Panchayat Election 2023: খুন-জখম-ছাপ্পা! মুর্শিদাবাদে দুপুর পর্যন্ত নিহত পাঁচ, মোট মৃত্যু ৯ জনের

পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা। সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই। তবে পঞ্চায়েত ভোটের আগের রাত থেকে পরিস্থিতি চরমে পৌঁছেছে। অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই। শুক্রবার রাত থেকে শনিবার ভোটের দিন দুপুর পর্যন্ত সেই জেলায় পাঁচ জন খুন হয়েছেন। অভিযোগ, শুক্রবার […]
Condom : বিজেপির পতাকায় কন্ডোম! জলপাইগুড়িতে তুলকালাম

বিজেপির দলীয় পতাকায় কন্ডোম। ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের ডিপোলাইনে। ইতিমধ্যেই ১৮/৫১ বুথের ডিপোলাইনের বিজেপি প্রার্থী অলকা কুজুর বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে গিয়ে পতাকাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকার রাজনীতিতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে এই ঘটনায় জলপাইগুড়ির রাজগঞ্জে […]
Panchayat Election : সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, নিশানা তৃণমূলের দিকে

পঞ্চায়েত নির্বাচনের প্রচার যখন মধ্যগগনে তখন রাজ্যে উদ্ধার হল আরও এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দীপক সামন্ত (৩৪)। পরিবারের দাবি, দীপকবাবুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এখনও পর্যন্ত এই বিষয়ে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি […]
Presidency University: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রেম করলেই ‘ধরপাকড়’!পড়ুয়াদের পাশে মদন মিত্র

প্রেসিডেন্সিতে প্রেম করলে ‘ধরপাকড়’ ! তলব করা হচ্ছে জুটি-র অভিভাবকদের। প্রেসিডেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের একাংশের। ডিন অফ স্টুডেন্টস-কে স্মারকলিপি এসএফআইয়ের । ‘অত্যন্ত ব্যক্তিগত ঘটনা ঘটছে ক্যাম্পাসে। ছাত্র-অভিভাবকদের কাউন্সেলিং করা হচ্ছে’। দাবি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।পাবলিক প্লেসে অর্থাৎ প্রকাশ্যে ঠিক কতখানি মেলামেশা করা যাবে, তার মাপকাঠি ঠিক করে দেওয়া হচ্ছে। এমনকী প্রয়োজন মনে করলে যুগলের […]
Saugata Roy : ‘বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম’, সাংসদ সৌগতর মন্তব্যে তীব্র বিতর্ক

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিনশোর কাছাকাছি। শুধুমাত্র বাংলারই ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনার পেছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। সোমবার এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে এবার শুভেন্দুকে নজিরবিহীন ভাবে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবার বরাহনগর নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা ছিল। সেখানেই সৌগত রায় বলেন, ‘শুভেন্দু বলছে, […]
Bayron Biswas: ঘাসফুলে বাইরন, ৩ মাসেই সাগরদিঘি ‘পুনরুদ্ধার’ তৃণমূলের

শেষ রক্ষা হল না। সাগরদিঘি উপ নির্বাচনের তিন মাসের মধ্যেই শেষমেশ তৃণমূলেই যোগ দিলেন কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনের ক্ষততে অবশেষে মলম দিতে পারল তৃণমূল। এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভায় বায়রন আসেন৷ নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেকের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন বায়রন৷ তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় […]
Krishna Kalyani: শুভেন্দুর হুমকির পরেই তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা

সাতসকালে রায়গঞ্জের বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণকল্যাণীর বাড়িতে হানা দিল ইডি। বাড়ির সঙ্গে একযোগে তৃণমূল কংগ্রেস কার্যালয়, তাঁর বাইকের শো রুম, কল্যাণী সলভেন্ট, ওয়া বাজার-সহ তাঁর সমস্ত প্রতিষ্ঠানে হানা দেয় ইডি-র একটি বড় দল। সঙ্গে রয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। ২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা থেকে জয়ী হন কৃষ্ণ। পরে তিনি তৃণমূলে যোগ […]
Mukul Roy : গোপনে নয়াদিল্লিতে পা রাখলেন মুকুল রায়, বাবাকে ৫০ হাজার দিয়ে নোংরা খেলা’, দাবি শুভ্রাংশুর

মুকুল রায় কেন দিল্লিতে? আপাতত এই প্রশ্নেই তোলপাড় বঙ্গ রাজনীতি। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুলের দিল্লি যাত্রা নিয়ে এবার সাংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। সোমবার সন্ধ্যার পর থেকেই মুকুল রায় নিখোঁজ বলে হইহই পড়ে যায়। সোমবার সন্ধে নাগাদ সল্টলেকের (Salt Lake) বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। ছেলে শুভ্রাংশু […]
TMC তৃণমূল আর জাতীয় দল নয়! নির্বাচন কমিশনের ‘কোপে’ RSP, CPI-ও

জাতীয় দলের স্বীকৃতি হারাল তৃণমূল। তবে বাংলা ছাড়াও আরও দুই রাজ্যে ঘাসফুলের উপস্থিতিকে স্বীকৃতি দিল কমিশন। বাংলা, ত্রিপুরা ও মেঘালয়ের আঞ্চলিক দল হিসেবে চিহ্নিত করা হল তৃণমূলকে। একই হাল শরদ পাওয়ারের এনসিপি ও ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইয়ের। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ারের দল বা দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল সিপিআইকে টেক্কা দিয়েছে অরবিন্দ কেজিওয়ালের আম […]
Mithun Chakraborty: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ফের শুরু বিতর্ক

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছিলেন বিজেপি নেতৃত্বের অনেকেই। এবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবেও এবার বাদ পড়লেন মিঠুন চক্রবর্তী। তবে শুধু মিঠুন নন, বাদ পড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষের নামও। যা নিয়ে বেশ ক্ষুদ্ধ মিঠুন ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ […]