Gautam Adani : বাংলায় ১০.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ আদানি গোষ্ঠীর, সংস্কার হবে রাইটার্স-কুমোরটুলি ঘাটও

কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী ২০৩৫ সালের মধ্যে প্রায় ১০.৪ বিলিয়ন ডলার বা প্রায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল আদানি গোষ্ঠী। বন্দর, সড়ক, বিদ্যুৎ উৎপাদন, লজিস্টিকস এবং বৃহৎ ডেটা সেন্টার-সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য […]