Viral Video: ‘উত্তেজক পোশাক’ পরে অটোয় উঠেছেন! তরুণীকে জ্ঞান অটোচালকের, ‘চারটে চড় মারব’ শুনে চুপ

The NewsNest Desk: জিন্স-টপ পরে অটোয় উঠেছিলেন এক তরুণী। কিন্তু যাত্রা শুরুর পরই তাঁর পোশাক নিয়ে মন্তব্য করতে শুরু করেন চালক। ‘উত্তেজক পোশাক’ পরেছেন বলে তরুণীকে কার্যত নীতিপুলিশির পাঠ দিতে যান তিনি। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন ওই যাত্রী। অটোচালককে সটান জানিয়ে দেন, পোশাক নিয়ে কেউ মন্তব্য করলে তাঁকে চারটে চড় মারার শিক্ষা পেয়েছেন তিনি। […]