shiv sena: কটাক্ষ ‘মোগ্যাম্বো’কে! তির-ধনুক ফেরাতে গিয়ে সুপ্রিম দ্বারে উদ্ধব, CJI বললেন, ‘কালকে আসুন’

দল হাতছাড়া হয়েছে, নির্বাচনী প্রতীক ‘তির-ধনুক’ গিয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন উদ্ধব ঠাকরে। ‘তির-ধনুক’ প্রতীক ফিরে পেতে শীর্ষ আদালতে মামলার আবেদন করে তা জরুরি ভিত্তিতে শুনানি করার জন্য বলেছিলেন উদ্ধবের আইনজীবী। তবে উদ্ধব পক্ষের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ‘সরি, আপনাকে […]
GIS-23: ‘গরুর যত্ন নিন, গরু আপনার যত্ন নেবে’, শিল্প সম্মেলনে বিনিয়োগকারীদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

ভ্যালেনটাইনস ডে’র আগে গরুকে নিয়ে আলোচনার শেষ হচ্ছেই না। এর আগে কেন্দ্রীয় সংস্থা ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই)-এর তরফে দাবি জানানো হয়েছিল, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘গরু আলিঙ্গন দিবস’ হিসাবে পালন করতে হবে। তার পর থেকেই গরু লাইম লাইটে। শুরু হয় এমন প্রস্তাব নিয়ে নানা ধরনের আলোচনা। কেউ বলেন, এটি একেবারেই অপ্রয়োজনীয়। কেউ আবার এর […]
BJP:বঙ্গ বিজেপি নেতাদের লালসার শিকার বিজেপি কর্মীর স্ত্রী

বঙ্গ বিজেপির(Bengal BJP) কয়েকজন নেতার লালসার শিকার হলেন এক বিজেপি কর্মীরই স্ত্রী। আর এই ঘটনা ঘিরেও এখন শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার দুই বিজেপি নেতার বিরুদ্ধে। ওই বিজেপির কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা(Molestation) করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য […]
Bengal BJP: রিপোর্টে জল ! বঙ্গ বিজেপি নেতাদের ভূমিকায় হতাশ দিল্লি

দিল্লি নেতৃত্বকে খুশি করতে বঙ্গ বিজেপি নেতারা যে রিপোর্ট পাঠিয়েছিল তাতে বিস্তর জল রয়েছে। আর তাতেই চটেছে দিল্লি নেতৃত্ব। : বঙ্গ বিজেপির অগ্রগতি নিয়ে খুব বেশি আশার আলো দেখতে পেলেন না রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত হতাশ। বঙ্গ বিজেপিকে সতর্ক করে দিয়ে গেলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ […]
Bengal BJP : সংখ্যালঘুদের পাশে পেতে মরিয়া বঙ্গ বিজেপি, হাতিয়ার মোদির কেন্দ্রীয় প্রকল্প

পঞ্চায়েত নির্বাচন তো বটেই, চব্বিশের লোকসভায় বঙ্গে পঁচিশের টার্গেট পুরণ করতেও যে সংখ্যালঘু ভোট লাগবেই, তা একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে পদ্মশিবিরের কাছে। তাই এবার মোদির নির্দেশ! সংখ্যালঘুদের ‘মন কি বাত’ বুঝে তাঁদের মন জয় করতে হবে বঙ্গ বিজেপির নেতাদের। তবেই মিলবে সাফল্য। বঙ্গের নির্বাচনে ভাল ফল করতে চেয়ে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। এটা কোনও […]
Swati Maliwal: বিজেপির কুৎসার জবাব দেব বললেন স্বাতী মালিওয়াল

পুরোটাই নাকি ‘সাজানো নাটক’। রাজধানীর রাস্তায় মধ্যরাতে মত্ত গাড়িচালকের হাতে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের হেনস্থার প্রেক্ষিতে এমনই মন্তব্য করেছেন বিজেপির নেতা-নেত্রীরা। বৃহস্পতিবার স্বাতীর অভিযোগের জেরে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা উপরাজ্যপাল ভি কে সাক্সেনাকে এই প্রসঙ্গে এক হাত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ […]
Hiran Chatterjee : অভিষেকের দফতরে হিরণ,পদ্ম ছেড়ে ফের কি ঘাসফুলে?

খবর রটেছিল আগেই। বিজেপি বিধায়ক হিরণ (HIRAN CHATTERJEE) না কি তৃণমূলে ঢুকতে চাইছেন। তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছিল, একাধিক বিজেপি নেতানেত্রী যোগ রাখছেন জোড়াফুল শিবিরের সঙ্গে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) আগেই বলেছিলেন, ৫ সেকেণ্ডের জন্য দরজা খোলার কথা। ইঙ্গিত দিয়ছিলেন, বাছাই করে দলে নেওয়ার। তারপরে আজ প্রকাশ্যে এল তৃণমূল দফতরে হিরণের […]
Hiran: ঘাসফুলে ‘ঘরওয়াপসি’ হিরণের? তৃণমূলের দুয়ারে যাওয়া BJP বিধায়কের ছবি ভাইরাল

আবারও কি ফের তৃণমূলেই কামব্যাক করছেন হিরণ (Hiran Chatterjee)। সম্প্রতি বিজেপি বিধায়কের একটি ছবি ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হুহু করে ভাইরাল হয়েছে সেই ছবি। তৃণমূল মুখপাত্র দাবি করছেন, ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তোলা। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি, পুরনো ছবি পোস্ট করে ‘নাম কিনতে’ চাইছে তৃণমূল। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, […]
Soumitra Khan: দিল্লিতে ‘রাসলীলা’ চালান সৌমিত্র! ভরা সভায় সরব সুজাতা

তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal) ও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (BJP MP Soumitra Khan) বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরইমধ্যে প্রকাশ্য জনসভায় সাংসদ-স্বামীর বিরুদ্ধে বিষোদগার সুজাতা মণ্ডলের। বাঁকুড়ার কোচডিহি গ্রামে বৃহস্পতিবার দলীয় সভা করেন সুজাতা। সেই সভামঞ্চ থেকেই বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছোড়েন তিনি। তাঁর কথায়, ‘‘(সৌমিত্রকে) ভোটে জিতিয়ে এনে […]
Pathaan Row: ‘সিনেমা নিয়ে আলটপকা মন্তব্য করবেন না’, বিতর্কের মধ্যে দলের নেতাদের বার্তা মোদীর

‘ভারতীয় সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না’, দলের নেতাদের উদ্দেশ্যে বিরাট বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘দেশে উন্নয়নের জোয়ার বইছে, এমন সময়ে কিছু কিছু মানুষ আছেন যারা একটি সিনেমা নিয়ে এমন কিছু ‘বিবৃতি’ দেন, যা মিডিয়ার সারাদিনের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তা নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হয়’। প্রধানমন্ত্রী মোদী এদিন […]