Abhishek Banerjee: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের কর্মসূচি খারিজ করল হাইকোর্ট

abhisekh final

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। ফলে ৫ অগস্ট থেকে রাজ্যের সমস্ত ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির যে ডাক দিয়েছিলেন অভিষেক, তা আপাতত হচ্ছে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী, মন্তব্য প্রধান বিচারপতির। ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের […]

Abhishek Banerjee: অভিষেক-রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস তুলে নিতে নির্দেশ, সুপ্রিম কোর্টে ক্ষমা চাইল ইডি

SupremeCourt

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিস তুলে নিতে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত বলেছে, বিদেশযাত্রার সাত দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে অভিষেক-রুজিরাকে। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হয়। প্রায় দেড় মাস […]

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক, ফিরবেন কবে?

abhishek 1

চোখের চিকিৎসার জন্য ফের বিদেশ যেতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিবাসন সূত্রে খবর, বুধবার কলকাতা থেকে এমিরেটসের উড়ানে সস্ত্রীক দুবাই উড়ে গিয়েছেন অভিষেক। জানা গিয়েছে, চোখের চিকিৎসা করাতেই প্রথমে দুবাই এবং সেখান থেকে আমেরিকা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৮ আগস্ট আমেরিকার (USA) হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট।  আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসার কারণেই […]

Abhishek Banerjee: সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টে জানাল ইডি

ABHISHEK scaled

সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি! বুধবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানালেন ইডির আইনজীবী।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন সোমবারের আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনতে পারবেন না। ফলে ওই দিন পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না ইডি। মঙ্গলবারেই অভিষেকের মামলা কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর […]

Rujira Banerjee: অভিষেকের বিদেশযাত্রা আটকানো উচিত হবে না: ইডিকে সুপ্রিম কোর্ট, রুজিরার লুকআউট নোটিস নিয়েও প্রশ্ন নিয়েও প্রশ্ন

SupremeCourt

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা আটকানো উচিত হবে না বলে সোমবার ইডিকে জানাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি অভিষেক-পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে কেন, তা ইডির কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ইডি (Enforcement Directorate)। সেই প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এর আগে আদালতের […]

Manipur: মণিপুর নিয়ে মোদীর বিবৃতি চেয়ে ‘ইন্ডিয়া’র ধর্না, রাজস্থান-বাংলা নিয়ে ধর্নায় বিজেপি

Manipur parliamnet

মণিপুর (Manipur) ইস্যুতে সংসদের দুই কক্ষে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। এই দাবি তুলে সোমবার সকাল থেকেই চাপ বাড়াল বিরোধী শিবির। সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করল INDIA জোটের শরিকরা। হাজির তৃণমূল সাংসদরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ দলের প্রায় সব সাংসদকেই দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান […]

Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায় মমতার প্রশংসা, মুখ খুললেন অভিষেকের বিতর্কিত মন্তব্য নিয়ে

ABHIJIT GANGOPADHYA

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর প্রশংসা শোনা গেল তাঁর গলায়। সোমবার এক মামলার শুনানিতে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম না নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না। সুপ্রিমো এমন কথা বলেন […]

Abhishek Banerjee: মিলল না ‘রক্ষাকবচ’, নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI

sc

সিবিআই এবং ইডির জেরা থেকে সুপ্রিম কোর্টেও রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জরিমানা দিতে হবে না তাঁকে। সোমবার সুপ্রিম কোর্টে কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলার শুনানি ছিল। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা। […]

Thakurnagar: তৃণমূল-বিজেপি জোর সংঘর্ষ, জখম দু’পক্ষের কর্মীরা, হাসপাতালেও হাতাহাতি

BJP

ঠাকুরবাড়ির মাঠে শুরু হওয়া সংঘাতের রেশ গড়াল হাসপাতালে। শুধু তাই নয়, জখমদের হাসপাতালে নিয়ে গিয়ে সেখানেও হাতাহাতিতে জড়ালেন তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকেরা। এমনকি, তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। তাঁরা অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। হাসপাতালে মারামারির সময় বেশ কয়েক জনকে আটক করেছে […]

Rujira Banerjee: সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা, জেরা করতে দিল্লি থেকে এসেছেন ইডির দুই কর্তা

Rujira Banerjee

বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স (যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দফতর রয়েছে)-এ হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। যদিও তার আসার কথা ছিল সকাল ১১টা নাগাদ। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) কলকাতা […]