Tiljala News: ফুঁসছে তিলজলা, শিশুকন্যা খুনে বন্ডেল গেটে রেল অবরোধ, পিকনিক গার্ডেনেও ধুন্ধুমার

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় তিলজলা। রবিবার থানায় ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুরের পর এবার রেল অবরোধ। বন্ডেল গেটে অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। এমনকী বুকে পোস্টার লাগিয়ে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায়ও বসে পড়েন। কয়েকজন বিক্ষোভকারী পিকনিক গার্ডেন-হাওড়া রুটের একটি বাসের ছাদেও উঠে পড়েন। তাঁদের দাবি, শিশুমৃত্যুতে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বন্ডেল […]
Mamata Banerjee : Sundarban নয়া জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর! মিলবে কী কী সুবিধা ?

প্রশাসনিক সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা হল। হিঙ্গলগঞ্জের অনুষ্ঠান মঞ্চ থেকে সুন্দরবনকে(Sundarban) নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আধার কার্ড বাধ্যতামূলক নয়। আমি সুন্দরবন জেলা করছি। এই জন্য করছি, যে আপনাদের অনেক দূরে যেতে হয়। আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি। যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা পায়।” […]
Manik Bhattacharya: রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মানিক ভট্টাচার্য, সুপ্রিম কোর্টে গেলেন আইনজীবী

রাতভর জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিককে আজই আদালতে পেশ করা হবে। ধৃত মানিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বয়ানে অসঙ্গতি রয়েছে এবং তদন্তে সহযোগিতা করছেন না তিনি। ২০১৭ সালের দ্বিতীয় নিয়োগ তালিকাকে বেআইনি ঘোষণা করার পাশাপাশি, টেট দুর্নীতি মামলায় সিবিআই […]
Amul Janmashtami Post: ‘কেষ্টা বেটাই চোর’, আমূলের বিজ্ঞাপনে রাজনীতির রং

ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর / যা-কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্টা বেটাই চোর”- রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন ভৃত্য কবিতার শেষ লাইন নিয়েই হইচই। জন্মাষ্টমীর সকালে এই লাইনেই মাখনের বিজ্ঞাপন পোস্ট করে শিরোনামে জায়গা করেছে আমূল। পোস্টারে উপরের দিকে লেখা আছে, ‘শুভ জন্মাষ্টমী!’ কিছুটা নিচের দিকে একটি বাটারের ছবি আছে। ছোটো বাটারের প্যাকেটটা অর্ধেক খোলা। […]
Ketugram: স্ত্রীর কব্জি কাটার ঘটনায় কেতুগ্রামে ধরা পড়ল অভিযুক্তের বাবা-মা

স্ত্রী চাকরির জন্য দূরে চলে যাবে, সেটা না-পসন্দ। তাই স্ত্রী সরকারি নার্সের (Nurse) চাকরি পাওয়ায় ‘নিরাপত্তাহীনতা’ থেকে ঘুমন্ত অবস্থায় ডান হাত কেটে নেয় স্বামী। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম (Ketugram) থানার অন্তর্গত কোজলসা গ্রামে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। মঙ্গলবার কেতুগ্রামের ঘটনায় গ্রেফতার করা হল দুই জনকে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে বাসে চেপে […]
Saugata roy: বাড়ির কাছে বচসা, সংঘর্ষ সিন্ডিকেটের, জখম ৮

তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে (Saugata Roy) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল। সোমবার লেক গার্ডেন্সে এলাকায় তৃণমূল সাংসদের বাড়ির কাছে সংঘর্ষের ঘটনায় আটজন জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। রবিবার রাতে থেকে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে লেক গার্ডেন্সে দু’টি দলের মধ্যে […]
‘শ্রাবন্তী চালাক, অকাতরে দিয়েছে-পেয়েছে’,কটূক্তি তথাগতর, পাল্টা জবাব অভিনেত্রীর

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তথাগত রায় (Tathagata Roy)। শ্রাবন্তী-তনুশ্রীদের নজিরবিহীন কটাক্ষও করেছিলেন। জয়প্রকাশ দল ছাড়তেই ঘুরিয়ে শ্রাবন্তীকে বিঁধলেন তথাগত। টুইটে তথাগত রায়ের মন্তব্য, “শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে […]
Rape: ৫ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ বাবার, মা যা করতেন শুনলে চমকে উঠবেন..

নিজের মেয়েকেই ধর্ষণের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে। এখানেই শেষ নয়। নিকৃষ্ট এই ঘটনা চলছে দীর্ঘ পাঁচ বছর ধরে। এমনকি নাবালিকা মেয়েটি যাতে গর্ভবতী হয়ে না পড়ে সেই কারণে তাঁকে সন্তান নষ্ট করার ওষুধও খাওয়ানো হয়েছে বলে খবর। নির্যাতিতা দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পোলেরহাট অনন্তপুর এলাকায় থাকে। পড়ে নবম শ্রেণীতে। মঙ্গলবার বিকেলে এসে হঠাৎ কান্নাকাটি […]
Murshidabad: গুলি করে সহকর্মীকে খুন করে আত্মহত্যা বিএসএফ জওয়ানের

মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার কাকমারি চর এলাকায় বিএসএফ ক্যাম্পে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। সোমবার সকালে গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। গুলিতেই ওই দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে। এরপর ঘটনাস্থলে আসেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ […]
Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস লিক করে মৃত্যু তিন ঠিকা শ্রমিকের, অসুস্থ ৪

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটল। এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় ঠিকা শ্রমিকের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে প্রায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এমনকী দু’জনের প্রাণ সংশয় দেখা দিয়েছে। আর তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে অবশ্য […]