Brijesh Ganjhu বারাণসীতে ‘এনকাউন্টার’, নিহত ৩০ লক্ষের ইনামি নকশাল কমান্ডার ব্রিজেশ গাঞ্জু

উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন ঝাড়খণ্ডের নকশাল কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহ ভোক্তা। রবিবার ভোরে রামনগর থানা এলাকার লঙ্কা ময়দানের কাছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা বা ইউপি এটিএসের সঙ্গে তাঁর সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিষিদ্ধ সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি বা টিপিসির প্রধান হিসেবে তাঁকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের দাবি, গোপন […]