Calcutta High Court: ৫ বছরে ববি-মদনদের এত সম্পত্তি কিভাবে? মামলায় ইডিকে জুড়ল হাই কোর্ট

Calcutta highcourt

সম্প্রতি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এরই মধ্যে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হয় এই জনস্বার্থ মামলা। সোমবার তারই শুনানিতে ইডি-কে পার্টি করার নির্দেশ দেওয়া […]

Vice President Election: তৃণমূলের নির্দেশ অমান্য, ভোট দিলেন অধিকারী সাংসদরা

sisir

দলের নির্দেশকে উপেক্ষা করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। কাঁথি ও তমলুকের তৃণমূল সাংসদ শিশির-দিব্যেন্দু যদিও ভোট দেওয়ার কথা স্বীকার করেননি। এক জন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। অন্য জন, সটান অস্বীকার করেছেন। জগদীপ ধনকড় বনাম মার্গারেট আলভার লড়াইয়ে দলীয় সাংসদদের ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ […]

Modi-Mamata: বৃহস্পতিতে দিল্লি রওনা, শুক্রে মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতার

modi

বৃহস্পতিবার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। রাজধানীতে পৌঁছেই তৃণমূল সাংসদদের সঙ্গে এক সান্ধ্য চা-চক্রে তিনি মিলিত হবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। আর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। মোদী দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা দেখা করলে, […]

Louis Vuitton: ২০১৯ থেকে একই ‘ঝোলা’! ‘২ লাখি’ ব্যাগ নিয়ে মোদীকে খোঁচা ‘ফকির’ মহুয়ার

MOHUA

সংসদে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণে তুফান তুলছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার প্রতিবাদ করে কাঁচা বেগুনে কামড় বসিয়ে দিয়েছেন তিনি। এদিকে আরেক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পাশে বসে নিজের ব্যাগ লুকিয়ে নিচ্ছেন। লোকসভার এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মহুয়া কেন ব্যাগ সরিয়ে নিয়েছেন, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করেন নেটিজেনদের […]

Suvendu Adhikari: দুর্নীতির সঙ্গে যুক্ত ১০০ তৃণমূল নেতার নাম দিয়েছি, শাহী বৈঠকের পরে জানালেন শুভেন্দু

amit suvendu

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয়। বিজেপির […]

Partha Chatterjee: ‘আমি ষড়যন্ত্রের শিকার’, মাস্ক নামিয়ে বললেন প্রাক্তন মন্ত্রী পার্থ

partha consparecy

মন্ত্রিত্ব খোয়ানো এবং দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে (ESI Hospital) তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদ মাধ্যমের সামনে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার”। প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? […]

দলের সমস্ত পদও খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়, নবান্ন থেকে সরল নেমপ্লেট

partha nabanna

সদ্য মন্ত্রিত্ব-খোয়ানো পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে টুইট করে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ দাবি তুলেছিলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিসভা থেকে অপসারিত করা হোক। সেইসঙ্গে বহিষ্কার করা হোক দল থেকেও। অনেকের মতে, এটা ব্যক্তি কুণালের দাবি বললে […]

২০২৪-এ BJP আসবে না, আসবে না, আসবে না’, চ্যালেঞ্জ আত্মবিশ্বাসী Mamata Banerjee-র

TITAGARH

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পষ্টাপষ্টি বলেছিলেন, চব্বিশে কোনও ভাবেই বিজেপি আসবে না। সেইসঙ্গে এও বলেছিলেন, বিজেপির বিরুদ্ধে যে, যেভাবে পারবে লড়বে। ভোটের পরে সবাই এক হয়ে যাবে। বুধবার শিল্পমঞ্চে দাঁড়িয়ে একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। আরও আগ্রাসী ভঙ্গিতে মমতা এদিন বলেন, “চব্বিশে (2024) বিজেপি (BJP) আসবে না, আসবে না, আসবে […]

‘বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৩৮ তৃণমূল বিধায়ক’, ‘শীতঘুম’ কাটিয়ে দাবি মিঠুনের

mithun 1

বুধবার দুপুরে হিন্দমোটরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কোনও ভাবেই বিজেপি চব্বিশে দিল্লির ক্ষমতায় আসতে পারবে না। তারপর বিজেপি (BJP) পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) পাল্টা দাবি করলেন, বাংলায় ১৮ জন সাংসদ রয়েছেন। আরও চারটে হামাগুড়ি দিচ্ছে। চব্বিশে বিজেপি-ই সরকার গড়বে। স্বাভাবিকভাবেই বলিউড তারকার তথা বিজেপি নেতার এহেন মন্তব্যে […]

Mimi-Nusrat: সম্পর্কে চিড় কি শুধুই গুঞ্জন? প্রায় এক বছর পর একসঙ্গে ফ্রেমবন্দি মিমি-নুসরত

MIMI

টলিপাড়ায় একসময়ের মোস্ট টকড বিবিএফ (বেস্ট ফ্রেন্ড ফরেভার) জুটি মিমি চক্রবর্তী আর নুসরত জাহান মধ্যে দূরত্ব আসা নিয়ে চর্চা কম হয়নি। দুই ‘বোনুয়া’র আলাদা হয়ে যাওয়া বেশ কষ্টই দিয়েছিল অনুরাগীদের। টলিপাড়ার অন্দরের খবরও বলে একে-অপরকে বেশ কিছুটা এড়িয়ে চলেন তাঁরা। এমনকী কোনও অনুষ্ঠানে মুখোমুখি হলেওএ শুধুই সৌজন্য সাক্ষাৎ। তার বেশি কিছু না। তবে ২১ জুলাইয়ের […]