Abhishek Banerjee : কাঁথিতে অভিষেকের সভার আগে TMC নেতার বাড়িতে বিস্ফোরণ, মৃত ৩

blast

শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি শান্তিকুঞ্জের ১০০ মিটার দূরে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তার আগের রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিড়লা গ্রাম। বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। […]

Debangshu Bhattacharya: যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ, দেবাংশুর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

Debangshu TMC

রাজ্যের যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হল। যুব কমিটির ৪৭ জনের তালিকায় সভানেত্রী হিসেবে রয়েছেন সায়নী ঘোষ। তালিকায় রয়েছেন রাজ্যের প্রথম সারির নেতা-মন্ত্রীদের ছেলে-মেয়েরা। রয়েছেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। প্রয়াত নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেও জায়গা পেয়েছেন যুবর নতুন রাজ্য কমিটিতে। ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীও রয়েছেন সেই তালিকায়। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই […]

TMC: তৃণমূলের প্রতীক কাড়ার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সমালোচনায় স্পিকার! সরব বিরোধীরাও

WhatsApp Image 2022 11 27 at 2.42.40 PM

শিক্ষা দুর্নীতি কান্ডে একের পর এক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ শাসক দল (TMC)। কিন্তু, শাসক দল তার প্রতি ক্ষুব্ধ হলেও, বিরোধী রাজনৈতিক দল ও আমজনতার কাছে রীতিমত “হিরো”র আসনে বসেছিলেন অভিজিৎ। কিন্তু, এই প্রথম প্রতীক কাড়ার নিদান দেওয়ার জেরে বাম, কংগ্রেসতো বটেই, এমনকি বিজেপিকেও সেভাবে পাশে পেলেন না বিচারপতি। এসএসসি-র বিতর্কিত নিয়োগ সংক্রান্ত […]

Mimi Chakraborty: এবার যক্ষ্মা রোগীদের দত্তক নিলেন সাংসদ মিমি

mimi

পাঁচজন টিবি রোগীকে (TB patients) দত্তক নিলেন অভিনেত্রী তথা যাদবপুরের(jadavpur )তৃণমূল সাংসদ(TMC) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শুক্রবার এই কথা নিজেই জানালেন তৃণমূলের তারকা সাংসদ। গতকাল ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক ছিল। সেই বৈঠকে অংশ নিয়েছিলেন মিমিও। সম্প্রতি সাংসদ মিমি চক্রবর্তী(( MP Mimi Chakraborty)। ভাঙড় ১ ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতাল ও ভাঙড় ২ […]

Lakshmir Bhandar : মন্ত্রীর কাছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার আর্জি তৃণমূল নেতার

mamata banerjee 2

এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’(Lakshmir Bhandar) বন্ধের হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূল নেতা(TMC)। মঞ্চে সেই সময় উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী— পূর্ণেন্দু বসু এবং শ্রীকান্ত মাহাতো। তাঁদের কাছেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার আবেদন করতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল পণ্ডাকে।এই ঘটনায় শাসক দলকে বিঁধে বিজেপি (BJP)অভিযোগ তুলেছে, […]

RSS : আরএসএস সম্মতি দিলেই সভাপতি পদে শুভেন্দু ‘ইন’ সুকান্ত ‘আউট’

WhatsApp Image 2022 11 05 at 12.17.42 PM

শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) আগেই মনে ধরেছে বিজেপির।সুকান্তকে সরাতে তাদের আপত্তি নেই। কিন্তু বাধ সাধছে কেশব ভবন। আরএসএস চাইছে আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক। কোনও দলবদলু বিজেপির রাজ্য সভাপতির পদে বসুক তা চাইছে না আরএসএস । দিল্লি অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) বিজেপির (BJP) রাজ‌্য সভাপতি […]

Mamata Banerjee: বাজালেন ঢোল! রজনীকান্তের সঙ্গে কথা, চেন্নাইয়ে ভিন্ন মুডে মমতা

WhatsApp Image 2022 11 04 at 10.53.57 AM

এক মাস আগেই কলকাতার পুজো মণ্ডপ উদ্বোধনে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। হঠাৎই নিজের কাঁধে ঢাক তুলে নিয়ে বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই চেনা ছবি এবার ধরা পড়ল চেন্নাইতেও। দক্ষিণী শহরে সকলকে চমকে দিয়ে ঢোল (যা দক্ষিণী রাজ্যে ছেন্দা নামেই পরিচিত) বাজালেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের(La. Ganesan) পারিবারিক […]

TMC: তরুণীকে সহবাসের প্রস্তাব! দাঁইহাটের চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ অভিষেকের

SISIR

চাকরির নামে মহিলাকে কুপ্রস্তাব  দেওয়ার দায়ে পদ খোয়াতে চলেছেন দাঁইহাট পুরসভার বিতর্কিত পুরপ্রধান শিশির মণ্ডল। সূত্রের খবর, ভাইরাল অডিও-ভিডিও-সহ হোয়াটস অ্যাপে চ্যাটের নথি নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব তদন্তে নেমে অভিযোগের সত্যতা পেয়েছে। আর সেই কারণেই পুরপ্রধান শিশির মণ্ডলকে পদত্যাগ করার জন্য জেলা তৃণমূল নেতৃত্বকে, রাজ্য নেতৃত্ব নির্দেশ পাঠায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত […]

মুখ্যমন্ত্রী এত ছোট ঘরে থাকেন! কালীপুজোয় মমতার বাড়ি গিয়ে বিস্মিত রাজ্যপাল

la ganesh

প্রতিবারের মতো এবারও নিজে তদারকি করে পুজো সারলেন মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee)। এই দিনটিতে একেবারে অন‌্য ভূমিকায় দেখা যায় তাঁকে। আটপৌরে শাড়ি পরে পুজোর আয়োজন থেকে অতিথি আপ‌্যায়ণ, ভোগ রান্নার খুঁটিনাটি সব দিক দেখে নিয়ে পুজোয় বসেন। তবে এদিন তাঁর বাড়িতে বিশেষ অতিথি ছিলেন নতুন রাজ্যাপাল লা গণেশন (La Ganeshan)। সোমবারই প্রথম সস্ত্রীক গণেশন […]

RSS in West Bengal: রাজ্যে ২৫ শতাংশ শাখা বেড়েছে RSS-এর, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

rss flag

বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে ক্রমাগত কমেছে বিজেপির ভোট শতাংশ। শাসকের ‘সন্ত্রাস’-এর অভিযোগে ঝাঁপ বন্ধ হয়েছে বহু পার্টি অফিসের। কিন্তু উল্টো ছবি আরএসএসের। সঙ্ঘের দাবি, এই সময়ের মধ্যে বাংলায় তাদের শাখার সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়েছে। তৃণমূল বিষয়টিকে আমল দিতে চায়নি। সিপিএম অবশ্য মনে করে, রাজ্যে তৃণমূলের জমানা থাকার ফলেই আরএসএস এতটা বেড়ে ওঠার রসদ […]