Agnipath Scheme: বিক্ষোভ রুখতে শাহি চাল! অগ্নিবীরদের জন্য আরও ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত

agnipath2

অগ্নিপথের বিরোধিতায় জ্বলে ওঠা আগুন নেভাতে এবার ময়দানে নামলেন অমিত শাহ। আন্দোলনকারীদের আস্বস্ত করতে শনিবার সকালে সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। শনিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর বাড়ানো হল। প্রথমে ২১ বছর, পরে আন্দোলনের প্রেক্ষিতে ২৩, এ বার আরও বাড়ল নিয়োগের ঊর্ধ্বসীমা। তবে […]

বাংলার বাইরে দায়িত্বে দিলীপ ! মর্যাদা বাড়লো নাকি সরানো হল, প্রশ্ন বিজেপিতেই

WhatsApp Image 2022 05 25 at 4.14.06 PM

রাজ্য রাজনীতি থেকে ফের দূরত্ব বাড়ল দিলীপ ঘোষের। আট রাজ্যের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল তাঁর ঘাড়ে। এটি কি প্রমোশন ? নাকি বিজেপি আসলে তাঁকে বাংলার মাটি ছাড়া করল । গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে বিজেপি। আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও […]

Dona Ganguly: রাষ্ট্রপতি মনোনীত হিসেবে রাজ্যসভায় ডোনা! শাহি নৈশভোজে কি কথা পাকা?

dona

রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভায় যেতে পারেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। রাজ্য থেকে এই মুহূর্তে রাষ্ট্রপতি মনোনীত (President Nominated) উচ্চকক্ষের সাংসদ দু’জন। স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু দু’জনের সাংসদপদের মেয়াদ চলতি বছর শেষ হবে। তাই বাংলা থেকে অন্তত একজনকে নতুন করে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় (Rajya Sabha MP) পাঠানোর কথা ভাবছে কেন্দ্র। সেই […]

Sourav Ganguly: মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ! শাহী আপ্যায়নের পরদিন ববির পাশে বসে বললেন সৌরভ

firhad scaled

গতকালই বেহালায় তাঁর বাড়িতে গিয়ে নৈশভোজ করে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। আজকে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কেই এক অনুষ্ঠানে দেখা গেল রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাশে। সৌরভের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘দিদি আমাদের সবার কাছের মানুষ।’ শনিবার বাইপাসের ধারে একটি বেসরকারি […]

Amit Shah: বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বঙ্গ বিজেপির, গুরুত্ব দিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী

amit sah 2

ভোট পরবর্তী হিংসাকে ইস্যু করে বিজেপির নেতারা বার বার দাবি করে এসেছেন, বাংলায় আইনের শাসন নেই। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ মমতা ব্যানার্জির সরকার, তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সাম্প্রতিক কালে বগটুই থেকে হাঁসখালি হয়ে শুক্রবারের কাশীপুর কাণ্ড নিয়ে এই দাবি আরও প্রবল হয়ে উঠেছে। আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। কিন্তু […]

Sourav-Amit Shah: পনির, দই, রসগোল্লা, কাজু বরফি… মহারাজকীয় আপ্যায়ন সেরে বেরিয়ে গেলেন অমিত শাহ

amit sah

শাহী সফরসূচিতে মহারাজ দর্শন। নির্ধারিত সময়েই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বাড়িতে পৌঁছলেন অমিত শাহ (Amit Shah)। বীরেন রায় রোডে মা মঙ্গলচণ্ডী ভবনে শাহী অভ্যর্থনার আয়োজন আগেই সম্পূর্ণ ছিল।অমিত শাহের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, অমিত মালব্য এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাত ৮:০৫ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন অমিত শাহ। প্রায় ৪৫ মিনিট তিনি […]

সৌরভের বাড়িতে আজ শাহী-ভোজ, কারা দেখা করতে পারবেন? স্পেশ্যাল মেনুই বা কী?

amit sah

ক’দিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ফের রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী-মহারাজের সাক্ষাৎপর্বের পর দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে একুশের ভোট পরবর্তী বাংলায় প্রথমবার পা রেখেই BCCI প্রেসিডেন্টের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ। সূত্রের খবর, শুক্রবার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে থাকতে পারেন বিরোধী দলনেতা […]

BJP যুবনেতার দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর, মুখোমুখি বিজেপি -তৃণমূল

kashipur 1

অমিত শাহের রাজ্য সফরের মাঝেই কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি। কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুন বলে অভিযোগ পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। অর্জুনের মৃত্যুর খবর পাওয়ার পরই বিজেপি নেতা কর্মীদের কাশীপুরে আসার আহ্বান জানিয়েছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি […]

শাহের সফরে মাঝেই ঝাড়গ্রামে পদত্যাগ ৮০ বিজেপি নেতা–কর্মীর, বঙ্গ বিজেপিতে অস্বস্তি

bjp flag pti

এখনও বাংলায় রয়েছেন অমিত শাহ। তার মাঝেই তাঁর এবং দলের অস্বস্তি বাড়িয়ে বিজেপি ছাড়লেন ৮০ জন বিজেয়ই নেতা-কর্মী। সুকান্ত–শুভেন্দুর সঙ্গে পৃথক বৈঠক করলেও দলের অভ্যন্তরে ফুঁসতে থাকা আগুন নেভাতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেলা কমিটি নিয়ে অভিযোগ তুলে ইস্তফা দিলেন ১৬ জন বিজেপি নেতা। এই পদত্যাগপত্র পেয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে […]

বঙ্গ সফরকালে বিজেপি যুব নেতার রহস্য মৃত্যু, ধুন্ধুমার কাশীপুরে,যেতে পারেন অমিত শাহ

kashipur

বর্তমানে বাংলায় রয়েছেন অমিত শাহ (Amit Shah)। তাঁর এই সফরকালে কাশীপুরে বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু। মৃতের নাম অর্জুন চৌরাসিয়া। এই ঘটনায় তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির (BJP)। সূত্রের খবর, কাশীপুরে যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই দিলীপ ঘোষের অফিস থেকে টুইট করা হয়েছে। After Abhijit […]