Mamata Banerjee: বিধানসভায় ভাই বলে ডাকলেন মুখ্যমন্ত্রী, ঘরে ঢুকেই মমতাকে প্রণাম শুভেন্দুর

সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির বিরলতম দৃশ্য। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তাঁর ঘরে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়িও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সামান্য আলোচনার পরই বেরিয়ে আসেন তাঁরা। ২০২১ সালে তৃতীয় তৃণমূল সরকার গঠনের […]
Suvendu Adhikari: ‘গেট ওয়েল সুন’ কার্ড নিয়ে শুভেন্দুর দরজায় তৃণমূল ছাত্র পরিষদ, আটকাল পুলিশ

হাতে গোলাপ ফুল ও ‘গেট ওয়েল সুন’ কার্ড হাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে উপস্থিত হলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। আর এই কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হল কাঁথি। উল্লেখ্য, শুভেন্দুর একটি টুইট নিয়ে কটাক্ষের সূত্রপাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে। তার জন্য আলিপুরের পাঁচতারা হোটেলে সাফল্য […]
RSS : আরএসএস সম্মতি দিলেই সভাপতি পদে শুভেন্দু ‘ইন’ সুকান্ত ‘আউট’

শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) আগেই মনে ধরেছে বিজেপির।সুকান্তকে সরাতে তাদের আপত্তি নেই। কিন্তু বাধ সাধছে কেশব ভবন। আরএসএস চাইছে আদি বিজেপির কাউকে সভাপতি করা হোক। কোনও দলবদলু বিজেপির রাজ্য সভাপতির পদে বসুক তা চাইছে না আরএসএস । দিল্লি অবশ্য শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) বিজেপির (BJP) রাজ্য সভাপতি […]
টলি নায়িকাদের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে মদন বললেন ‘টাচ মি’, খোঁচা শুভেন্দুকে

বাংলার রাজনীতিতে অনেক চর্চার বিষয়ের মধ্যে নতুন সংযোজন ‘ডোন্ট টাচ’ বিতর্ক। বিতর্কের আঁচ পৌঁছেছে বিধানসভা পর্যন্ত। আর সেই বিতর্কে রঙ লাগালেন ‘রঙিন’ মদন। কামারহাটির বিধায়ককে এই ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে একাধিকবার। আর এবার টলি নায়িকাদের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে মদন বললেন ‘টাচ মি’। অভিনেত্রী উসষী, মডেল রিচা শর্মা, তিয়াসা সহ বেশ কয়েকজন তখন মদনকে […]
‘মাথায় শ্যুট করতাম’,পুলিশ কর্তাকে দেখতে গিয়ে মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু অভিষেক

আন্দোলনের নামে বিজেপি কর্মীরা মঙ্গলবার গুন্ডামি করেছে৷ এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্তাকে দেখতে গিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিজেপি নেতাকর্মীদের আক্রমণের সামনে সহনশীলতা দেখানোর জন্য পুলিশকর্মীদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি৷ অভিষেক বলেন, ‘পুলিশকে স্যালুট৷ আমার সামনে কেউ পুলিশের গাড়ি ভাঙচুর করলে মাথায় গুলি করতাম৷’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় গুলি করার বক্তব্য প্রসঙ্গে […]
Mamata Banerjee: ‘আমি হেরে যাওয়ার পর রি কাউন্টিং চেয়েছিলিস?’ মমতার রোষে শেখ সুফিয়ান

‘সেদিন তুই ছিলি কোথায়? আমি হেরে যাওয়ার পর রি কাউন্টিং চেয়েছিলিস?’ গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরমুহূর্তেই আবার নরম সুরে বলেন, “তোকে আমি স্নেহ করি।” গতকাল খড়্গপুরে (Kharagpur) দলীয় বৈঠক চলাকালীন শেখ সুফিয়ানকে (Sheikh Sufiyan) উদ্দেশ্য করে এভাবেই একের পর এক মন্তব্য ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর […]
Suvendu Adhikari: ‘আমাকে স্পর্শ করবেন না’, নবান্ন অভিযানে মহিলা পুলিশ দেখে নিজেই গাড়িতে উঠলেন শুভেন্দু

বিজেপির নবান্ন অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরুর আগেই পুলিশের হাতে আটক হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পুলিশ আটক করছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিংহকেও। পিটিএসের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু। হুঁশিয়ারি দেন আদালতে যাওয়ার। একপ্রস্ত বিতণ্ডার পর পুলিশ শুভেন্দু, লকেটকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যায়। বেলা সাড়ে বারোটা নাগাদ […]
Suvendu Adhikari: ফের শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের পথ দুর্ঘটনার সম্মুখীন হলেন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় । সূত্রের খবর অনুযায়ী, মারিশদা থানার অন্তর্গত বেলিয়াতে শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা লাগে একটি লরির। ঘটনায় রীতিমতো […]
Suvendu Adhikari: সভার আগেই শুভেন্দুর টাকা নেওয়ার পোস্টারে ছয়লাপ এলাকা, অস্বস্তিতে BJP

সাঁইথিয়ার সভার আগেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ বীরভূম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, এই পোস্টারের নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজ অর্থাৎ শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। স্বাভাবিকভাবেই জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মাঝে বৃহস্পতিবার রাতে বীরভূমের স্টেশন চত্বর-সহ বিভিন্ন জায়গায় দেখা […]
Suvendu Adhikari: দুর্নীতির সঙ্গে যুক্ত ১০০ তৃণমূল নেতার নাম দিয়েছি, শাহী বৈঠকের পরে জানালেন শুভেন্দু

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয়। বিজেপির […]