The NewsNest Desk: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত টানা সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি একটি প্যাসেঞ্জার ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে খবর, কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে ৩১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট থেকে ১ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪২০ মিনিটের ব্লক নেওয়া হয়েছে।
৩১ অক্টোবর বাতিল ট্রেন
শনিবার শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬২৯, ৩১৬৩১ ও ৬৩১১১ আপ এবং ৩১৬৩২ ও ৩১৬৩৪ ডাউন ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল ৩১৫৩৯, ৩১৫৪১ আপ এবং ৩১৫৩৮, ৩১৫৪২ ডাউন লোকাল।
এছাড়া শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন এবং শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯২৯ আপ ও ৩১৯২৮ ডাউন ট্রেন চলবে না। কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখায় ৩১১৯২ ডাউন এবং শিয়ালদহ-লালগোলা শাখায় ৫৩১৮১ আপ ও ৫৩১৭২ ডাউন প্যাসেঞ্জার ট্রেনও বাতিল।
১ নভেম্বর বাতিল ট্রেন
রবিবার নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ৩১১৯১ আপ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬১১ আপ ও ৩১৬১২ ডাউন, শিয়ালদহ-শান্তিপুর শাখায় ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন ট্রেন চলবে না। একই ভাবে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন এবং শিয়ালদহ-গেদে শাখায় ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন লোকাল বাতিল করা হয়েছে।
যাত্রাপথ ও সময়সূচিতে বদল
৩১ অক্টোবরের ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেনটি রানাঘাট পর্যন্ত চলবে। ৩১ অক্টোবরের ৩১৩৪১ আপ এবং ১ নভেম্বরের ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। ১ নভেম্বরের ৩১৩১২ ও ৩১৩১৪ ডাউন লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে।
এছাড়া ১ নভেম্বরের ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে এবং কাঁচরাপাড়া পর্যন্ত চলবে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Joshimath crash: জোশীমঠে হেলিকপ্টার দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু, উত্তরাখণ্ডে ১০ বছরে প্রাণ গেল ২৭ জনের