Dusu Election Result : দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফের গেরুয়া ঝড়

DU

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। চারটি আসনের মধ্যে তিনটিতেই জিতল এবিভিপি। সান্তনা পুরস্কার জুটেছে কংগ্রেসের (Congress)। একটিমাত্র আসনে জয়লাভ করেছে তারা। ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। শনিবার সন্ধ্যায় কাউন্টিং শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এবিভিপি সদস্যরা। শনিবার সন্ধ্যায় […]

Constitution New Copy: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস

rahul

সংবিধানের (Constitution of India) শব্দ বদলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) জানান, সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’ শব্দ দুটি মুছে ফেলা হয়েছে। সেই সংবিধানের কপিই তুলে দেওয়া হয়েছে সাংসদদের হাতে। প্রসঙ্গত, নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন শুরুর আগে সাংসদদের বিশেষ উপহার দেওয়া হয়। সেখানেই ছিল এই সংবিধানের কপি। […]

Joint Rally of INDIA: শুরুতেই হোঁচট ইন্ডিয়া শিবিরে, স্থগিত প্রথম যৌথ সমাবেশ

INDIA 2

ঠান্ডা ঘরের আলাপ-আলোচনা পর্বের পর জনতার দরবারে যাওয়ার পথে শুরুতেই হোঁচট খেল ইন্ডিয়া (INDIA) শিবির। অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম যে জনসভা হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেল। শনিবার সভা বাতিলের খবর জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।  বিজেপি অবশ্য এই বিষয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের বক্তব্য, সনাতন ধর্ম নিয়ে […]

Anti BJP Alliance: ‘বিজেপির প্রতিহিংসার শিকার’, অভিষেকের পাশে দাঁড়িয়ে বিবৃতি INDIA জোটের সমন্বয় কমিটির

india

বিজেপির প্রতিহিংসার শিকার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিল INDIA জোট। বুধবার INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, বিজেপির প্রতিহিংসার জেরেই ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে থাকতে পারলেন না অভিষেক। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘‘সমন্বয় কমিটির সদস্য অভিষেককে আজকেই তলব করেছিল […]

Jawan: ‘সংসদে জওয়ান দেখানোর সাহস আছে?’, মোদী সরকারকে চ্যালেঞ্জ কংগ্রেস নেতার

jawan 1

‘জওয়ান’ জ্বরে আক্রান্ত গোটা দেশ। আর সেই সঙ্গেই পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান (Shah Rukh Khan) যেন হঠাৎই আরও বেশি করে রাজনৈতিক ‘সচেতন’ হয়ে উঠেছেন। সিনেমার সংলাপে যখন কিং ভক্তদের অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ খুঁজে পেয়েছেন, তখন কংগ্রেস নেতা জয়রাম রমেশ শাহরুখের হয়ে সওয়াল করলেন। বিজেপি সরকারকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন, “সাহস থাকে তো নতুন সংসদ […]

G20 Summit 2023: দিল্লির সৌন্দর্যায়নে খরচ প্রায় ৪০০০ কোটি! গুঁড়িয়ে গেল গরিবের ঘর

g20 slims

দু’দিনের জি২০ সম্মেলন। তার জন্য দিল্লির সৌন্দর্যায়নে খরচ হচ্ছে প্রায় ৪০০০ কোটি টাকা। কিন্তু সেই সৌন্দর্যায়নের নামে দিল্লির হাজার হাজার গরিব মানুষকে ঘরছাড়া হতে হয়েছে বলে বিরোধী শিবির অভিযোগ তুলেছে।সেটা নিয়েই এবার কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুলের বক্তব্য, ভারতের ‘গরিবি’কে, ভারতের আসল বাস্তবকে আড়াল করার চেষ্টা করছে সরকার। সোশ্যাল মিডিয়ায় […]

Dhupguri Bypoll 2023: প্রেস্টিজ ফাইটে জয়ী অভিষেক! বিজেপির ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল

dhupguri

শান্তিতেই মিটেছিল ভোটগ্রহণ। ফলঘোষণা হল শুক্রবার। বিজেপির হাত থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র এক প্রকার ছিনিয়ে নিল শাসক তৃণমূল। শুক্রবার গণনার শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল ধূপগুড়িতে। গত বিধানসভা নির্বাচনের ফল ধরে রেখে বিজেপির ‘রায়’ জিতবেন, না কি তা যাবে তৃণমূলের ‘রায়ের’ হাতে? তা নিয়ে জোর আলোচনা চলছিল। কিন্তু শেষ হাসি হাসল তৃণমূল। বিজেপি প্রার্থী […]

Rahul Gandhi: সংসদে কামব্যাক রাহুল গান্ধীর, সুপ্রিম রায়ের ৪৮ ঘন্টার মধ্যেই ফিরে পেলেন সদস্য পদ

Rahul Gandhi

সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। মোদী পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাতের […]

Modi Surname Case: মোদী পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর

rahul smile

মোদী পদবি অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ শুক্রবার রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ রাহুলের পদ ফিরে পাওয়ার সম্ভবনাও তৈরি হল। ২০১৯ সালের ১৩ এপ্রিল […]

Panchayat Election 2023: খুন-জখম-ছাপ্পা! মুর্শিদাবাদে দুপুর পর্যন্ত নিহত পাঁচ, মোট মৃত্যু ৯ জনের

westbengalpolls

পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা। সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই। তবে পঞ্চায়েত ভোটের আগের রাত থেকে পরিস্থিতি চরমে পৌঁছেছে। অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই। শুক্রবার রাত থেকে শনিবার ভোটের দিন দুপুর পর্যন্ত সেই জেলায় পাঁচ জন খুন হয়েছেন। অভিযোগ, শুক্রবার […]