Bikash Ranjan Bhattacharyya ‘অন্য ধর্ম হলে বোতল নয়, RDX পড়ত’, বিকাশের বাড়িতে হামলা নিয়ে সুকান্ত

BIKASH RANJAIN

The NewsNest Desk : সিপিআইএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই ঘটনাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিকাশরঞ্জনের বাড়িতে বোতল ছুড়েছিলেন। […]

Abhishek Banerjee: ‘ছোট পাথরও কতটা বিপজ্জনক বোঝেন?’ অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কেন্দ্র-রাজ্যকে কড়া প্রশ্ন হাইকোর্টের

abhishek

The NewsNest Desk: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া প্রশ্নের মুখে পড়তে হল। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের একাধিক প্রশ্ন করেন। পাশাপাশি, নিরাপত্তা পুনর্বিন্যাসের কারণ জানিয়ে […]

Gyanesh Kumar জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি মমতার, ‘২০২৯-এর আগেই সুখবর’! ১৫০ আসনের হিসাব অভিষেকের

MAMATA ABHISHEK

The NewsNest Desk : দিল্লিতে বসে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা সংশোধন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক সাংবাদিক বৈঠকে মমতা ও অভিষেকের বক্তব্যে মূলত নির্বাচন কমিশন, এসআইআর […]

Abhishek Banerjee: ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার ছক? এপ্রিলের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট অভিষেকের

abhishek

কলকাতা, ২৪ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক সংঘাতের মধ্যেই নতুন অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এপ্রিল মাসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে তাঁর দাবি, প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনা […]

Abhishek Banerjee: চিন্ময় প্রভুকে নিয়ে মুখ খুললেন অভিষেক, জানালেন দলের অবস্থান

ABHISEK

বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নাকচের পর অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা, রংপুর, চট্টগ্রামে আগুন জ্বলছে। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। ইতিমধ্যেই ভারত সরকার এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে। বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুধবার দিল্লি থেকে এ […]

Abhishek Banerjee: অভিষেককন্যাকে হুমকি: হেফাজতে ধৃতদের ‘মারধর’, সিবিআই নয়, সিটেই ‘সুপ্রিম’ ভরসা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কুরুচিকর ভাষায় হুমকি মামলায় গ্রেপ্তারে দুই মহিলাকে পুলিশ হেফাজতে অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। তার বদলে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT তৈরি করে দেওয়া হল। গত সেপ্টেম্বরে বিজেপির একটি মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ […]

Extortion: টাকা তুলছেন ফিরহাদের ওএসডি! থানায় অভিযোগ অভিষেকের দফতর থেকে

InShot 20240927 155139642

এবার তোলাবাজির অভিযোগ উঠল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে। বৃহস্পতিবার শেক্সপিয়ার সরণী থানায় এই মর্মে এফআইআর-ও দায়ের হয়েছে তাঁর নামে। ওই অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর ফিরহাদ জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না। তাঁকে আগে […]

Abhishek Banerjee: ‘ধর্ষকদের সাতদিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত’, আর জি কর কাণ্ডে কড়া বার্তা অভিষেকের

Screenshot 2024 08 10 085631

আর জি কর কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘এনকাউন্টার’ দাওয়াই। তাঁর দাবি, সাতদিনের মধ্যে খুনি এবং ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত। ধর্ষণকাণ্ডে বিচারবিভাগে দীর্ঘসূত্রিতার বিরোধিতা করেছেন অভিষেক। তাঁর সাফ কথা, “এসমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই।” আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার […]

Abhishek Banerjee: হবে অস্ত্রোপচার, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি অভিষেক

abhishek

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, অভিষেকের পেটে একটি ছোট অস্ত্রোপচার হবে। চিকিৎসকদের পরিভাষায়, ‘মাইনর অপারেশন’। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল  ৮ টা ৫ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইপাসের (EM Bypass) ধারে নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ডাক্তার আদিশ বসুর নেতৃত্বে তাঁর চিকিৎসা শুরু […]

Abhishek Banerjee: রাজনীতি থেকে সাময়িক বিরতি তৃণমূল ‘সেনাপতি’র! কারণ জানালেন নিজেই

abhishek

চিকিৎসার জন্য রাজনীতি থেকে ‘সাময়িক বিরতি’ নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছেন খোদ অভিষেকই। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে […]