Durga Puja 2026: দুর্গাপুজোয় বাংলাদেশে টানা ৫ দিনের ছুটি, হিন্দু-বৌদ্ধ উৎসবে অতিরিক্ত অনুদান তারেক সরকারের

The NewsNest Desk: দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশে এবার টানা পাঁচ দিন সরকারি ছুটি। দুর্গাপুজোর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকায় এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপুজোর ছুটি এক দিন বাড়ানো হয়েছে। […]