Swasthya Sathi-তে একাধিক দুর্নীতির অভিযোগ, কড়া দাওয়াই স্বাস্থ্য ভবনের

এতদিন স্বাস্থ্য সাথী (swastha sathi card) কার্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে রোগীর পরিবারকে। তবে শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই কার্ডে পরিষেবা না নেওয়ার অভিযোগ উঠেছে। তাই এবার কড়া ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন (swastha bhavan)। ভবন সূত্রে খবর, কোনও কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্যাকেজের বেশি টাকা নিচ্ছে রোগীর কাছ থেকে। […]