Mamata Banerjee: আমি খুশি যে মুখোশ খুলে পড়েছে! নাম না করে দিদির নিশানায় পদ্মের অভিজিৎ

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে বেরোনর সময় সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপিতে যাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে অভিজিৎবাবু জানিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য বাংলা থেকে তৃণমূলের সরকারের বিদায় সূচনা নিশ্চিত করা। কয়েক ঘণ্টার ব্যবধানে ডোরিনা ক্রসিংয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালের সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী […]
Nusrat Jahan: সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ জারি আছে! নুসরতের মন্তব্য খোরাক জোগাল নেটপাড়ায়

সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ আছে বলে বিতর্কে জড়ালেন বসিরহাটের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বৈদ্যুতিন মাধ্যমে এমনটাই বলেছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে ঠাট্টা তামাসা। বেশ কিছু সপ্তাহ হল শাহজাহানের গ্রেফতার নিয়ে সরব সন্দেশখালি। কারও অভিযোগ জমি অধিগ্রহণ, কারও অভিযোগ আবার মহিলাদের ওপর অত্যাচার। বর্তমানে প্রতিবাদের আগুনে জ্বলছে সন্দেশখালি। এই […]
Mamata Banerjee: ২১ ফেব্রুয়ারি পঞ্জাব যাবেন মমতা, কৃষক আন্দোলনের নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

সব ঠিকঠাক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি পঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ওই দিন দুপুরের বিমানে অমৃতসরের উদ্দেশে রওনা হতে পারেন তিনি। তার আগে কলকাতায় ভাষা দিবসের এক অনুষ্ঠানে যোগদান করবেন বলেই খবর। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মমতা দমদম বিমানবন্দর থেকে অমৃতসর রওনা দেবেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছে বাংলার […]
Mimi Chakraborty: সংসদের একাধিক পদ থেকে ইস্তফা মিমির! রাজনীতি থেকে সরছেন নায়িকা?

সংসদের দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে মিমি ইস্তফা দিয়েছেন তিনি।লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে মিমির এই ইস্তফা দেওয়ার বহরে স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে জল্পনার উদ্রেক হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন মিমি? সংসদে শিল্পবিষয়ক […]
TMC: ঘাটালে দেবের পাশে তৃণমূল, জেলা সভাপতি থেকে অপসারিত শংকর দলুই

প্রথমে অনীহা, তার পর ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে তারকা সাংসদ দেবের(Dev) ইস্তফা, অভিষেক বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রার্থী হতে রাজি হওয়া – ধারাবাহিক এসব ঘটনার পর রবিবার দেবের পাশে দাঁড়িয়ে ঘাটালে বড়সড় রদবদল ঘটাল তৃণমূল (TMC)। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দলুইকে সরিয়ে দিল দল। তাঁর বদলে নতুন পদে এলেন রাধাকান্ত মাইতি। মনে […]
TMC Rajya Sabha: মহিলা, মতুয়া, মুসলিম! লোকসভার দিকে তাকিয়ে রাজ্যসভার প্রার্থী ঘোষণা TMC-র

লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্যসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব এবং মহম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে। যে চারটি আসনে জয় নিশ্চিত তৃণমূলের। তালিকা দেখে রাজনৈতিক মহলের বক্তব্য, রাজ্যসভা ভোটের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করলেও আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে লোকসভা ভোট। […]
TMC Rajya Sabha: রাজ্যসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা, কাদের বাছলেন মমতা?

আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীরা হলেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর।শান্তনু সেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং আবিররঞ্জন বিশ্বাসকে আর ভোট প্রার্থী করা হয়নি। প্রসঙ্গত, ২ এপ্রিল রাজ্যসভায় কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল সাংসদ আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী […]
Sandeshkhali: ‘ভয় দেখাচ্ছে’, শাহজাহান অনুগামী উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত। যে দুই নেতার গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকার মানুষ, তাদের মধ্যে একজন শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য ছিলেন উত্তম। পাশাপাশি, তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন তিনি। উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ ভৌমিক। শনিবার রেড রোডের ধর্না […]
Dev: ভাইরাল অডিও ক্লিপ নিয়ে প্রবল ক্ষুব্ধ তারকা সাংসদ দেব

দেবের (Dev) বিরুদ্ধে একটি কুৎসামূলক অডিও ক্লিপ সোসাইল সাইটে ভাইরাল হওয়ায় প্রবল ক্ষুব্ধ তারকা সাংসদ। দেবের ঘনিষ্ঠমহলের দাবি, তাঁকে হেনস্তা করতে পরিকল্পিতভাবে তাঁর এক বিরোধী এই কাজ করেছেন, তারপর পরিকল্পনামাফিক সেটি বাজারে ছাড়া হয়েছে। যদিও অডিওতে দেবের গলা নেই। দেব গোটা বিষয়টি দলের নেতৃত্বকে জানিয়েছেন। ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ […]
Sisir Adhikari: কুণালকে কুকথা, সাংসদ শিশির-সহ তিন জনের বিরুদ্ধে সমন জারি আদালতের!

কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন সাংসদ শিশির অধিকারী। পালটা মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেই প্রেক্ষিতে সোমবার শিশির অধিকারীরে সমন পাঠাল কলকাতা নগর দায়রা আদালত। ১১ মার্চ কোর্টে হাজিরা দিতে হবে কাঁথির সাংসদকে। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন কুণাল। তবে সমনের নথি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন শিশিরের আইনজীবী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী […]