কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীকে আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাকে ১০০০ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

পশ্চিমবঙ্গের (West Bengal Govt) জন্য প্রায় ১ হাজার কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। মূলত সামাজিক সুরক্ষা (Social Protection) সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্যই রাজ্য সরকারকে এই ঋণ দেওয়া হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্য সরকারের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো উন্নয়ন কর্মসূচিতে এটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রথম তৃণমূল সরকারের […]
প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন স্বামী, রাজ্যে চালু ‘প্রসব সাথী’

এবার থেকে প্রসবের সময় প্রসূতির সঙ্গে থাকতে পারবেন তাঁর মা কিংবা স্বামী (prasab sathi scheme)। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। এতদিন বিদেশে এবং রাজ্যে কিছু বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলত। এবার থেকে রাজ্য সরকারের হাসপাতাল, মাতৃ সদন এমনকী, জেলা স্বাস্থ্যকেন্দ্র গুলিতেও এই সুবিধা মিলবে।(government facilities for pregnant ladies in west bengal) প্রসবের […]
Weather Updates: ছন্দে ফিরছে শীত, ২৪ ঘণ্টায় আরও বাড়বে ঠান্ডা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

অনেকটাই কমেছে পারদ (weather)। উত্তর ও উত্তর পশ্চিমী হাওয়ায় ভর করে রাজ্যে মাঘে জমিয়েই ব্যাটিং করছে শীত (winter)। সর্বনিম্ন তাপমাত্রা (tempareture) সামান্য বাড়লেও রাজ্যে আজও শীতের আমেজ বজায় থাকবে এমনটাই জানা গিয়েছে। এই আবহাওয়াতে ফের বদল আনতে চলেছে বৃষ্টি (rain)। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার সারা দিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা। দিনের সর্বোচ্চ […]
বিধাননগরে পুরভোটের কারণে পিছিয়ে গেল বইমেলা, জানানো হল নয়া তারিখ

৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ২৮ দিন পিছিয়ে গেল কলকাতা বইমেলা। দেরিতে হলেও কলকাতা বইমেলা হবে বলে খুশি বইপ্রেমীরা। সূত্রের খবর, ৩১ জানুয়ারি থেকে মেলা শুরু হলে বিধাননগরের ভোট সংক্রান্ত যে নির্বাচনী বিধি তার একটা সংঘাত হচ্ছে। অর্থাৎ ভোটের আদর্শ আচরণবিধি থাকবে সেই সময়। তাই মেলা পিছোনোর আবেদন জানিয়েছিল […]
Municipal Election 2022: তিন সপ্তাহ পিছিয়ে গেল রাজ্যের চার পুরনিগমের ভোট! নয়া দিন ঘোষণা কমিশনের

অবশেষে পিছিয়ে গেল চার পুরনিগমের ভোটের দিন। শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, আদালতকে সম্মান জানিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করা হল। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তবে ২৭ ফেব্রুয়ারি পুরসভাগুলির যে বকেয়া ভোট তা হবে বলেই […]
পুরভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো সম্ভব? কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাই কোর্টের

রাজ্যের চার পুরনিগমের ভোট পিছনোর ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের তরফে প্রশ্ন বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির ভোট আগামী ৪ কিংবা ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে কিনা, তার সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকেই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় নির্বাচন […]
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উলটে গেল বিকানের এক্সপ্রেস, বহু মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল ময়নাগুড়িতে। লাইনচ্যুত হয়ে গিয়েছে বিকানের-গৌহাটি এক্সপ্রেস। তার জেরে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনায় পড়ে। […]
মিটিং চলাকালীন উপাচার্যকে ‘গালি’, বিশ্বভারতীর অনলাইন বৈঠকে বিড়ম্বনা

বিশ্বভারতীর অনলাইন বৈঠকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতীর আধিকারিক এবং কর্মীদের নিয়ে মিউজিক থেরাপি চলছিল। অনলাইনে চলছিল সেটি। সে সময়ই ওই বৈঠকে অজানা অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা ঢুকে পড়েন এবং উপাচার্যকে কদর্য ভাষার গালি দিতে থাকেন। পরে অবশ্য বৈঠক থেকে বার করে দেওয়া হয়েছিল ওই অ্যাকাউন্ট। তবে ঘটনার […]
ভর সন্ধেয় ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, কম্পন আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে

শীতের সন্ধেয় আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হল বৃহস্পতিবার সন্ধেয়। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ভুটানের থিম্পুতে। তারই প্রভাব পড়েছে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। এ দিন আচমকা কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের বাসিন্দারা। অনেকেই ছুটে বেরিয়ে পড়েন রাস্তায়। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের […]
Weather Updates: সঙ্গে রাখুন ছাতা, পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানিতে রাজ্যে অকালবৃষ্টির সম্ভাবনা

এক ধাক্কায় অনেকটাই পারদ পতন বছরের তৃতীয় দিনে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী তিন-চারদিন শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও আকাশ হালকা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। তবে এই শীত কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দিন কয়েকের […]