Rujira Banerjee: ইডির তলবে ছেলে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা

Rujira Banerjee

কয়লাপাচার-কাণ্ডে ইডির তলব পেয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। বুধবার তলবের নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীদের বিশেষ দল। সন্তানকে কোলে নিয়েই ইডি দফতরে গেলেন রুজিরা। কড়া নিরাপত্তায় মোড়া সিজিও কমপ্লেক্স। কমপ্লেক্সের সামনে মোতায়েন বিধাননগর কমিশনারেটের […]

‘এক ডাকে অভিষেক’, জনসংযোগ বাড়াতে তৎপর ডায়মন্ড হারবারের সাংসদ Abhishek Banerjee

abhisek

করোনা নিয়ন্ত্রণ করতে চালু করেছিলেন ‘ডায়মন্ড মডেল’। শুধু ডায়মন্ডহারবারই নয়, দক্ষিণ ২৪ পরগনায় বেশ জনপ্রিয় হয়েছিল ওই মডেল। বিভিন্ন মহলের সুমানও কুড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মডেলটি। এবার ডায়মন্ডহারবারের মানুষদের সাহায্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করছেন একটি হেল্পলাইন। নাম দিয়েছেন ‘এক ডাকে অভিষেক’। শনিবার থেকে তাঁর লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য ওই হেল্পলাইন নম্বর(৭৮৮৭৭৭৮৮৭৭) চালু করছেন অভিষেক। […]

Coal Scam: অভিষেকের বাড়িতে সিবিআই, জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে

Rujira Banerjee

কয়েকদিন আগেই নোটিশ পাঠিয়েছিল সিবিআই। নোটিশ পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, কবে জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারবেন?‌ আর আজ, মঙ্গলবার অভিষেক পত্নী রুজিরার বাড়িতে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে সূত্রের খবর। কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে শান্তিনিকেতনেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে […]

TMC – BJP: অভিষেককে ‘জুতো মারতে’ চান সৌমিত্র খাঁ! বেলাগাম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ

soumitra khan

তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটূক্তি করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি ছাড়ার প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘‘হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি কিন্তু তার অধীনে রাজনীতি করতে রাজি নই।’’ সম্প্রতি তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এই আবহে রবিবার রাতে বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের নাম না করে […]

Roddur Roy: মমতা-অভিষেককে নিয়ে কুরুচিকর মন্তব্য, গোয়া থেকে গ্রেফতার ইউটিউবার রোদ্দূর রায়

Roddur Roy

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লাগাতার অশালীন মন্তব্য। অবশেষে কলকাতা পুলিশের হাতে মঙ্গলবার গ্রেফতার হলেন ইউটিউবার রোদ্দুর রায়। সূত্রের খবর, গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। সম্প্রতি ফেসবুক লাইভে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূকাটব্য করেছিলেন তিনি। এর পরই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের […]

‘‌এক শতাংশ বলে কিছু হয় না’‌, অভিষেকের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

abhisekh final

বিচারব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দু’‌জন আইনজীবী। এমনকী স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান তাঁরা। তার প্রেক্ষিতে মামলা দাখিল করার পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সওয়াল–জবাব শুনে অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি […]

Arjun Singh: অভিষেকের হাত ধরে তৃণমূলে অর্জুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নতুন ছবি

arjun 2

তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের উত্তরীয় পরে নিলেন তিনি। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক রাজ চক্রবর্তী প্রমুখ। ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে ৪টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে গেলেন অর্জুন সিং। তারপর চলল দীর্ঘ বৈঠক। তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ চক্রবর্তীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক হয় অর্জুন সিংয়ের […]

আজই তৃণমূল কংগ্রেসে যোগ অর্জুন সিংয়ের! রবিবাসরীয় বিকেলে অভিষেকের হাত ধরে ‘ঘরওয়াপসি’

arjun 1 scaled

বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং(Arjun Singh)। রবিবারই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ জল্পনা এমনটাই। তাঁর তারপরেই জানা গেল সব ঠিক থাকলে আজ, রবিবার বিকেলে মাঝি অর্জুনের নৌকা পৌঁছবে ক্যামাক স্ট্রিটের সমুদ্র উপকূলে। রবিবারই দলবদলের সম্ভাবনা উস্কে দিলেন অর্জুন সিংহ নিজেই। কটাক্ষের সুরে বারাকপুরের সাংসদ জানালেন, তিনি বিজেপিতে থাকতে চাইছেন […]

Abhishek Banerjee: সোমবার ইডির দফতরে হাজিরা! একদিন আগেই দিল্লিযাত্রা সস্ত্রীক অভিষেকের

abhishek rujira scaled

কয়লাকাণ্ডে (Coal Scam) কয়েকদিন আগেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল সোমবার ও মঙ্গলবার। তার একদিন আগেই রবিবাসরীয় দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২ টো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে […]

Goa Assembly Election: নির্দল সমর্থন নিয়ে গোয়ায় রাজ্যপালের কাছে পদ্ম, আসন পেল না তৃণমূল

Pramod Sawant

ভোট পরবর্তী বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। বৃহস্পতিবার গোয়া বিধানসভা ভোটের ফল ঘোষণার প্রথমার্ধে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি তার সঙ্গে মিলে গেলেও শেষমেশ এগিয়ে গেল গেরুয়া শিবিরই। ৪০ আসনের বিধানসভায় সরকার গঠনের ‘জাদু সংখ্যা’ ২১। সেই অঙ্কে না-পৌঁছলেও নির্দলদের সমর্থন তাদের সঙ্গে আছে দাবি করে গোয়ার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাচ্ছে বিজেপি। বেলা তিনটে পর্যন্ত […]