TMC: শেষ বেলায় দিল্লিযাত্রার বিশেষ ট্রেন দিল না রেল, তৃণমূলের ‘মিশন দিল্লি’তে ধাক্কা

TMC win

শনিবার সকাল ৮টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা। তার ঠিক ১৪ ঘণ্টা আগে জানা গেল, দিল্লি যাওয়ার বিশেষ ট্রেনের অনুমোদনই মেলেনি। ফলে শনিবারের দিল্লিগামী ‘তৃণমূল এক্সপ্রেস’ হাওড়া থেকে ছাড়ছে না। সোম ও মঙ্গলবার দিল্লিতে রয়েছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। আগে থেকেই বলা হয়েছিল কর্মী, সমর্থকেরা দলের পক্ষে ভাড়া করা বিশেষ ট্রেনে করে দিল্লি যাবেন। সেই […]

Abhishek Banerjee: অভিষেকের বাবা-মাকেও ডাকল ইডি, বাড়তি ফুটেজ পাচ্ছেন টিএমসি নেতা? চিন্তায় পদ্ম

abhisek

নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি(ED)। সূত্রের দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অমিত বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও লতা বন্দ্যোপাধ্য়ায়কে ৭ অক্টোবর হাজির হতে বলা হয়েছে। অক্টোবরের ৩ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আবারও […]

Abhishek Banerjee: অভিষেকের সম্পত্তির খতিয়ান পেশ, ইডিকে ভর্ৎসনা হাই কোর্টের

LEAPS AND BOUNCE

আবারও চর্চায় লিপস অ্যান্ড বাউন্ডস। সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এক্ষেত্রে যে বিবরণ আদালতে জমা পড়েছে তাতে সন্তুষ্ট নন বিচারপতি সিনহা। বেশ কিছু বিষয় এখনও বিচারপতির কাছে স্পষ্ট হয়নি। সেই কারণে মামলার সঙ্গে যুক্ত ইডি ও সিবিআইয়ের সব আধিকারিককে আজ বিকেলেই আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন […]

Mamata Banerjee: বাঁ পায়ে চোট, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামের পরামর্শ, দিল্লির ধর্নায় দায়িত্ব অভিষেকের

DIDI 3

বাঁ পায়ে চোট মুখ্যমন্ত্রীর। তাঁকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালের চিকিৎসকরা। রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে হাসপাতালে তাঁর একাধিক পরীক্ষা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। এমআরআই-সহ (MRI) একাধিক প্রয়োজনীয় পরীক্ষার প্রাথমিক রিপোর্ট দেখে চিকিৎসকদের একটাই পরামর্শ, আপাতত ১০ দিন বিশ্রামে (Rest) থাকুন মুখ্যমন্ত্রী। পরে অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত হবে। তাঁর হাঁটাচলার উপরেও বিধিনিষেধ […]

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে ‘অর্থবহ’ নথি নেই, হাইকোর্টে ব্যাকফুটে ইডি

ABHISHEK scaled

কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাকফুটে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থবহ তথ্য বা নথি দেখাতে ব্যর্থ ED। শর্তসাপেক্ষে রক্ষাকবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও ইডি ECIR বাতিলের আবেদন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাই কোর্টের পর্যবেক্ষণ, ‘‘তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে আদালত এখনই কোনও নির্দেশ দেবে না।’’ স্কুলের নিয়োগ […]

Abhishek Banerjee: ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক, বললেন, ‘নির্যাস মাইনাস-২’

abhisek

টানা নয় ঘণ্টা জেরা শেষে ইডি দফতর থেকে বার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত ৮টা ৪৯ মিনিটে  প্রবল বৃষ্টি মাথায় করে বের হলেন তিনি।আর বাইরে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক । বিজেপি তাদের ধূপগুড়ির হারের জ্বালা মেটাতেই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে বলে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই অন্য কোনও দিন […]

Anti BJP Alliance: ‘বিজেপির প্রতিহিংসার শিকার’, অভিষেকের পাশে দাঁড়িয়ে বিবৃতি INDIA জোটের সমন্বয় কমিটির

india

বিজেপির প্রতিহিংসার শিকার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিল INDIA জোট। বুধবার INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, বিজেপির প্রতিহিংসার জেরেই ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে থাকতে পারলেন না অভিষেক। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘‘সমন্বয় কমিটির সদস্য অভিষেককে আজকেই তলব করেছিল […]

Abhishek Banerjee: ‘ইন্ডিয়া’র প্রথম কো-অর্ডিনেশন বৈঠকের দিনই ইডির তলব! অভিষেকের নিশানায় ‘৫৬ ইঞ্চির ছাতি’

abhishek

আগামী ১৩ তারিখ, বুধবার INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। এই কমিটির একজন সদস্য হিসেবে তৃণমূলের তরফে দিল্লিতে  সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।  কিন্তু তাঁকে নোটিস পাঠিয়ে ওই একই দিনে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। রবিবার সন্ধেয় সেই খবর X প্ল্যাটফর্মে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই। রবিবার […]

Mamata Banerjee: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক দাবি মমতার

Mamata

তৃণমূল ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও এজেন্সি তদন্ত। জনৈক ব্যক্তির থেকে মেসেজ পেয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমাকে মেসেজ পাঠিয়ে বলছে ভোটের আগে গ্রেফতার করা হবে অভিষেককে।’ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগরে মমতা বলেন, ‘ আমি অনেক সরকার […]

Abhishek Banerjee: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে অভিষেকের সেলফি, ভাইরাল

ABHISHEK

চোখে রোদ চশমা। পিঠে কালো লেদার ব্যাকপ্যাক। নিউইয়র্কের  টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে মূলত সাদা রঙের পাজামা-পঞ্জাবিতেই দেখা যায়। মাঝে মধ্যে তাঁর পরনে থাকে কালো রঙের টি-শার্ট। বিদেশের মাটিতে একেবারে ভোলবদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখে রোদচশমা, পরনে টি-শার্ট, ক্লিন-শেভড মুখ, পিঠে ব্যাকপ্যাক— নিউইয়র্কের রাস্তায় […]