দিন দিল্লি জুড়ে ট্রেন-মেট্রো বন্ধ না রাখার সুপ্রিম নির্দেশ

cjp

The NewsNest Desk: ‘মাছি মারতে কেউ হাতুড়ি চালায় না!’ দিল্লিতে রাজনৈতিক কর্মসূচির আগে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তার কারণে বিধিনিষেধ জারি করা যেতে পারে, কিন্তু তার জেরে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় না। শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা […]

Vivek Bhagat: মহিলা সাংবাদিককে হেনস্থা তদন্তের মধ্যেই পদোন্নতি বিবেক ভগতের, উঠছে প্রশ্ন

bagat

The NewsNest Desk:  জন্তর মন্তরে মহিলা সাংবাদিকদের অভিযোগের তদন্ত এখনও শেষ হয়নি। তার মধ্যেই দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতকে Additional DCP-এর বর্তমান দায়িত্ব দেওয়া হয়েছে। ৩ অক্টোবর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া তিন মহিলা সাংবাদিক পুলিশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ নিরপেক্ষ তদন্তের জন্য Crime Branch-এ পাঠানো হয়েছে। সেই তদন্ত […]

Earthquake: ফের ভূমিকম্প দিল্লিতে! দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার কাঁপল রাজধানী

earthquake 696x436 e1589964598422

রবিবার দুপুরে হঠাৎ কেঁপে উঠল রাজধানী দিল্লি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তারা জানিয়েছে বিকেল ৪টে বেজে ৮ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে রাজধানী। এই নিয়ে দু’সপ্তাহের মধ্যে তৃতীয় বার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে। রবিবার বিকেল ৪:০৮ নাগাদ ভূমিকম্প হয়েছে। এবং সেটি ঘটেছে ভূতল থেকে ১০ কিমি গভীরে। ন্যাশনাল সেন্টার ফর […]