TMC Agitation: পুরপ্রার্থী নিয়ে দিকে দিকে বিক্ষোভ, প্রশ্নের মুখে সংগঠনের রাশ

tmc stry 647 033117111406 0

২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হয়েছে নেতাজি ইন্ডোর স্টিডেয়ামে। সেখানে প্রধান বক্তা ছিলেন দলের পুনরায় নির্বাচিত চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের দ্বন্দ্ব থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছিলেন। তার ঠিক দুদিন পরে রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই ঘোষিত দলীয় প্রার্থীর প্রতিবাদে মন্ত্রী, বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ […]

WB Civic Polls 2022: ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ১০৮ পুরসভায় তৃণমূলের প্রার্থীতালিকা বদল

xtmcflag 1546969777 1561888022

রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থীতালিকা (TMC Candidate List) নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি। দলের তরফে দাবি, ভুয়ো লিস্ট ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রার্থীতালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই  ফের তা বদল করা হয়। সূত্রের খবর, মাত্র ২০ শতাংশ বদল করা হয়েছে নতুন প্রার্থীতালিকায়। ইতিমধ্যেই তা জেলায় জেলায় পাঠিয়েও দেওয়া হয়েছে। রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটে শুক্রবার বিকেল […]

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল TMC, লড়াইতে নেই কোনও তৃণমূল বিধায়ক

tmc 5

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হবে। শুক্রবার প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস এ দিন আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। তবে, এই প্রার্থী তালিকায় নাম নেই একজন তৃণমূল বিধায়কেরও। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, নবীন ও প্রবীণের ভারসাম্য রেখে প্রার্থিতালিকা তৈরি হয়েছে। তবে কোনও বিধায়ককে টিকিট দেওয়া হচ্ছে […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতে হলেন তৃণমূল চেয়ারপার্সন হলেন মমতা ব্যানার্জি

mamata 2 scaled

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা ব্যানার্জি। দলনেত্রীর বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতাকেই দলের চেয়ারপার্সন ঘোষণা করলেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের নীতি মেনেই আজ, বুধবার নেতাজি ইন্ডোরে সাংগঠনিক নির্বাচনের আয়োজন করে তৃণমূল। জেলা নেতৃত্ব ছাড়াও ভিন রাজ্য থেকে এই নির্বাচনে যোগ দিতে এসেছেন নেতারা। যশবন্ত সিনহা, লোকেশ ত্রিপাঠী, […]

Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের

sisir

খাতায় কলমে তৃণমূলের সাংসদ শিশির অধিকারী। বছর খানেকের বেশি সময় ধরে নিষ্ক্রিয়। দেখা যায় না দলের কোনও কর্মসূচিতে। উল্টে ভোটের আগে বিজেপির কর্মসূচিতে ছেলের বউকে সঙ্গে নিয়ে মঞ্চে দেখা গিয়েছেন। কাঁথির এই তৃণমূল সাংসদের এহেন অবস্থানের পরই তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। বঙ্গে বিধানসভা ভোটের পর দু-দফায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি […]

অনুব্রতকে ‘রাজনৈতিক বিনোদন’ বলে কটাক্ষ জিতেন্দ্রর, পালটা ‘মোষ’ বললেন তৃণমূল নেতা

TIWARI

ফের কুরুচিকর ভাষায় বাকযুদ্ধে জড়ালেন বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC)দুই হেভিওয়েট নেতা। বুধবার সিউড়িতে জেলা কমিটি ঘোষণা করতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক জিতেন্দ্র তিওয়ারি। পালটা তাঁকে ‘মোষ’ বলে আক্রমণ শানালেন অনুব্রত। বঙ্গ বিজেপিতে হাজারও গোলমালের মাঝে সাধারণতন্ত্র দিবসে একাধিক জেলা কমিটি বদলে নতুন তালিকা প্রকাশ […]

মোবাইল-আধার লিংক করলে কিনতেই হবে গঙ্গাজল! ডাকঘরের আজব আবদারে শোরগোল

gangajal 19012130

ডাকঘরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে গেলে কিনতে হবে গঙ্গাজল। এমনই আজব নিয়ম হুগলি জেলার পোলবা-দাদপুর ব্লকের গোস্বামী-মালিপাড়া গ্রামে। সোমবার এই অভিযোগে ডাকঘরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভের পর চুঁচুড়ায় হুগলি জেলার মুখ্য ডাকঘর জানিয়ে দেয়, গঙ্গাজল কেনা মোটেই বাধ্যতামূলক নয়। ব্যাপারটা ঠিক কী? সুরজিৎ নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে গোটা ঘটনাটি। […]

‘‌প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ বিজেপি’‌, তনুশ্রী- শ্রাবন্তীর পর টুইট করে দল ছাড়লেন বনি সেনগুপ্ত

bonny sengupta

এবার বিজেপি ত্যাগ করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তিনি বিজেপি ছাড়তে পারেন এমন একটা গুঞ্জন বহুদিন আগে উঠে এসেছিল। আজ, সোমবার বিজেপি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা। টুইটে লিখেছেন, ‘আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সম্পর্ক শেষ। যা প্রতিজ্ঞা করা হয়েছিল, তা রাখতে পারেনি এই দল। তা ছা়ড়া এই রাজ্য এবং বাংলা ছবির জগৎ […]

৮ ফেব্রুয়ারি অখিলেশের হয়ে প্রচারে উত্তরপ্রদেশে মমতা, প্রচার মোদীর কেন্দ্র বারাণসীতে

didi 1

উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করতে সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন যোগীর রাজ্যে প্রচারে। তাও আবার একাধিকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারাণসীতেও প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর। মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ (Kiranmoy Nanda)। এদিন কিরণময় নন্দ […]

দিনভর শিরোনামে কল্যাণ-কুণাল তরজা! বাকযুদ্ধে রাশ টানতে মরিয়া তৃণমূল

kunal scaled

বৃহস্পতিবার দিনভর সংবাদমাধ্যমের শিরোনামে ছিল কল্যাণ-কুণাল তরজা।সদ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত মতামত’-এর বিরুদ্ধে মুখ খুলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া আর কাউকে তিনি নেতা মানেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব প্রমাণ হয়নি বলেই দাবি করেছেন তৃণমূলের চিফ হুইপ। আর সেই ইস্যুতে কল্যাণের বিরোধিতা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। […]