হরমুজে মার্কিন Remus 600 ড্রোন দখলের দাবি ইরানের, ফুটেজ প্রকাশ IRGC-র

remus 600

তেহরান, ২৭ সেপ্টেম্বর: হরমুজ প্রণালিতে একটি মার্কিন স্বয়ংক্রিয় ডুবোযান দখলের দাবি করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। রবিবার আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত Remus 600 নামের একটি স্বয়ংক্রিয় ডুবোযান আটক করা হয়েছে। তাদের দাবি, গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যেই সেটি হরমুজ প্রণালিতে সক্রিয় ছিল। আইআরজিসি জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা কাজে লাগিয়ে […]

Hormuz হরমুজ খুললেও পরমাণু কর্মসূচিতে কোনও ছাড় নয়, জানাল ইরান

hormuz

ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে দর-কষাকষি চললেও নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কোনও ছাড় দিতে রাজি নয় তেহরান। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে শুক্রবার এক প্রবীণ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের প্রস্তাব মেনে চললে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া […]

Strait of Hormuz: হরমুজ খুলতে আমেরিকাকে ৭ দিনের রোডম্যাপ ইরানের, রয়েছে একাধিক শর্ত

Strait of Hormuz

তেহরান: হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরু করার লক্ষ্যে সাত দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই প্রস্তাবের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে প্রস্তাব কার্যকর হওয়ার পর সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের […]

Iran – US War: হরমুজে মার্কিন ড্রোন ডোবানোর দাবি ইরানের, হামলা হলে ‘নতুন অস্ত্র-লক্ষ্য’ ব্যবহারের হুঁশিয়ারি

iran

তেহরান, ২১ সেপ্টেম্বর: হরমুজ প্রণালির আকাশে মার্কিন একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। একই সঙ্গে ওয়াশিংটন নতুন করে হামলা চালালে আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের দাবি, প্রয়োজন হলে নতুন অস্ত্র, নতুন সামরিক সক্ষমতা এবং আগে আক্রমণ না-করা নতুন লক্ষ্যবস্তুকে সংঘাতের আওতায় […]