LK Advani : আডবাণীর জন্মদিন, ফুল নিয়ে বাড়িতে মোদী-রাজনাথ

advani birth day

আজ প্রবীণ বিজেপি নেতা এলকে আদবানির(LK Advani) 95 তম জন্মদিন। তাঁর বাড়ি গেলেন মোদী (Modi)-রাজনাথ (Rajnath)।রাজনাথ সিং বলেন, আদবানি দেশ, সমাজ এবং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের উচ্চতম ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম হলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah )বলেছেন, আডবানি নিরলস প্রচেষ্টায় সারা দেশে দলের সংগঠনকে শক্তিশালী করেছেন এবং সরকারের পদে থাকাকালীন দেশের […]

কেবল হিন্দি নয়, বাংলা ভাষাতেও পড়া যাবে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং : শাহ

hindi medical

হিন্দির পাশাপাশি বাংলা, তামিল-সহ আরও ছ’টি ভাষায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়াতে উদ্যোগী হয়েছে সরকার, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশে ডাক্তারি পাঠ্যক্রমের প্রথম হিন্দিতে অনূদিত বইয়ের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রদেশের ভোপালে সেই অনুষ্ঠানে গিয়ে তাঁর দাবি, ইতিমধ্যেই ১০টি রাজ্য তামিল, তেলুগু, মরাঠি, বাংলা, মালয়ালম ও গুজরাতি ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্সের বই অনুবাদ শুরু করে দিয়েছে। মেডিক্যাল […]

সূর্যকুণ্ডের চিন্তন শিবিরে অমিত শাহের ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা, সূত্র নবান্ন

mamata banerjee amit shah file

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসেই হরিয়ানার সূর্যকুণ্ডে সব কটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ২৭ ও ২৮ অক্টোবর হতে চলা দু’দিনের এই বৈঠকের পোশাকি নাম ‘চিন্তন শিবির’। নবান্ন সূত্রের খবর, ওই সময় ভাইফোঁটা থেকে […]

জাতীয় পতাকা হাতে নিতে ‘নারাজ’ জয় শাহ! ত্যাজ্যপুত্র করুন- অমিত শাহকে অভিষেক

jay sah

পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), জবাবে ক’দিন আগে কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah) আচমকা বিসিসিআই সচিব হলেন কী করে? এই রাজনৈতিক আকচাআকচির মধ্যেই জুনিয়র শাহ-র বিরুদ্ধে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। রবিবার দুবাইতে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচে গ্যালারিতে […]

Rohingya In Delhi: রোহিঙ্গাদের ‘ডিটেনশন ক্যাম্পে’ রাখার নির্দেশ, মন্ত্রীর ফ্ল্যাট দেওয়ার ঘোষণা নস্যাৎ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

Rohingya In Delhi

ফলাও করে রোহিঙ্গাদের ফ্ল্যাট প্রদানের দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কয়েক ঘণ্টা পরেই তা নিয়ে উলটো কথা বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার অমিত শাহের মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হল, দিল্লিতে রোহিঙ্গাদের ফ্ল্যাট প্রদানের কোনও নির্দেশ দেওয়া হয়নি। তাঁদের ডিটেনশন ক্যাম্পে রাখতে বলা হয়েছে। বুধবার করা একটি টুইটে হরদীপ সিং পুরী লিখেছেন, “যাঁরা ভারতে শরণার্থী হিসেবে থাকতে […]

Suvendu Adhikari: দুর্নীতির সঙ্গে যুক্ত ১০০ তৃণমূল নেতার নাম দিয়েছি, শাহী বৈঠকের পরে জানালেন শুভেন্দু

amit suvendu

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয়। বিজেপির […]

Har Ghar Tiranga: দেশভক্তি প্রবল করতে ‘ঘরে ঘরে তেরঙ্গা’ কর্মসূচি কেন্দ্রের

tricolour 5

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঘোষণা করেন। এ বছর ৭৬তম স্বাধীনতা দিবসে এ বার কেন্দ্রের তরফে বিশেষ কর্মসূচির পরিকল্পনা গৃহীত হল, যার আওতায় সরকারি ভবন-সহ ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হল। এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘হর ঘর তেরঙ্গা’। অগাস্ট […]

Udaipur Incident: NIA তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের, নিন্দা মমতা-রাহুলের

WhatsApp Image 2022 06 29 at 2.25.49 PM

রাজস্থানের উদয়পুরে (Udaipur) যুবকের মুণ্ডচ্ছেদের ঘটনায় তোলপাড় দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্য সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কানহাইয়া লাল নামের ওই দরজি। এরপরই তাঁর দোকানে ঢুকে তাঁকে নৃশংস ভাবে হত্যা করে দুই আততায়ী। ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা। এই ভয়ংকর ঘটনায় স্তম্ভিত দেশ। এই পরিস্থিতিতে  বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী […]

Presidential Elections: তিথি নক্ষত্র মেনে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর, পাশে মোদী-শাহ-নাড্ডা

MURMU 5

পূর্ব পরিকল্পনা মতো তিথি নক্ষত্র মেনেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীপদে মনোনয়ন পত্র পেশ করলেন দ্রৌপদী মুর্মু। হিন্দি পঞ্জিকা মেনে ‘অভিজিৎ মুহূর্তে’ প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করলেন তিনি। সঙ্গে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর মনোনয়নের প্রথম প্রস্তাবক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী […]

International Yoga Day : ‘বিশ্বে শান্তি আনতে পারে যোগই’, ১৫ হাজার মানুষের মাঝে যোগাসন প্রধানমন্ত্রীর

modi 3

আজ আন্তর্জাতিক যোগ দিবস (international yoga day)। সেই উপলক্ষে মাইসোর প্রাসাদের মাঠে ১৫ হাজার জন মানুষের সঙ্গে মিলে সকাল সকাল যোগ অভ্যাস সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যোগ […]