Weather Update: পয়লা বৈশাখের আনন্দে জল ঢালবে বৃষ্টি – জানাল হাওয়া অফিস

WB rains social scaled

হাতে আর মাত্র কয়েকটা দিন। নতুন পোশাকে নতুন ভাবে সেজে উঠতে প্রস্তুত বাঙালি। পয়লা বৈশাখ আসছে। কিন্তু তার আগেই দুঃসংবাদ নিয়ে হাজির আবহাওয়া দফতর। পয়লা বৈশাখে কি আনন্দে মাততে পারবে বাঙালি? এই নতুনত্বের স্বাদে এমনই জল ঢালার মতো প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পয়লা বৈশাখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে […]

G D Birla: হলুদ পরিচয়পত্রের জেরে বিতর্ক, জিডি বিড়লার সিদ্ধান্তের বিরুদ্ধে আবার মামলা

gd birla 1

স্কুল খোলার পর আইনি জটিলতা আরও বাড়ল কলকাতা নামী শিক্ষা প্রতিষ্ঠান জি ডি বিড়লার (GD Birla School)। সোমবার ফি সংক্রান্ত জটিলতায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) জনস্বার্থ মামলা দায়ের করলেন অভিভাবকরা। আবেদনে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগ ছিল আগেই। এবার শিক্ষার অধিকার থেকে বঞ্চনার অভিযোগ জুড়ল। প্রধান বিচারপতি প্রকাশ […]

‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ, নিন্দা তৃণমূলের

amit shah

রাজ্যে দু’দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৬ ও ১৭ এপ্রিল তিনি রাজ্যে থাকবেন বলে খবর পাওয়া গিয়েছে। ১৬ তারিখ তিনি থাকবেন উত্তরবঙ্গে, ১৭ এপ্রিল তিনি থাকবেন কলকাতায়। শোনা যাচ্ছে, এই সফরে দফায় দফায় রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে জানানো হয়েছে, ১৬ ও ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গ সফরে […]

Rampurhat Massacre: বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা, কৌশিক সহ ২২ বিশিষ্টজনের

rampurhat 2

আনিশ খানের রহস্যমৃত্যু, একইদিনে ঝালদা-পানিহাটিতে খুন দুই নবনির্বাচিত কাউন্সিলর, সর্বোপরি রামপুরহাটের বগটুইয়ে গণহত্যা ৷ হিংসার আঁতুড়ঘরে পরিণত বাংলা, অথচ মুখে কুলুপ সমাজের বিশিষ্টদের ৷ স্বাভাবিকভাবেই তথাকথিত বিশিষ্টদের মৌনতা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধীরা ৷ তবে দেরিতে হলেও রাজ্যের হিংসার ঘটনায় মৌনতা ভাঙলেন বিশিষ্টরা ৷ বাংলা তথা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে গুণী ২২ জনের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি […]

GTA নির্বাচন নিয়ে মমতা তৎপর হতেই বেঁকে বসলেন বিমল গুরুং, জল্পনা বিজেপিতে যোগের

gurung scaled

দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তাঁর প্রতিনিধি রোশন গিরি জানিয়েছেন ‘সর্বোচ্চ স্বশাসনের’ কথা। মুখ্যমন্ত্রী সে বিষয়ে সবিস্তার জানতে চাইলে মোর্চা সূত্রে বলা হয়, ২ এপ্রিল কালিম্পংয়ে বৈঠক করে এর রূপরেখা তৈরি হবে। তার পরে ৪৮ ঘণ্টার মধ্যেই মোর্চা প্রধান বিমল গুরুং জানিয়ে দিলেন, জিটিএ ভোট নয়, তাঁরা পাহাড়ে স্থায়ী সমাধানেরই দাবি জানাচ্ছেন। গান্ধীজির […]

Abhishek Banerjee: লক্ষ্য পঞ্চায়েত ভোট, তৃণমূলের নতুন কর্মসূচি ‘পাড়ায় আমরা’

PARAY AMRA

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(avishek banerjee) উদ্যোগে এবার ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় শুরু হতে চলেছে ‘পাড়ায় আমরা’(paray amra) কর্মসূচি। প্রসঙ্গত, নিজের সংসদীয় কেন্দ্রের বাসিন্দাদের সমস্ত সমস্যা এবং অভাব অভিযোগ শোনার জন্যই এই নতুন উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সামনে তেইশের পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের বাড়ি যাচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে […]

প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা, জনগণের অভিযোগ শুনতে ‘দিদিকে বলো-২’ আনছেন মমতা

mamata meeting scaled

গত লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর নিয়ে এসেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। তাতে ব্যাপক সাড়া মিলেছিল। তার পর একুশের নির্বাচনে বিরাট জয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই একাধিক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে। পুলিশ-প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বগটুই কাণ্ডে মুখ পুড়েছে শাসকদল তৃণমূলের। এই অবস্থায় সাধারণ মানুষের অভিযোগ শুনতে ফের ‘দিদিকে বলো’র […]

KMC Water Supply: আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ বন্ধ পানীয় জল সরবরাহ

water supply scaled

প্রচণ্ড গরমের মধ্যেই আজ, শনিবার তীব্র জল সংকটে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা থেকে একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। জানা গিয়েছে, ধাপার জয় হিন্দ জল প্রকল্পের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ এবং এয়ার ভাল্ভের ত্রুটি মেরামতের কাজ চলবে শনিবার। সেই কারণেই জল সরবরাহ বন্ধ থাকবে। এর […]

Maldah: ভয়াবহ বিস্ফোরণে উড়ল ঘরের ছাদ, মর্মান্তিক মৃত্যু একরত্তির

MALDA 1

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের (Maldah) কালিয়াচক। সূত্রের খবর, এই বিস্ফোরণে এক আট বছরের শিশুর মৃত্যু হয়েছে। কালিয়াচকের নওদা যদুপুর এলাকায় শনিবার সকালে এই ঘটনা ঘটে। একটি বাড়িতে এই বিস্ফোরণ হয়। এর তীব্রতা এতটাই জোরাল ছিল যে বাড়িটির ছাদ উড়ে যায়। ভেঙে পড়ে ঘরের দেওয়াল। আশেপাশের একাধিক বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয় বলে অভিযোগ স্থানীয়দের। […]

হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আগামী ৩০ মার্চ সরকারি ছুটি

holiday 11

হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আগামী ৩০ মার্চ অর্থাৎ বুধবার সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর অর্থ, অর্থবর্ষ শেষের ঠিক আগের দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি দপ্তর।২০২০ সালে গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে রাজ্যে সরকারি ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এর আগে ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু […]