Russia-Ukraine Crisis: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করার তোড়জোড় শুরু

russia 2 scaled

ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফ্ট করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা (IAF ready to airlift stranded Indians from Ukraine) ৷ তাও বাণিজ্যিক বিমানের মাধ্যমে ৷ এমনটাই জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা ৷ তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই যোগাযোগ রেখেছে ভারত ৷ বিদেশ সচিব শ্রিঙ্গলা জানান, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের […]

Russia-Ukraine Conflict: স্বাধীনতা বাঁচাতে লড়াই চলবে, দেশছাড়ার গুজব উড়িয়ে ভিডিও বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের

ukraine president scaled

কিয়েভ দখল আর কিছুক্ষণের অপেক্ষা! এর মধ্যেই শুক্রবার দুপুরের পর থেকে খোঁজ মিলছিল না ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির। মনে করা হচ্ছিল, প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তিনি। প্রয়োজনে কপ্টারে চেপে নিরাপদ দেশে পালাবেন হয়তো। কিন্তু না। রাত গড়াতেই ভিডিও বার্তা দিলেন জেলেনস্কি। বললেন, “কোথাও যায়নি। এখানেই আছি। দেশকে রক্ষা করছি।” শুক্রবার রাতে কিভের প্রেসিডেন্ট ভবনের বাইরে […]

Ukraine-Russia Conflict: নিরাপত্তা পরিষদে ভোট না দিয়ে রাশিয়ার পাশেই দাঁড়াল চিন -ভারত

un scaled

ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। দুর্দমনীয় রুশ ফৌজের সঙ্গে একাই লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনা। এহেন পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে পেশ করে আমেরিকা। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়াল ভারত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের মদত চেয়ে আবেদন জানিয়েছিল […]

Russia-Ukrain War: রাজ্যের বহু পড়ুয়া আটকে ইউক্রেনে, ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাজ্যের

russia 2 scaled

বাংলার পড়ুয়াদের একটা বড় অংশ আটকে পড়েছেন ইউক্রেনে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার ও ডব্লুবিসিএস অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হচ্ছে দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ১০৭০। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নবান্নের তরফে ইউক্রেনে আটকে থাকা সেখানকার বাসিন্দাদের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি, নবান্ন প্রতিটি জেলার […]

Ukraine-Russia War: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জেরে বাড়তে পারে বিয়ারের দাম, চিন্তায় সুরাপ্রেমীরা

beer

রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে যেমন মাথায় হাত শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের, তেমনই চিন্তিত বিয়ার কোম্পানিগুলো। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেনের সংকটময় পরিস্থিতির পারদ যেভাবে চড়ছে তাতে সেই সংকটের ছায়া পড়তে পারে বিয়ার কোম্পানিগুলির (Beer Company) উপরে। শীত তো বটেই, গরমেও ভারতে প্রচুর পরিমাণে বিয়ার বিক্রি হয়। তাই এই মরশুম কোম্পানিগুলি বড়সড় লাভের মুখ দেখে। কিন্তু রাশিয়া-ইউক্রেনের মধ্যে যে […]

Ukraine-Russia Conflict: ভেঙে পড়ল প্রতিরোধ! ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ বাহিনী

war russia 1 scaled

সমস্ত প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে কিয়েভে (Kyiv) ঢুকে পড়ল রুশ বাহিনী। রাস্তায়-রাস্তায় চলছে তুমুল সংঘর্ষ (Russia-Ukraine War)। সব মিলিয়ে রাশিয়ার (Russia) আগ্রাসনের আঁচ ছড়িয়ে পড়েছে ইউক্রেনের সর্বত্র। সূত্রের খবর, ইতিমধ্যে কৃষ্ণসাগরে রোমানিয়ার একটি জাহাজে হামলা চালিয়েছে মস্কো। বৃহস্পতিবার প্রথম দিনের যুদ্ধেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং চেরনোবিল পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনা। রুশ প্রেসিডেন্ট […]

Russia-Ukraine crisis : ইউক্রেনে হামলা চালাল রাশিয়া, কিয়েভে শোনা গেল মারাত্মক বিস্ফোরণের শব্দ

war russia

বৃহস্পতিবার স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পর ইউক্রেন(Ukraine) রাশিয়ার(Russia) সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেবার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ভোররাতে কিয়েভে(Kyiv) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সামরিক অভিযান’ ঘোষণা করার পর এটি ছিল এই গোলাবর্ষণ ও লড়াইয়ের দ্বিতীয় দিন । এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, […]

রাশিয়ার আক্রমণে ইউক্রেনে মৃত্যু সাতজনের, পালটা মার ইউক্রেনের

russia

বৃহস্পতিবার ভোরে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পরেই সীমান্তে সক্রিয় হয়েছে রুশ ফৌজ। সোমবার রাতে পুতিন ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। ইতিমধ্যেই সেখানে রুশ সেনার অনুপ্রবেশেরও খবর মিলেছে। ওই অঞ্চলের জনগোষ্ঠীর বড় অংশ রুশ। মস্কো-পন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিও সেখানে সক্রিয়। তাদের সাহায্যে  এই অঞ্চল থেকেই রুশ […]

Russia-Ukraine crisis: ইউক্রেনে যুদ্ধের দামামা, ভারতীয়দের দেশে ফেরাতে কিয়েভ গেল এয়ার ইন্ডিয়া

Air India flight

টাটা-মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে করে আজ রাতে ইউক্রেনের (বরিসপিল) বিমানবন্দর থেকে ভারতীয়দের নিরাপদে ফিরে আনতে চলেছে ভারতে। যুদ্ধের আবহে ইউক্রেনে পড়াশোনা করা ছাত্র সহ সেদেশে বসাবসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে দেশে। করোনাভাইরাসের সংক্রমণের সময় ভারতের হাতে ছিল এয়ার ইন্ডিয়া (Air India)। সেই সময় ভারত বন্দে ভারত মিশন (Vande Bharat Mission) চালু করে […]

Ukraine Crisis: রুশপন্থী অঞ্চলকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন, ইউক্রেনে রুশ ফৌজের প্রবেশ

Ukraine Protest Washington Reuters photo

আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমী দেশগুলি বারংবার হুঁশিয়ার করেছিল রাশিয়াকে। তবে সেই সব সতর্কবার্তাতে কর্ণপাতই করলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকালই ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের নিযন্ত্রণে থাকা ডোনেত্সক ও লুহানৎসকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আর এরপরই ডোনেত্সাকের সড়কে দেখা মিলল ট্যাঙ্কের। সোমবার সরকারি সংবাদমাধ্যমে আবেগ মেশানো বার্তায় পুতিন বলেন, ‘আমার বিশ্বাস যে ডোনেত্‍সক গণপ্রজাতন্ত্রী এবং লুহানৎসক […]