Stock Market অষ্টমীতেই শেয়ারবাজারে ধস! সেনসেক্স পড়ল ৮৭৬ পয়েন্ট, লগ্নিকারীদের প্রায় ৪ লক্ষ কোটি টাকা উধাও

The NewsNest Desk : মহাষ্টমীর উৎসবের মধ্যেই শেয়ারবাজারে বড়সড় ধাক্কা। সপ্তাহের প্রথম লেনদেনের দিন, সোমবার ১৯ অক্টোবর, এক শতাংশেরও বেশি পতন হল সেনসেক্স ও নিফটি-৫০ সূচকে। দিনের শেষে সেনসেক্স পড়ল ৮৭৬ পয়েন্টেরও বেশি। অন্যদিকে, নিফটি-৫০-ও নেমে গেল ২২,৯০০ পয়েন্টের নিচে। দুই প্রধান সূচকের পতনে বাজারে তালিকাভুক্ত সংস্থাগুলির সম্মিলিত বাজারমূল্য থেকে কয়েক লক্ষ কোটি টাকা কমে গেল। […]