৯৯.৮৫% ভোট পেয়ে পঞ্চম মেয়াদে চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ

গ্রোজনি: প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চম মেয়াদে চেচনিয়ার প্রধান নির্বাচিত হয়েছেন রমজান কাদিরভ। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিসাবে, ২০২৬ সালের নির্বাচনে কাদিরভ পেয়েছেন ৯৯.৮৫ শতাংশ ভোট। তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ইসমাইল দেনিলখানভ ও খালিদ নাকায়েভ পেয়েছেন মাত্র ০.০৫ শতাংশ করে ভোট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাদিরভ ২০০৭ সাল থেকে চেচনিয়ার নেতৃত্বে […]
Vladimir Putin: অফিসে কাজের ফাঁকে সঙ্গম করুন’! পরামর্শ পুতিনের মন্ত্রীর

বড় সমস্যার মুখোমুখি রাশিয়া। সমস্যা সমাধানে দেশের নাগরিকদের কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ এবং কফি বিরতির ফাঁকে সঙ্গমের পরামর্শ দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার! রাশিয়ায় উল্লেখযোগ্যভাবে কমেছে জন্মহার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে রাশিয়ায় জন্মের হার ক্রমাগত কমছে। ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন প্রচুর সংখ্যক রুশ যুবক। তার সঙ্গে সঙ্গেই কমতে শুরু করেছে রুশ নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার স্পৃহাও। […]
Narendra Modi: মোদীর মুকুটে নতুন পালক! পুতিনের হাত থেকে নিলেন রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান

দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার তাঁর অস্ট্রিয়া যাওয়ার কথা। তার আগে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে মোদিকে। তাঁকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্ল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মোদীর হাতে এই সম্মাননা তুলে দিলেন পুতিন। ইউক্রেন যুদ্ধের আবহে এই পদক্ষেপ নয়াদিল্লি-মস্কো […]
Dogs পুতিনকে একজোড়া কুকুর উপহার দিলেন কিম জং উন

উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।প্রায় দুই যুগ পর উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পুতিন। পুতিন এবং কিম একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যেখানে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো […]
Attack in Moscow: কনসার্ট হল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩, চার হামলাকারীই গ্রেফতার

মস্কোর কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৪৩। আহত অন্তত ১৪০ জন। শনিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের নিরাপত্তা বাহিনী এফএসবি-র প্রধান জানিয়েছেন, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চার অভিযুক্তও, যাঁরা সরাসরি হামলায় জড়িত। শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রকাস সিটি হলে চলছিল রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর অনুষ্ঠান। ওই […]
Alexander Lukashenko: খাবারে বিষ? পুতিনের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালে ভর্তি বেলারুশের প্রেসিডেন্ট

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। জানা গিয়েছে, মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেন তিনি। আর তারপরই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় লুকাশেঙ্কোর। এই মুহূর্তে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তবে কি বিষ মেশানো হয়েছিল বেলারুসের প্রেসিডেন্টের খাবারে? আন্তর্জাতিক মহলে উঠছে নানা প্রশ্ন। […]
Russia-Ukraine War: পুতিনের সামনে মাথা নত ইউরোপের! রুশ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলল জার্মানি এবং অস্ট্রিয়া

ইউক্রেন যুদ্ধে ইউরোপের বিরুদ্ধে ‘জ্বালানি তাস’ ব্যবহার করেছে রাশিয়া (Russia)। পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করতেই নড়েচড়ে বসেছে ইউরোপে। এবার পুতিন প্রশাসনের শর্ত মেনেই গ্যাস ও তেল কেনার জন্য বেশ কিছু ইউরোপীয় জ্বালানি সংস্থা সক্রিয় হয়েছে বলে খবর। তার মধ্যে রয়েছে জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশের সংস্থাও। ডলার বা ইউরো নয়, রুশ জ্বালানি সরবরাহকারী […]
Russia-Ukraine War: দাবি মানলে তবেই যুদ্ধ বন্ধ হবে, ইউক্রেনকে বার্তা পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি রুশ নাগরিকদের কাছে যুদ্ধবিরোধী দাবি তোলার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, যুদ্ধের ফলে দারিদ্র ও সঙ্কট তৈরি হবে। তাতে দুই দেশই প্রভাবিত হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের আবেদন সত্ত্বেও রাশিয়া কিন্তু এখনও তার অবস্থান থেকে বিশেষ সরছে না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এখনও হুঁশিয়ারি বজায় রেখেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সব শর্ত যখন […]
Russia-Ukraine War: রুশ কবজায় ইউরোপের বৃহত্তম নিউক্লিয়ার প্ল্যান্ট! পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় কাঁপছে ইউক্রেন

নবম দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict)। এখনও শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়নি। ইতিমধ্য়েই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর মধ্যেই মহাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট নিজেদের দখলে নিল রাশিয়া। বৃহস্পতিবারই জানা যায়, রুশ ফৌজের দখলে চলে গিয়েছে জাপরজাই পরমাণু কেন্দ্র। ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-কে (IAEA) রাশিয়া (Russia) জানিয়ে দেয় যে তাদের সেনা ইউক্রেনের […]
Russia-Ukraine War: ‘হত্যাকারী পুতিন’, যুদ্ধের বিরুদ্ধে রাশিয়ার রাজপথেই বিক্ষোভ হাজার হাজার মানুষের

যুদ্ধ ছাড়া আর কোনও উপায় ছিল না। এই বলেই সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের একাধিক দেশ শান্তির বার্তা দেওয়ার পরও সে সব তোয়াক্কা না করে বৃহস্পতিবার ভোরেই অভিযানের কথা ঘোষণা করেন পুতিন। আর সেই ঘোষণার পরই ইউক্রেন জুড়ে তৈরি হয়েছে সঙ্কট। একের পর এক প্রদেশে প্রবেশ করে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে […]