Jyotipriya Mallick: ‘স্যর, আমাকে বাঁচতে দিন’ভার্চুয়ালি হাজিরায় ‘প্রাণভিক্ষা’ জ্যোতিপ্রিয়র

jyotipriyo

রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতারির পর থেকেই অসুস্থতার কথা বলে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। এবার প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে জানা গেল, আনফিট বর্তমান বনমন্ত্রী। তিনি অসুস্থ। জেল চিকিৎসক তাঁকে আনফিট সার্টিফিকেট দিয়েছেন। ফলে বৃহস্পতিবার সশরীরে হাজিরা দেওয়ানো হলনা তাঁকে। ইতিমধ্যেই এ ব্যাপারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করে জেল কর্তৃপক্ষ। পরে […]

Anubrata Mondal: অনুব্রত নেই, ৫৬০ ভরি সোনার বদলে ইমিটেশনের গয়নায় সাজল ‘কেষ্টকালী’

kesto kali

গরু পাচার মামলায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় থেকে তিহারে জেলবন্দি। কালীপুজোতেও তাঁর জেলবন্দি দশা কাটার আশা দেখছেন না অনুগামীরা। ফলে, এ বারও বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কালীপুজো হবে আড়ম্বরহীন। গত বছরেও নমো নমো করে বোলপুর তৃণমূল কার্যালয়ের কালীপুজো সারা হয়েছে। এ বার শ্যামাপুজোর জৌলুস […]

Gaza: গাজায় গনহত্যা নিয়ে নীরব তৃণমূল-বিজেপি, প্রতিবাদে কলকাতায় পথে বামেরা

left

গাজায় দিনের পর দিন গণহত্যা চলছে। তা নিয়ে একটি কথাও খরচ করেনি তৃণমলের শীর্ষ নেতৃত্ব। ব্যাতিক্রম মন্ত্রী সিদ্দিকুল্লাহ ও মন্ত্রী জাভেদ খান। তারা নিজেদের মতো করে  গনহত্যার নিন্দা ও প্রতিবাদ করছেন। কিন্তু সরকারিভাবে তৃণমূল তার স্ট্যান্ড পয়েন্ট জানায়নি। বরং তৃণমূলের অনেকেই হামাসকে জঙ্গি বলে হাত ঝেড়ে ফেলেছেন। হামাস নির্বাচনে জিতেছে। তারপর কোন যুক্তিতে তারা জঙ্গি […]

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় এবং পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, অভিযোগ তদন্তে ‘অসহযোগিতা’-র

Jyotipriya Mallick

তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মন্ত্রীর সল্টলেকের জোড়া বাড়িতে পৌঁছেছিলেন তদন্তকারীরা। দীর্ঘ জেরার শেষে মধ্যরাতে মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রের দাবি, জেরায় কোনও ধরনের সহযোগিতা করেননি মন্ত্রী বা তাঁর মেয়ে ও স্ত্রী। […]

Mamata Banerjee : রেশন দুর্নীতিতে জড়িত খোদ মমতা, অভিযোগ শুভেন্দুর, নাম উঠল আর এক IAS-র

ration

রেশন দুর্নীতির সঙ্গে জড়িত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু আজ অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থার থেকে বাঁচাতেই জ্যোতিপ্রিয়কে ২০২১ সালে খাদ্যমন্ত্রী করেননি মমতা। তবে বেআইনি ভাবে টাকা তোলা বন্ধ করতে চাননি মমতা। তাই জ্যোতিপ্রিয়কে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের চেয়ারম্যান […]

Abhishek Banerjee: ভূমিকা বদল! নজরুল মঞ্চে দেবীস্তোত্র পাঠ অভিষেকের, নাম না করে শাহকে কটাক্ষ

avisek

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে প্রায় গোটা অক্টোবর মাস জুড়েই আন্দোলন চালিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ গান্ধী জয়ন্তী থেকে শুরু করে ৯ তারিখ পর্যন্ত দিল্লির রাজঘাট, যন্তর মন্তর, কৃষিভবন হয়ে কলকাতায় রাজভবনের সামনে শুরু হয় তাঁর আন্দোলন৷ গত মাসে এক নতুন রূপেই যেন ধরা দেন তৃণমূলের সেনাপতি৷ দেবীপক্ষের শুরুতেই ফের চমক! মহালয়ার বিকেলে কলকাতার নজরুল মঞ্চে চণ্ডীপাঠের সংস্কৃত স্তোত্র […]

Puja Bonus: সিভিক ও আশাকর্মীদের বোনাস নিয়ে বড় ঘোষণা, ‘পক্ষপাতিত্ব’ র অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

civic scaled

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা একই হারে পুজোর বোনাস পাবেন। এক্ষেত্রে কোনও ‘পক্ষপাতিত্ব’ করা হচ্ছে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার সকালেই কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ভাতা সমহারে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত […]

IPC Bill 2023: ‘ঘুরপথে আরও কড়া রাষ্ট্রদ্রোহ আইন ফেরানো হচ্ছে’, দণ্ড সংহিতা বিল নিয়ে আপত্তি মমতার

ipc didi

ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি ও ভারতীয় সাক্ষ্য আইনে বদল আনতে চাইছে কেন্দ্র। সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন এগুলিকে পরিবর্তন করার জন্য তিনটি বিলও পাশ হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের সময় থেকে চলে আসা এই আইনগুলিতে পরিবর্তন আনতে চায় কেন্দ্র। এই তিনটি পরিবর্তন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক যে খসড়া তৈরি করেছে, তা ইতিমধ্যেই নেড়েচেড়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রকের সেই […]

Abhishek Banerjee: ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময়, রাজ্যপালের আশ্বাসে রাজভবনের বাইরের ধরনায় আপাতত ইতি

Abhishek Banerjee at Dharna

আপাতত ধরনা প্রত্যাহার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে কেন্দ্র দাবি না মানলে ১ নভেম্বর থেকে ফের ধরনায় বসবে তৃণমূল। ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন তিনি। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা কবে ছাড়বে কেন্দ্র, তা জানানোর সময় বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার বিকেল ৪টেয় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা […]

TMC Mission Delhi: রাজঘাটে পুলিশের তাড়া! জুতো হারালেন সুজিত, আইফোন চুরি শতাব্দীর

tmc shoe

দিল্লির রাজঘাটে অবস্থানরত তৃণমূল নেতাদের এবং ১০০ দিনের শ্রমিকদের কার্যত তাড়িয়ে দেয় দিল্লি পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক বৈঠকের মাঝেই আটকে দেওয়া হয়। বাধ্য হয়েই মাঝপথে বেরিয়ে যান তিনি। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। এর মধ্যেই আবার অভিযোগ, মোবাইল ফোন খোয়া গিয়েছে দলের দুই সাংসদের। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং লোকসভার সাংসদ শতাব্দী রায়ে ফোন […]