‘আমায় নয়, প্রয়োজন হচ্ছে সবল নেতা ও সদিচ্ছার’, যোগদানের প্রস্তাব ফিরিয়ে টুইট PK -র

PK

যোগদানের প্রস্তাব প্রত্যাখানের পর কংগ্রেসেকে ‘চিমটি’ কেটে দিলেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী দাবি করলেন, তাঁকে প্রয়োজন নেই হাত শিবিরের। বরং শতাব্দীপ্রাচীন দলের সমস্যা সমাধানের জন্য সদিচ্ছা এবং উপযুক্ত নেতৃত্বের প্রয়োজন আছে। I declined the generous offer of #congress to join the party as part of the EAG & take responsibility for the elections. In my humble […]

By-Election Results 2022: বাইশের প্রথম উপনির্বাচনে শূন্য পেল বিজেপি, পাঁচ আসনেই জয়ী বিরোধী শিবির

BJP 1

বিরোধীরা ৫, বিজেপি ০। গোটা দেশের ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বেশ ভালমতোই ধাক্কা দিল। ৪ বিধানসভা এবং ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা পর্যন্ত খুলতে পারল না বিজেপি বা তাদের জোটসঙ্গীরা। বিহারে ২০২০ সালের বিধানসভা ভোটে বোচাহাঁ কেন্দ্রে এনডিএ জোটের ‘বিকাশশীল ইনসান পার্টি’ (ভিআইপি)-র প্রার্থী মুশাফির পাসোয়ান জয়ী হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনটি […]

Jhalda: পূর্ণিমা কান্দুকে হেনস্থা! কংগ্রেসের মিছিল ঘিরে তুলকালাম ঝালদা, ১২ ঘণ্টা বনধের ডাক

jhalda

সকাল থেকে ঝালদায় পুরবোর্ড গঠন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। তপন কান্দুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মৌন মিছিলে হামলার অভিযোগ। প্রতিবাদে আগামিকাল ১২ ঘণ্টার বনধের ডাক দিল কংগ্রেস। পুলিশ শারীরিক ভাবে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে নিগ্রহ করেছে বলে অভিযোগ। মঙ্গলবার ছিল ঝালদা পুরসভার বোর্ড গঠন। আর এদিনই কালাদিবস পালন করে কংগ্রেস। একটি মৌন মিছিল বের করে […]

‘আবার আসবেন’, রাজ্যসভার ৭২ সাংসদের বিদায় সংবর্ধনায় আবেগঘন মোদী

MODI 1

আগামী তিন মাসের মধ্যে রাজ্যসভাকে (Rajya Sabha MP) বিদায় জানাবেন মোট ৭২ জন সাংসদ। সেই তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী থেকে প্রবীণ কংগ্রেস সাংসদরা। শুক্রবার সেই ৭২ জনের উদ্দেশেই বিদায়ী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী (PM Farewell Speech)। মোদী বললেন, ‘সংসদ অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন। প্রতিষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতা থেকে অর্জিত […]

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে পড়ানো হবে ভগবত গীতা, সমর্থন আপ, কংগ্রেসের

geeta

গুজরাটের (Gujrat) স্কুল পাঠ্যে এবার থেকে পড়ানো হবে ভগবত গীতা (Bhagavad Gita)। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সিলেবাসে এবার থেকে ভগবত গীতা পড়ানো হবে বলে সে রাজ্যের  সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম রাজ্য হিসাবে স্কুল পাঠক্রমে ভগবত গীতাকে (Shrimad Bhagavad Gita) যুক্ত করে ফেলল গুজরাট সরকার। এবার থেকে গুজরাটের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির […]

কাশ্মীরি পণ্ডিতদের রাজ্যত্যাগের জন্য বিজেপিই দায়ী, ‘The Kashmir Files’ – এর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ

The Kashmir Files 1200by667

কাশ্মীরি পন্ডিতদের রাজ্যত্যাগের ঘটনা দর্শকের সামনে তুলে ধরছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর ‘দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) ছবির মাধ্যমে। এই সিনেমা নিয়ে বিজেপি শিবিরে বেশ শোরগোল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছেন সিনেমার কলাকুশলীদের সঙ্গে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। বিজেপির স্বঘোষিত মুখপাত্র কঙ্গনা রানাওয়াত উচ্ছাস প্রকাশ করেছেন সিনেমাটির সাফল্য নিয়ে। এর […]

Uttarakhand Election Results 2022: উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি, জোর লড়াই কংগ্রেসের

uttrakhand

বিজেপি-র (BJP) অন্তর্দ্বন্দ্ব এই রাজ্যের ভোটে এবার বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল (Uttarakhand Election 2022)। দেখা গিয়েছে এই অন্তর্দ্বন্দ্বের ফলে একাধিকবার উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীত্ব পদে পরিবর্তন করতে হয়েছে (Uttarakhand Election 2022 Counting Result)। কিন্তু তার সত্ত্বেও এবারের বিধানসভা ভোট এই রাজ্যে কিন্তু বিজেপি-র পক্ষেই সকলে বাজি ধরেছেন। একটা সময় কংগ্রেসের রাজ চলত উত্তরাখণ্ডে। কিন্তু এই মুহূর্তে তাঁরা […]

Sadhan Pande: প্রয়াত নেতার দখলে সেই রেকর্ড, যা স্বয়ং তাঁর দলনেত্রীরও নেই!

Sadhan Pande 2

উত্তর কলকাতার কংগ্রেসি রাজনীতির অজিত পাঁজার (Ajit Panja Follower) অনুগামী হিসেবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। মানিকতলা, বড়তলা এলাকার একদা দাপুটে বাম-বিরোধী রাজনীতির মুখ ছিলেন সাধন পাণ্ডে (Sadhan pandey)। অজিত পাণ্ডেকে সামনে রেখেই জাতীয় স্তরে কংগ্রেসি (Congress) রাজনীতির মুখ হওয়ার চেষ্টা করেন তিনি। ক্রমেই তিনি নজরে পড়েন ইন্দিরা ঘনিষ্ঠ নেত্রী রাজেন্দ্রকুমারী বাজপেয়ির। উত্তর প্রদেশের একদা এই দাপুটে […]

Punjab Poll: ভোটের দিনই পঞ্জাবে ‘গৃহবন্দি’ সোনু সুদ, বাজেয়াপ্ত গাড়ি

sood1200

ভোটারদের প্রভাবিত করছেন বলিউড অভিনেতা! পঞ্জাবের মোগা বিধানসভার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে ঢোকার চেষ্টা করছেন। রবিবার এমন অভিযোগ উঠল সোনু সুদের (Sonu Sood) বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্র কড়া ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মাঝপথে অভিনেতার গাড়ি আটকে দেওয়া হয়। ভোট (Sonu Sood | Punjab Assembly Election 2022) শেষ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে পা রাখতে পারবেন না […]

তৃণমূলের সঙ্গে ‘দূরত্ব’! জল্পনার মাঝেই নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজে পিকে

nitish kumar and prashant kishor

তৃণমূলের সঙ্গে তাঁর সংস্থা আইপ্যাক-এর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে৷ এরই মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজ সারলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor Meets Nitish Kumar)৷ সম্প্রতি দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজে দেখা গেল প্রশান্তকে। তা নিয়েই শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও প্রত্যাশিত ভাবেই দুই তরফ থেকেই বৈঠককে ‘সৌজন্যমূলক’ […]