Bidisha Dey Majumdar: পল্লবীর পর এ বার রহস্যমৃত্যু মডেল বিদিশা দে মজুমদারের, অভিযোগ বয়ফ্রেন্ডের নামে

পল্লবী দের পর আবার রহস্যমৃত্যুর ঘটনা টলিউডে। এবার মৃত্যু অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার দেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে খবর, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ […]
Pallavi Dey : মেয়ের একাধিক প্রেম নিয়ে ঠাট্টা করতেন পল্লবীর মা! চর্চায় দিদি নম্বর ১-এর ভিডিও

সম্পর্কের টানাপোড়েনেই কি অকালে চলে যেতে হল অভিনেত্রী পল্লবী দে-কে! পুলিশি তদন্তের মাঝেই পুরনো একটি ভিডিও ভাইরাল হওয়ায় সেই জল্পনাই ফের জোরালো হল। ভিডিওটি দিদি নম্বর ওয়ান শোয়ের। অনেক দিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শোয়ে মায়ের সঙ্গে এসেছিলেন পল্লবী। সেখানেই পল্লবীর সঙ্গে ছেলেদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তাঁর মা। তাঁর প্রাক্তন রুমমেট এবং ধারাবাহিকের নায়িকা […]
Pallavi Dey: বিবাহিত হয়েও পল্লবীর সঙ্গে লিভ ইন! গায়ে হাত তুলতেন সাগ্নিক, দাবি হতভাগ্য বাবার

অভিনেত্রী পল্লবী দে-র রহস্য মৃত্যুর খবর মেলে রবিবার সকালে। গড়ফার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহখানা। তবে, এই সময় গড়াতেই এই মৃত্যু-রহস্যে ওতোপ্রতোভাবে জড়িয়ে যাচ্ছে সাগ্নিক চক্রবর্তীর নাম। সাগ্নিক আর পল্লবী একসঙ্গেই থাকতেন। বাড়ি ভাড়া নেওয়ার সময় নিজেদের ‘বিবাহিত’ পরিচয় দিয়েছিলেন। ফ্ল্যাটের প্রতিটা মানুষই সেটাই জানত। পল্লবীর বাবা নীলু দে’ অভিযোগ, পল্লবীর সঙ্গে সম্পর্কে […]
‘আমি সিরাজের বেগম’ খ্যাত পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার গড়ফা থেকে, ছিলেন লিভ-ইন সম্পর্কে

ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বাংলা টেলিভিশনের অভিনেত্রীর দেহ। গড়ফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবী দে। ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’, ‘আমি সিরাজের বেগমে’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। খবর, ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। ‘আমি […]
Bengali Film: মুক্তি পেল রাজ্ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’-র নতুন গান ‘দূরে’

আগামী ৩জুন বড়পর্দায় আসছে রাজ চক্রবর্তীর নতুন বাংলা ছবি ‘হাবজি গাবজি’। মুক্তি পেল ছবির নতুন গান ‘দূরে’।অনবদ্য এই গানটি সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গান গেয়েছেন পাপন ও ইমন চক্রবর্তী।‘হাবজি গাবজি’ ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।তাঁদের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন সমন্তক দ্যুতি মৈত্র। ছোট্ট চৌকো মোবাইলের মধ্যে থাকা বিশাল পৃথিবী অনায়াসেই ভুলিয়ে […]
Raavan: রামনবমীতে ‘রাবণ’ হয়ে ধরা দিলেন জিৎ, দেখুন ট্রেলার

ট্রেলারের প্রথম ঝলকেই অ্যাকশন মুডে রাবণ অর্থাৎ জিৎ(Jeet)। তবে শুধুই কি মারপিট, ঘৃণা, প্রতিশোধের গল্প! না এই গল্পে রয়েছে টুইস্ট অ্যান্ড টার্ন। ট্রেলারেই দ্বিতীয় দৃশ্যেই বদলে গেল পুরো গল্প। একেবারে ভিন্ন লুকে প্রফেসরের চরিত্রে ধরা দিলেন। তখন তিনি রাম মুখার্জি যিনি সাংবাদিকতার শিক্ষক। চরিত্র হয়ে জিৎ বলেদিলেন সাংবাদিকতায় সৎ হওয়ার থেকেও বড় কথা জাজমেন্টাল না […]
Dev-Subhashree: দেব-শুভশ্রীর চুম্বন দৃশ্য শেয়ার, ‘ধুমকেতু’ মুক্তির তারিখ নিয়ে ইঙ্গিত প্রযোজকের

রবিবার সকালে টলিউডের জনপ্রিয় জুটির ছবি মুক্তির ঘোষণা করে বললেন প্রযোজক রানা সরকার। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’! পর্দায় দুই টলি তারকার চুম্বন দৃশ্য চালিয়ে চমকপ্রদ ঘোষণা করলেন প্রযোজক। ২০১৬ সালে শ্যুটিং হয় এই ছবির। কিন্তু নানা কারণে গত ৬ বছর ধরে মুক্তি পিছিয়েছে। ৪ কোটি খরচ করে ‘ধুমকেতু’র শ্যুট করেছিলেন রানা। কিন্তু আইনি জটিলতায় […]
পয়লা বৈশাখে বড়পর্দায় ‘একেনবাবু’ অনির্বাণ, খুনের রহস্য সমাধানে এবার দার্জিলিংয়ে

দার্জিলিং জমজমাট। রহস্য, রোমাঞ্চ ও নিখাদ হাসির ফোয়ারা নিয়ে আসছে ‘দ্য একেন’ (The Eken)। টোকেন ছাড়াই ওয়েব প্ল্যাটফর্ম থেকে বড়পর্দায় এন্ট্রি নিয়ে ফেলেছেন ‘একেনবাবু’ অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী । জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ট্রেলার। শুক্রবার সিনেমার ট্রেলার মুক্তি পেতেই ভূয়ষী প্রশংসা করেছেন একেনবাবু ভক্তরা। গল্পটা কীরকম? ‘দ্য একেন’-এর ট্রেলারেই […]
Kabir Suman: যৌন ইঙ্গিতপূর্ণ পোস্ট কবীর সুমনের, নিন্দায় মুখর নেটপাড়া

দিন যত বাড়ছে, বিতর্ক ততই তাড়া করে বেড়াচ্ছে কবীর সুমনকে। তা সে বলার ক্ষেত্রেই হোক বা লেখনীতে– প্রতিবার নিজেই সেই বিতর্ক তৈরি করে বসেছেন এই প্রবাদপ্রতিম শিল্পী। এই সমস্যার সূত্রপাত কবীর সুমনের লেখা একটি কবিতা নিয়ে। সুমন তার সোশ্যাল হ্যান্ডেলে একটি কবিতা লেখেন। পূর্বাকে – পূর্বা তোমার মনে আছে হয়তোবা ফোনে কথা হতো সামনে আমরা […]
Srabanti Chatterjee: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট, হাজতবাস হতে পারে শ্রাবন্তীর

বিতর্ক আর শ্রাবন্তী, চলে একসাথে হাত ধরাধরি করে। ব্যক্তিগত জীবন নিয়ে তো হামেশাই থাকেন চর্চায়। এবার নিজের শেয়ার করা একটি পোস্টের জেরেই পড়তে চলেছেন বন্যপ্রাণী সুরক্ষা আইনের কোপে। গত ১৫ জানুয়ারি পোস্টটি করেছিলেন অভিনেত্রী। একটি বেজির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। প্রাণীর গলায় লাগানো ছিল একটি বকলস। যা একটি মোটা চেনের সঙ্গে বাঁধা ছিল। শুটিংয়ের […]