Mithun Chakraborty: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ফের শুরু বিতর্ক

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছিলেন বিজেপি নেতৃত্বের অনেকেই। এবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবেও এবার বাদ পড়লেন মিঠুন চক্রবর্তী। তবে শুধু মিঠুন নন, বাদ পড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষের নামও। যা নিয়ে বেশ ক্ষুদ্ধ মিঠুন ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ […]
Jitendra Tiwari: কম্বলকাণ্ডে নাটকীয় মোড়, জিতেন্দ্র গ্রেফতারিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আসানসোলের কম্বল বিতরণ কাণ্ডে দিল্লি থেকে শনিবার জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় আপাতত জিতেন্দ্র আট দিনের পুলিশ হেফাজতে। কিন্তু এরমধ্যেই বড় স্বস্তি পেলেন আসানসোলের এই বিজেপি নেতা। সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে সোমবার। আইনজ্ঞদের মতে, শীর্ষ আদালতের এই রায়ের পরে আর জিতেন্দ্রকে হেফাজতে রাখতে পারবে না আসানসোল পুলিশ। […]
Jitendra Tiwari: কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্রকে ৮ দিনের পুলিশি হেফাজত, আদালতে নিজেই সওয়াল বিজেপি নেতার

কম্বলকাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। রবিবার জিতেনকে আদালত থেকে বের করার পথে বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে। পুলিশের গাড়িতে উঠতে উঠতে জিতেন্দ্র বলেন, ‘‘আমার যা লাইফস্টাইল আমি মাটিতেও শুতে পারি। আমার পুলিশ হেফাজত হোক বা জেল হেফাজত, কিচ্ছু যায় আসে […]
Budget Session : সংসদে মুখে কালো কাপড় জড়িয়ে প্রতিবাদ তৃণমূলের! নিয়োগ দুর্নীতিতে পালটা আসরে বিজেপিও

রাজ্য রাজনীতির উত্তাপের আঁচ এবার সংসদে। গণতন্ত্রের কণ্ঠরোধ এবং বিরোধী সাংসদদের মাইক বন্ধ করে রাখার প্রতিবাদে মুখে কালো কাপড় জড়িয়ে সংসদের দুই কক্ষেই অভিনব প্রতিবাদ করল তৃণমূল। পালটা তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিজেপি (BJP) সাংসদরাও। নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূলের (TMC) অভিযোগ, সরকার পক্ষ সংসদে বিরোধীদের বলতে […]
Kashmir Files: ক্ষমতা থাকলে গোধরা ফাইলস – উন্নাও ফাইলস বানান, বিবেক অগ্নিহোত্রীকে পাল্টা কুণাল

বরাবরই বিতর্কের শিরোনামে থেকেছে জনপ্রিয় সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। শুধু ছবিই নয়, সমালোচনার শীর্ষে জায়গা করে নিয়েছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও (Vivek Agnihotri)। এবার বাংলায় পা রেখেও নতুন করে বিতর্কের সৃষ্টি করলেন পরিচালক। গতকাল ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় পা রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করছিলেন বিবেক অগ্নিহোত্রী। সোমবার পরিচালককে কড়া […]
Manik Saha: ত্রিপুরায় ফের মানিক-রাজ, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে ‘ভদ্র রাজনীতিবিদ’

বিপ্লব দেবের জুতোয় পা গলিয়ে ত্রিপুরার কুর্সিতে বসেছিলেন। সেই মানিক সাহার উপরই ফের ভরসা রাখল বিজেপি। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক। অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর-পূর্বে গণতান্ত্রিক জোটের মাথা হিমন্ত বিশ্বশর্মা রবিবার ত্রিপুরায় গিয়ে মানিক এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। তখনই ত্রিপুরার মন্ত্রিসভা গঠন নিয়ে সিদ্ধান্ত হয়ে যায়। দলীয় সূত্রে খবর, হিমন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]
BJP-র আয়োজনে হনুমান মূর্তির সামনে মহিলাদের বডি-বিল্ডিং পোজ, তোপ কংগ্রেসের

কে কত বড় হনুমান ভক্ত, বিজেপি (BJP) নাকি কংগ্রেস (Congress)—তাই নিয়ে তরজা শুরু হল মধ্যপ্রদেশে। অনেকের মতে, দুয়ারে ভোট থাকা মধ্যপ্রদেশে হিন্দুত্বের লড়াইয়ে নেমে পড়ল কংগ্রেস, বিজেপি। ১৩তম মিস্টার জুনিয়র বডি বিল্ডিংয়ের আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের রাতলামে। গত ৪ ও ৫ মার্চ এই প্রতিযোগিতাটি চলে। সেই প্রতিযোগিতায় মহিলা বডি বিল্ডাররাও অংশ গ্রহণ করেছিলেন। এবং মঞ্চে […]
BJP: ঘুষ নিয়ে ধরা পড়া কর্নাটকের বিজেপি বিধায়কপুত্রের বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকা

কর্নাটক ভোটের আগে আরও অস্বস্তি বাড়ল বিজেপির। বিজেপি শাসিত কর্ণাটকে শাসক দলের এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ প্রায় ৬ কোটি টাকা। অফিস থেকে উদ্ধার করা হয়েছে আরও প্রায় ২ কোটি টাকা নগদ। উদ্ধার হওয়া অর্থের কোনও হিসেব দিতে পারেননি ওই বিজেপি বিধায়ক মাদ্দাল ভিরুপক্ষপ্পা। কর্নাটক প্রশাসনের তরফে শুক্রবার সকালে একটি বিবৃতি দিয়ে এ […]
Mamata Banerjee: ২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

এগিয়ে আসছে পরবর্তী লোকসভা নির্বাচন। অথচ এখনও পর্যন্ত বিশ বাঁও জলে বিরোধী জোট। নেতৃত্বের প্রশ্নে বার বার গোঁত্তা খাচ্ছে বিজেপি বিরোধী ঐক্য। সেই আবহে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট গড়বে না তৃণমূল। তৃণমূলের জোট হবে মানুষের সঙ্গে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই ২০২৪-এর লোকসভা নির্বাচন […]
Cv Ananda Bose: শেষমেশ তাল কাটলই! ‘জাগো বাংলা’য় রাজ্যপালের কড়া সমালোচনা

শেষমেশ তাল কাটলই! রাজভবনের সঙ্গে শাসকদলের সম্পর্কে চিড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রাজ্যপাল সুর চড়াতেই যারপরনাই ক্ষুব্ধ তৃণমূল। জোড়াফুলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, ‘উনি নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলে বিজেপির এজেন্ডা অনুযায়ী বিবৃতি দিলেন।’ তৃণমূলের মুখপত্রেও রাজ্যপালের কড়া সামালোচনা করা হয়েছে। সোমবার ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে, “রাজ্যপাল যে […]