Abhishek Banerjee: ৭ ঘণ্টা ধরে অস্ত্রোপচার অভিষেকের চোখে, উৎকন্ঠায় কাটালেন মুখ্যমন্ত্রী

avisek

আমেরিকায় অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হল। এই অস্ত্রোপচার করতে ৭ ঘণ্টা সময় লেগেছে বলে খবর। আর এই সময়সাপেক্ষ অপারেশন নিয়ে কালীঘাটের বাসভবনে উদ্বেগে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক এথন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাছাড়া ডায়মন্ডহারবারের সাংসদ। বিগত ছ’বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। সেই সংক্রান্ত একটি অস্ত্রোপচার করাতে আমেরিকা গিয়েছেন অভিষেক।বুধবার ভারতীয় সময় সন্ধে […]

‘মাথায় শ্যুট করতাম’,পুলিশ কর্তাকে দেখতে গিয়ে মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু অভিষেক

abhishek suvendu 1

আন্দোলনের নামে বিজেপি কর্মীরা মঙ্গলবার গুন্ডামি করেছে৷ এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্তাকে দেখতে গিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিজেপি নেতাকর্মীদের আক্রমণের সামনে সহনশীলতা দেখানোর জন্য পুলিশকর্মীদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি৷ অভিষেক বলেন, ‘পুলিশকে স্যালুট৷ আমার সামনে কেউ পুলিশের গাড়ি ভাঙচুর করলে মাথায় গুলি করতাম৷’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় গুলি করার বক্তব্য প্রসঙ্গে […]

Coal Smuggling Scam: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!

MENAKA

শনিবার ব্যাঙ্ককে যেতে বাধা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। এরপর রবিবারই তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। মেনকাকে নাকি রাত ১২টা ৩০ মিনিটে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। এই আবহে নিজের আইনজীবীকে নিয়ে গতরাতে ১২টা ১০ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তবে তখন সিজিও কমপ্লেক্স তালাবন্ধ। একটি টিভি চ্যানেলে এই প্রসঙ্গে মেনকা বলেন, ‘‘আমায় […]

Coal Scam: এখনও ইডি দফতরে অভিষেক, ‘আজই বড় কিছু হতে পারে’, দাবি সুকান্তর

abhishek rujira scaled

সকাল গড়িয়ে বিকেল। এখনও ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিজিও কমপ্লেক্সে (ইডি দফতর) নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে, এই মামলায় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে বার তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। […]

Abhishek Banerjee: মমতার আশঙ্কায় সিলমোহর, অভিষেককে ফের সমন ইডি-র

ABHISHEK scaled

সত্যি হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পরের দিনই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লি থেকে টিম আসছে। তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ কি কেবলই কাকতালীয়? ২৪ ঘণ্টা পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের […]

জাতীয় পতাকা হাতে নিতে ‘নারাজ’ জয় শাহ! ত্যাজ্যপুত্র করুন- অমিত শাহকে অভিষেক

jay sah

পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), জবাবে ক’দিন আগে কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah) আচমকা বিসিসিআই সচিব হলেন কী করে? এই রাজনৈতিক আকচাআকচির মধ্যেই জুনিয়র শাহ-র বিরুদ্ধে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। রবিবার দুবাইতে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচে গ্যালারিতে […]

Srikanta Mahata: ‘মিমি, নুসরত, সায়নী, জুনরা লুটেপুটে খাচ্ছে!’ দলকে চাপে ফেললেন শালবনির বিধায়ক

WhatsApp Image 2022 08 28 at 4.48.44 PM

দলের একাধিক নেতা-নেত্রীকে বিঁধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। শ্রীকান্তর অভিযোগ, উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতানেত্রী ‘লুটেপুটে’ খাচ্ছেন। তা সত্ত্বেও তাঁদেরকে দল ‘সম্পদ’ বলে মনে করছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শ্রীকান্তর বক্তব্যে কিছুটা অস্বস্তিতে […]

Modi-Mamata: বৃহস্পতিতে দিল্লি রওনা, শুক্রে মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতার

modi

বৃহস্পতিবার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। রাজধানীতে পৌঁছেই তৃণমূল সাংসদদের সঙ্গে এক সান্ধ্য চা-চক্রে তিনি মিলিত হবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। আর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। মোদী দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা দেখা করলে, […]

দলের সমস্ত পদও খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়, নবান্ন থেকে সরল নেমপ্লেট

partha nabanna

সদ্য মন্ত্রিত্ব-খোয়ানো পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে টুইট করে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ দাবি তুলেছিলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিসভা থেকে অপসারিত করা হোক। সেইসঙ্গে বহিষ্কার করা হোক দল থেকেও। অনেকের মতে, এটা ব্যক্তি কুণালের দাবি বললে […]

Tripura By Election : জামানত জব্দ তৃণমূলের, ৩ আসনে হাজার ভোটও নেই, ব্যর্থ মিমি- অভিষেক

TMC

ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে ‘সমীক্ষক’ সংস্থা আইপ্যাককে নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। মিমি চক্রবর্তীর মতো তারকাকেও তৃণমূল নিয়ে যায় ত্রিপুরার প্রচারে। তবে এত কিছু করেও লাভ হল না। কোনও আসন জেতা তো দূরের কথা, কোনও আসনে তৃতীয় স্থানেও আসতে পারেনি তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে দলের হাল এতই খারপ […]