দিদি ঝড় চার পুরনিগমেই, শিলিগুড়ির মেয়ের হচ্ছেন গৌতম দেব, স্পষ্ট করে দিলেন মমতা

আরও নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। চার পুরনিগমের বিপুল জয়ের পর প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বলেন, ‘‘এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি।’’ চার পুরনিগমের ফলের পর আবারও কংগ্রেস, সিপিএম ও বিজেপি-কে একযোগে আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে […]
Uttarakhand: ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি! ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

উত্তরাখণ্ড ভোটের প্রচারের শেষ মুহূর্তে বড় ঘোষণা করে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uniform Civil Code)। বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখণ্ডে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি, দাবি করলেন ধামি। যদিও বিরোধীদের বক্তব্য, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে হিন্দুত্বের জিগির তুলতেই এই ধরনের ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এক সাক্ষাৎকারে ধামী বলেন, ‘‘বিধানসভা ভোটে জিতে বিজেপি […]
মহিলাদের উত্তেজক পোশাকে বাড়ছে ধর্ষণ, হিজাব বিতর্কের আবহে মন্তব্য BJP বিধায়কের

পোশাকের কারণেই আসলে ধর্ষণ (Rape) বাড়ছে। মহিলারা এমন ধরনের পোশাক পরছেন, যা দেখে পুরুষদের ‘উত্তেজনা’ বেড়ে যায়। এমনই বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের (Karnataka) BJP বিধায়ক এম পি রেণুকাচার্য। এমনিতেই হিজাব নিয়ে ক্রমেই বিতর্কের পারদ চড়ছে কর্ণাটকে। এর মধ্যেই সেখানকার এক বিজেপি বিধায়কের এমন মন্তব্যকে কেন্দ্র করে পোশাক বিতর্ক আরও ঘনীভূত হল। কর্ণাটকের বিধায়ক […]
Pegasus: মোদীর ইসরায়েল সফরে হয়েছিল পেগাসাস চুক্তি, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে শোরগোল

সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জবাব এড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। এ বার আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে দাবি করা হল, ২০১৭ সালে ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার স্পাইঅয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত। ‘The Battle for the World’s Most Powerful Cyberweapon’ শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনএসও নামের এক ইজরায়েলি সংস্থা বিশ্বের বিভিন্ন […]
সম্পত্তির লোভে মাকে বাড়ি ছাড়া করেছেন! ভাইকে ‘নিষ্ঠুর’ বলে আক্রমণ সিধুর দিদির

নির্বাচনের মুখে নতুন করে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়লেন পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন তাঁর এনআরআই বোন। শুক্রবার চণ্ডীগড়ে সিধুর মার্কিন নিবাসী বোন সুমন তূর অভিযোগ করেন যে নভজ্যোত সিধু ১৯৮৬ সালে তাঁর বাবার মৃত্যুর পর তাঁর বৃদ্ধ মাকে ত্যাগ করেছিলেন। সিধুর বোন আরও অভিযোগ করেন, ১৯৮৯ সালে দিল্লি […]
UP Election 2022: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভীতুরা লড়াই করতে পারে না- নিশানা কংগ্রেসের

কংগ্রেসের তরফে সোমবার প্রকাশিত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম ছিল। মঙ্গলবার দুপুরে সনিয়া গান্ধীর দল ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জিত প্রতাপ নারায়ণ (আরপিএন) সিং। কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি-তে শামিল হলেন তিনি। মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর আরপিএন সিং বলেন, ‘আমি ৩২ বছর ধরে কংগ্রেসে কাজ করেছি। কিন্তু আজ আমি […]
Priyanka Maurya: কংগ্রেস ছেড়ে বিজেপিতে ‘লড় সকতি হু’ প্রচারের মুখ প্রিয়াঙ্কা

কংগ্রেসের ‘লড়কি হু, লড় সকতি হু’-র প্রচার মুখ প্রিয়াঙ্কা মৌর্য বিজেপিতে যোগ দিলেন ৷ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস ৷ তারপরেই কানাঘুষো শোনা গিয়েছিল, তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন (Former Congress leader Priyanka Maurya joins BJP before UP Assembly Election 2022) ৷ শেষপর্যন্ত বিজেপিতে যোগ দিলেন তিনি ৷ শতাব্দী প্রাচীন দলকে ফের […]
UP Congress: টিকিট না পাওয়ায় কংগ্রেস ছাড়লেন গুলাবি গ্যাংয়ের প্রতিষ্ঠাতা

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই একে একে প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। আর তারইসঙ্গে শুরু হয়েছে দলবদলের খেলাও। এবার টিকিট না পাওয়ায় কংগ্রেস ছাড়লেন উত্তর প্রদেশের গুলাবি গ্যাংয়ের প্রতিষ্ঠাতা সম্পত রাই। নারী অধিকার ও মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্যায়-অবিচারের বিরুদ্ধে সরব হয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন সম্পত পাল। ২০০৬ সালে তাঁর নেতৃত্বাধীনেই উত্তর প্রদেশের […]
UP Elections 2022: কং প্রার্থী প্রাক্তন ‘মিস বিকিনি’ অর্চনা, ভোটে দাঁড়াতেই ভাইরাল টু পিস্ পরিহিত ছবি

উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন প্রাক্তন মিস বিকিনিকে প্রার্থী করল কংগ্রেস (congress fields former miss bikini india archana goutam from hastinapur in up assembly election) ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে ৷ তার উপর অর্চনা গৌতম নামে ওই তরুণী লড়তে চলেছেন হস্তিনাপুর আসন থেকে (Hastinapur Congress Candidate) ৷ ফলে সোশ্যাল মিডিয়ায় এখন তিনিই ট্রেন্ডিং […]
Uttar Pradesh : পদ্মশিবিরে ভূমিকম্প, একদিনে বিজেপি ছাড়লেন মন্ত্রী-সহ ৪ বিধায়ক

হাই ভোল্টেজ ভোটের আগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বড় ধাক্কা বিজেপির। দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে দল ছাড়লেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য। মঙ্গলবারই যোগ দিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। এদিন আরও তিন বিধায়ক দল ছেড়েছেন। স্বাভাবিকভাবে ভোটের আগে এহেন হাই প্রোফাইল মন্ত্রী ও বিধায়কদের দল ছাড়ায় অস্বস্তিতে বিজেপি। মঙ্গলবার সকালে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা […]