Chorbagan Stampede ১৯ জনের মৃত্যুও ‘ছোট ঘটনা’? চোরবাগান নিয়ে স্পিকারের মন্তব্যে বিতর্ক, শুভেন্দুর আগের বার্তা মনে করাল বিরোধীরা

chorbagan 1

The NewsNest Desk : দুর্গাপুজোর আনন্দের মধ্যেই চোরবাগানে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, দুর্ঘটনার জন্য দায়ী কাউকে আড়াল করবে না তাঁর সরকার। এমনকী ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলতেও নারাজ ছিলেন তিনি। অথচ এবার সেই চোরবাগানের বিপর্যয়কেই ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিধানসভার […]

Chorbagan Stampede: প্রতিমা নিরঞ্জনে বাধা নেই, তবে খোলা যাবে না মণ্ডপ! চোরবাগান পরিদর্শনের পর সিট

chorbagan 2

The NewsNest Desk: চোরবাগান পদপিষ্টের ঘটনায় তদন্তের স্বার্থে অক্ষত রাখতে হবে দুর্গাপুজোর মণ্ডপ। প্রতিমা নিরঞ্জনে বাধা না থাকলেও মণ্ডপের বর্তমান অবস্থার কোনও পরিবর্তন করা যাবে না বলে জানিয়ে দিল রাজ্য সরকারের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল (সিট)। বৃহস্পতিবার সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপ পরিদর্শনের পর এ কথা জানান সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁর সঙ্গে ছিলেন […]

Chorbagan Stampede চোরবাগান পদপিষ্টের ঘটনায় SIT গঠন, ১৯ জনের মৃত্যু ঘিরে তদন্ত

chorbagan 1

The NewsNest Desk : কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা SIT। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী দলে হোমিসাইড শাখা এবং গুন্ডা দমন শাখার আধিকারিকদের যুক্ত করা হয়েছে। দুর্গাপুজোর আনন্দের মধ্যে ঘটে […]

Chorbagan Stampede: মা জাগ্রত! মুখ ঘোরালেই ঘটে অঘটন, বিপর্যয়ের পর অতীতের ঘটনা টানলেন প্রাক্তন সম্পাদক জয়ন্ত

jayanta chorbagan

The NewsNest Desk: চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকের আবহের মধ্যেই সামনে এল পুজো কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের একাধিক দাবি। তাঁর বক্তব্য, গত কয়েক বছরে প্রতিমার মুখের দিক পরিবর্তন কিংবা খুঁটিপুজোর নির্দিষ্ট স্থান সরানোর পর তাঁদের পরিবার ও পুজো কমিটির সঙ্গে যুক্ত কয়েক জনের জীবনে একের পর এক অঘটন […]

Chorbagan Stampede: ভিড়ের চাপে পাঁজরের হাড় ভেঙে ফুসফুসে! ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য

chorbagan 1

The NewsNest Desk: উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল মৃত্যুমিছিলে। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় এবার সামনে এল ময়নাতদন্তের ভয়াবহ তথ্য। প্রাথমিকভাবে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভিড়ের প্রবল চাপে একাধিক মৃতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। অন্তত ছ’জনের ক্ষেত্রে পাঁজরের হাড় ভেঙে ফুসফুসে ঢুকে যাওয়ার মতো গুরুতর আঘাতের কথা জানা গিয়েছে। […]

Chorbagan Stampede: বিচারপতির নেতৃত্বে সিট, পুলিশও ছাড় পাবে না! মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর

suvendu 1

The NewsNest Desk:  কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো কমিটির উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশকর্মী—কারও কর্তব্যে গাফিলতি প্রমাণিত হলে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য […]

Chorbagan Stampede: বাবা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, শোকে স্তব্ধ ১৬টি পরিবার

chorbagan death

The NewsNest Desk: দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে। সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯ জন। ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না কারও। মৃতদের মধ্যে রয়েছেন বাবা-ছেলে, স্বামী-স্ত্রী, মা-ছেলে এবং দুই কিশোরী বান্ধবী। এই ঘটনায় অন্তত ১৬টি পরিবারে নেমে এসেছে গভীর শোক। উৎসবের আনন্দের মাঝেই একের পর এক […]