Aindrila Sharma: সব্যসাচীকে ছেড়ে অমৃতলোকে ঐন্দ্রিলা, রূপকথার মত ভালবাসার সাক্ষী থাকল সময়

টলিউডের ছটফটে প্রাণবন্ত মেয়েটা নিজেও বোঝেনি কখন সে সকলের মনে এতটা জায়গা করে নিয়েছে। তাই তো যেদিন মাঝরাতে ভুয়ো খবর রটল ঐন্দ্রিলা আর নেই, সেদিন বিনিদ্র রাত জেগেছিল বাংলা। সবাই প্রার্থনা করেছিল এই খবরটা ভুল করে দিও ঠাকুর। সেদিন ভগবান মুখ তুলে চাইলেও, আজ আর হল না। রবিবার ১২টা ৫৯ নাগাদ তাঁকে মৃত ঘোষণা করলেন […]
Aindrila: আচমকা হার্ট আটক অ্যাটাক ঐন্দ্রিলার,অবস্থা আরওসঙ্কটজনক,জানাল হাসপাতাল

স্ট্রোকের পর এ বার হৃদ্রোগেও আক্রান্ত অভিনেত্রী। আরও সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা(Aindrila Sharma)।হাসপাতাল সূত্রে খবর এমনটাই।পর পর হার্ট অ্যাটাক। অবস্থা স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, ঐন্দ্রিলার মাথার একপাশে রক্ত […]
Srijit Mukherji: ‘প্রেমে’ হতাশ নায়িকা, ‘বিদায়’ জানালেন পরিচালক! ঘর ভাঙছে সৃজিত-মিথিলার?

কদিন ধরেই শোনা যাচ্ছিল সব ঠিক নেই সৃজিত মুখোপাধ্যায় আর বাংলাদেশের নায়িকা রফিয়াত রশিদ মিথিলার মধ্যে। আর শনিবার তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন সেই গুঞ্জনের আগুনেই ঘি দিয়ে গেল। গত কয়েক দিন ধরে কেরলে রয়েছেন সৃজিত। পরবর্তী কাজের রেইকি করতে গিয়েছেন পরিচালক। অন্য দিকে মেয়েকে নিয়ে ব্যাংককে রয়েছেন মিথিলা। বিয়ের পর থেকে কাজের কারণে ‘লং […]
Debashree Roy: প্রয়াত অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি দেবী, দিদাকে হারালেন রানি মুখোপাধ্যায়

মাতৃহারা হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। মঙ্গলবার অর্থাৎ রাসপূর্ণিমার দিন প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা আরতি রায়। ৯২ বছর বয়স হয়েছিল তাঁর। শোনা গিয়েছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন আরতিদেবী। অভিনেত্রীর দিদির বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের ইচ্ছাপূরণ করতেই এক সময় দেবশ্রীর ইন্ডাস্ট্রিতে আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে তাঁকে অভিনয়ে […]
Aparajita Adhya: মধ্যরাতে গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য

মধ্যরাতে অনভিপ্রেত ঘটনার শিকার অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। আচমকাই অভিনেত্রীর গাড়ি লক্ষ্য কররে অনবরত ইঁট ছোড়া হয়। পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয় যে, এলোপাথারি ইঁটের আঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে অভিনেত্রীর গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য। বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিয় গিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার'(lokkhi kakima superstar) -এর শ্যুটিং সারতে। শ্যুটিং শেষ […]
Aindrila Sharma: ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে

ফের জীবনের সঙ্গে কঠিন যুদ্ধে ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সূত্রের খবর মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। ব্রেন স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে খবর যে, এই মুহূর্তে তাঁকে ভেন্টিনেশনে রাখা হয়েছে। কোমায় আচ্ছন্ন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ক্যানসারকে হারিয়ে অভিনয় […]
বাতিল ‘বেহায়া’, ‘কলকাতা ৯৬’! রানা সরকারের নতুন প্রজেক্ট Mirzafar Chapter 2

সোমবারেই চঞ্চল চৌধুরী এবং তাঁর ছবি ‘হাওয়া’ নিয়ে ফেসবুকে সরব রানা সরকার। দুই বাংলার পছন্দের অভিনেতার অভিনয়ের প্রশংসা করেছেন। পাশাপাশি হাওয়া নিয়ে এ পার বাংলার উন্মাদনাকেও কটাক্ষে বিঁধেছেন। তাঁর দাবি, বাংলাতেও এই ধারার ছবি হয়। তখন দর্শকেরা এ রকম উন্মাদনা দেখান না। পরের দিনই নতুন ছবির ঘোষণা প্রযোজকের। রানার আগামী ছবি ‘মীরজাফর’। পোস্টারেই তিনি স্পষ্ট […]
বড়দিনের আগেই ‘প্রজাপতি’, মুক্তি পেল দেব-মিঠুনের ছবির পোস্টার

The News Nest: বড়দিনে ভক্তদের জন্য নয়া উপহার অভিনেতা প্রযোজক দেবের। আসছে তাঁর নতুন ছবি ‘প্রজাপতি’। ভাইফোঁটার দিন ভক্তদের জন্য নতুন উপহার রাখলেন দেব। প্রকাশ্যে এল প্রজাপতির প্রথম অফিসিয়াল পোস্টার।এই ছবিতে একসঙ্গে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন। ‘প্রজাপতি’ ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে দুজনকে। পোস্টারে মিঠুনকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন দেব। দেব এন্টারটেইনমেন্ট […]
Sherlock Holmes: ‘শার্লক’ নয়, টলিউডে এল ‘সরলাক্ষ হোমস’! নাম ভূমিকায় কে থাকছেন?

২২১ বি বেকার স্ট্রিটের ঠিকানা বদলে টলিপাড়ায় শার্লক হোমস (Sherlock Holmes)? না। তবে বিশ্বসাহিত্যের এই জনপ্রিয় চরিত্রের অনুপ্রেরণায় এবার তৈরি হচ্ছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘সরলাক্ষ হোমস’ (Saralakkha Holmes)। মঙ্গলবার প্রকাশিত হল পোস্টার। বাঙালি শার্লক কেমন হবে? তার ইঙ্গিত মিলেছে- “কোনও কিছুই যায় না এড়িয়ে সরলাক্ষের চোখ; বাস্কারভিলের দৈত্য দিয়েই সূচনা না-হয় হোক।” আসলে আর্থার […]
Inspector Nalinikanta : খুনের নেপথ্যে পরকীয়া? রহস্যের জট ছাড়াতে তৈরি ইন্সপেক্টর নলিনীকান্ত

রহস্যের রোমাঞ্চে ভরা থ্রিলার এলিমেন্টস নিয়ে খুব শিগগিরই আসতে চলেছে সিরিজ ‘ইন্সপেক্টর নলিনীকান্ত।’ ক্লিক ওটিটি-তে দেখা যাবে এই ওয়েব সিরিজ। ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডুর নির্ভীক সাহসিকতার গল্প বলবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত । সঙ্গে থাকবেন তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক।নলিনীকান্তের চরিত্রে রজতাভ দত্ত। ঠিক কীভাবে এগোবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ ওয়েব সিরিজের গল্প? কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন। […]