Bayron Biswas: ঘাসফুলে বাইরন, ৩ মাসেই সাগরদিঘি ‘পুনরুদ্ধার’ তৃণমূলের

New Project 2023 05 29T150654.644 1

শেষ রক্ষা হল না। সাগরদিঘি উপ নির্বাচনের তিন মাসের মধ্যেই শেষমেশ তৃণমূলেই যোগ দিলেন কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনের ক্ষততে অবশেষে মলম দিতে পারল তৃণমূল। এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভায় বায়রন আসেন৷ নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেকের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন বায়রন৷ তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় […]

Karnataka: অবশেষে কাটল জট! সিদ্দারামাইয়াই কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী শিবকুমার

1684394536 congress karnataka

অবশেষে আনুষ্ঠানিক ভাবে আজ দুপুর ১২টা নাগাদ কংগ্রেসের তরফে ঘোষণা করা হল কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়ে দেন যে সিদ্দারামাইয়া আগামী শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। তাঁর ডেপুটি হিসেবে সেদিন শপথ নেবেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত শিবকুমার কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতিও […]

Karntaka Election Results 2023: অপ্রতিরোধ্য কংগ্রেস, ব্যাকফুটে গেরুয়া শিবির

images 14

গণনা যত এগোচ্ছে কর্নাটকে শাসক দল বিজেপির থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিচ্ছে কংগ্রেস। এই মুহূর্তে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৮  আসনে। আর শাসক বিজেপি এগিয়ে মাত্র ৭৫ আসনে। জেডিএস এগিয়ে আছে ২৫ আসনে। পরিবর্তনের ইঙ্গিত সামনে আসতেই তেড়েফুঁড়ে আসরে নেমেছে কংগ্রেস। রাজ্য জয়ের মধ্য দিয়েই ২৪-এর লোকসভা নির্বাচনে নিজেদের লড়াইকে আরও জোরদার […]

Karnataka: নির্বাচনের আগে গাছে ‘ফলল’ কোটি টাকা! তাজ্জব আয়কর দপ্তর

KARNATAKKA

১০ মে কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে দিকে দিকে উদ্ধার হচ্ছে টাকা। অটোরিকশা থেকে শুরু করে সাধারণ হাতব্যাগ, সবেতেই ঠেসে ভরা বান্ডিল। এবার কর্নাটকের আয়কর দফতর মাইসুরু থেকে এক কোটি টাকা উদ্ধার করেছে। চমকে ওঠার মতো তথ্য হল, সেই টাকা নাকি ফলেছে ঝাউগাছে! তেমনই দেখা যাচ্ছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। পুত্তুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস […]

Rahul Gandhi: জেলযাত্রার রায়কে চ্যালেঞ্জ, সোমবার আদালতে যেতে পারেন রাহুল

Rahul Gandhi Surat court

সবকিছু ঠিক থাকালে সোমবার সুরাত আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী পদবি নিয়ে তাঁর আপত্তিকর মন্তব্যের জেরে, সুরাত আদালত তাঁকে দু বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। যার জেরে রাহুলের সাংসদ পদও খারিজ হয়েছে। আগামী ৬ বছর তিনি ভোটেও দাঁড়াতে পারবেন না। এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাচ্ছেন রাহুল। সূত্রের খবর, ২০১৯-এর […]

Rahul Gandhi: দিল্লিতে সরকারি বাংলো খালি করার নির্দেশ রাহুলকে, দেওয়া হল ‘ডেডলাইন’

Rahul Gandhi Surat court

রাহুল গান্ধীকে দিল্লির সরকারি বাংলো খালি করার নির্দেশ দিল লোকসভার হাউজিং কমিটি। সংসদের সদস্য হিসেবে যে বাংলো রাহুলকে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সাংসদপদ খারিজ হওয়ার পরই সেই কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য ‘ডেডলাইন’ বা সময়সীমাও বেঁধে দিয়েছে লোকসভার কমিটি। বাংলো খালি করতে এক মাস সময় পাবেন রাহুল। ২০০৫ সাল […]

Rahul Gandhi: কংগ্রেসের সত্যাগ্রহে অনুমতি নেই পুলিশের, রাজঘাটে জারি ১৪৪ ধারা

satyagraha

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দিল্লির রাজঘাটে মেগা সত্যাগ্রহ শুরু করল কংগ্রেস। রবিবার দিনভর একেবারে শীর্ষস্তরের কংগ্রেস নেতারা রাজঘাটে অবস্থান করবেন। যাঁদের মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), এবং রাহুলের বোন প্রিয়াঙ্কা। রাজঘাটের সামনে অসংখ্য কংগ্রেস কর্মীও জড়ো হয়েছেন। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সত্যাগ্রহ পালন করবে কংগ্রেস নেতৃত্ব। […]

ED, CBI-এর ‘অপব্যবহার’, ১৪টি বিরোধী দলের করা মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট

SupremeCourt

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধী নেতানেত্রীদের হেনস্তা করার অভিযোগে আগেই সরব হয়েছিল কেন্দ্র বিরোধী দলগুলি (Opposition parties)। এবার সেই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল ১৪ বিরোধী দল। ইডি, সিবিআইয়ের ‘অপব্যবহার’, বিরোধী নেতাদের আচমকা গ্রেপ্তার – এসব নিয়ে শুক্রবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। গ্রেপ্তারির আগে-পরে কেন্দ্রীয় সংস্থার কী কী নিয়মকানুন রয়েছে, তাও বিশদে […]

Rahul Gandhi: দু’বছরের জেল, রাহুল কি সাংসদ পদ খোয়াতে পারেন?

RAHUL

মানহানির ফৌজদারি মামলা। বিজেপি (BJP) বিধায়কের করা এই  মামলাতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাটের আদালত। পাশাপাশিই রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে ৩০ দিনের জন্য সাজা কার্যকর করা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন বিচারক এইচএইচ বর্মা। তিনি জানিয়েছেন, ওই সময়সীমার মধ্যে সাজার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে আবেদন করতে পারবেন ওয়েনাড়ের কংগ্রেস […]

PM Modi: গান্ধী পরিবারকে নিয়ে কুকথার অভিযোগ, মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

SONIA

কেমব্রিজে করা বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপি যখন রাহুল গান্ধীকে কোণঠাসা করার পন্থা নিয়েছে, ঠিক তখনই পালটা মোদীকে নিশানা করল কংগ্রেস। এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন কংগ্রেস সাংসদ তথা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (KC Venugopal)। তাঁর অভিযোগ, সংসদ কক্ষে দাঁড়িয়েই গান্ধী পরিবারকে অপমান করেছেন মোদী। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির […]