Jantar Mantar 2.0: বিক্ষোভে বাধা, দিল্লিজুড়ে ধরপাকড়, আটক বিরোধী নেতারা! ‘জরুরি অবস্থা’র অভিযোগে সরব মমতা

The NewsNest Desk: ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার উত্তাল হয়ে উঠল দিল্লি। প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক পুলিশি ধরপাকড়, ব্যারিকেড এবং একাধিক এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে আসা পড়ুয়া, যুবক, রাজনৈতিক নেতা, আইনজীবী ও সাংবাদিকদের আটক করা হয়েছে। আটক হওয়ার তালিকায় রয়েছেন […]