Durga Puja: দুর্গাপুজোর স্বীকৃতি অনুষ্ঠানে ডাক পেলেন না রাজ্যের প্রতিনিধি! অমিত শাহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

বাংলার দুর্গোৎসবকে আর্ন্তজাতিক ঐতিহ্য-স্বীকৃতির অনুষ্ঠানে অপাংক্তেয় করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আয়োজিত বাংলার দুর্গাপুজোর স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাননি কেউই। ওইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশে বাংলার পক্ষ থেকে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এই ঘটনায় অবাক হয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্য এবং শিল্পীরা। যে রাজ্যের […]
UP Murder Case: ‘যোগীর হাতে রক্তের দাগ’, নিহতদের বাড়িতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দল

উত্তরপ্রদেশের ইলাহাবাদ বা প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে খুন করে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় শনিবারই সরব হয়েছিল বাংলার শাসক দল তৃণমূল। এর আগে পশ্চিমবঙ্গে বগটুই কাণ্ড এব নদিয়ার হাঁসখালির ঘটনায় রাজ্যে সত্য অনুসন্ধান দল পাঠিয়েছিল রাজ্যে বিরোধী এবং কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। এমনকি ওই দুই ঘটনার জেরে বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিল বিজেপি। শনিবার তৃণমূলের […]
BGBS: দু’দিনে ৩ লক্ষ ৪২ হাজার কোটিরও বেশি বিনিয়োগ প্রস্তাব, বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনেও কয়েকটি বড় বড় বিনিয়োগ পেয়েছে বাংলা। দ্বিতীয় দিনে শিল্পপতিদের বক্তব্যের পরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন গত দু’দিনে এই সম্মেলনে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। এদিন মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, স্রেফ গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সংস্থার […]
TMC: আবার আসতে চলেছে ‘দিদিকে বলো’, উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

প্রথম দফার ‘দিদিকে বলো’ হিট করেছিল রাজ্যে। এবার দ্বিতীয় দফার ‘দিদিকে বলো’র কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী ৫ মে থেকে তিন ধাপে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। এই নিয়ে ভবানীপু্রের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় দফতরে বৈঠকও হয়েছে। সেখানে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ […]
Ballygunge: সুব্রতের ধারেকাছে নেই বাবুল! পুরভোটের ৪০ হাজার লিড বেমালুম উধাও তৃণমূলের

বালিগঞ্জে ভোটের আগেই ঘনিষ্ঠ মহলে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় দাবি করেছিলেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছুঁতে না পারলেও অন্তত ৪০-৪২ হাজার ভোটে তিনি জিতবেন। গণনার ফল বলছে, প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেননি তিনি। বালিগঞ্জ বিধানসভায় গায়ক-অভিনেতার জয়ের ব্যবধান ১৯,৯০৪ ভোট। মন্ত্রী সুব্রতের প্রয়াণের কারণে বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে বালিগঞ্জে ৭৫ হাজার ৩৩৯ […]
By-Election Results 2022: বাইশের প্রথম উপনির্বাচনে শূন্য পেল বিজেপি, পাঁচ আসনেই জয়ী বিরোধী শিবির

বিরোধীরা ৫, বিজেপি ০। গোটা দেশের ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বেশ ভালমতোই ধাক্কা দিল। ৪ বিধানসভা এবং ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা পর্যন্ত খুলতে পারল না বিজেপি বা তাদের জোটসঙ্গীরা। বিহারে ২০২০ সালের বিধানসভা ভোটে বোচাহাঁ কেন্দ্রে এনডিএ জোটের ‘বিকাশশীল ইনসান পার্টি’ (ভিআইপি)-র প্রার্থী মুশাফির পাসোয়ান জয়ী হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনটি […]
By-Election 2022 Result: বালিগঞ্জে জয় বাবুল সুপ্রিয়র, আসানসোলে বাজিমাত শত্রুঘ্ন সিনহার

গত বিধানসভা ও পৌরসভা নির্বাচনের ফলাফলে ব্যাপক ঘাসফুল ঝড়ে রীতিমত উড়ে গিয়েছিল পদ্মশিবির। সেই ফলাফলের উপর ভিত্তি করে এই উপনির্বাচনে বিজেপি যে খুব একটা আশানুরূপ ফল পাবে না তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। এবার সেই আশঙ্কা সত্যি করেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ের পতাকা উড়ল তৃণমূলের। শনিবার সকালে পোস্টাল ব্যালটে গণনা শুরু […]
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদনে সাড়া, সাক্ষ্য দিতে ডাকা হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

কাঁথির সাংসদ শিশির অধিকারীর লোকসভার সদস্য পদ খারিজ সংক্রান্ত অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানো হল তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২৬ এপ্রিল বেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য সুদীপবাবুকে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ডেকে পাঠানো হয়েছে৷ একুশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর […]
Ramnabami: ঘাসফুলের রামনবমী বনাম বিজেপির রামনবমী

বিন আনোয়ার রামনবমী একটি ধমীয় বিষয়। বহু হিন্দু তা পালন করেন। যারা ধুমধাম করে রামনবমী পালন করেন তারা মূলত অবাঙালি। বাংলায় রামনবমী আমদানি করেছে বিজেপি। এখন গোটা দেশে যে ভাবে রামনবমী পালন করা হয় তা আগে ছিল না। আজকের দিনে রামনবমীকে রাজনৈতিক কার্যক্রমে পরিণত করা হয়েছে। এই রামনবমী নিয়ে গুজরাট, মধ্যপ্রদেশ এমনকি বাংলাতেও সাম্প্রদায়িক উত্তেজনা […]
SSC CBI: ক্রমশ বাড়ছে এসএসসি দুর্নীতি, এবার কি পার্থ চট্টোপাধ্যায়কে দূরে ঠেলবে দল?

এক দিন আগেই দলের জাতীয় কর্মসমিতির সদস্য অনুব্রত মন্ডলকে নিয়ে ‘খোঁচা’ দিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার নিশানায় দলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গ সেই সিবিআই। পর দুদিন দুই শীর্ষ নেতৃত্বের প্রতি দলের জবাব নিয়ে নতুন করে ভাবতে বসেছে রাজনৈতিক মহল। স্কুল সার্ভিসে নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআই (SSC CBI) তদন্ত নিয়ে শুক্রবার বিস্ফোরক […]