Budget Session: বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার ‘শাস্তি’, নির্বাসিত ২ বিজেপি বিধায়ক

বাজেট বক্তৃতায় বাধাদানের অভিযোগে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি-র দুই বিধায়ক। বুধবার অধিবেশনেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নাটাবাড়ি বিধায়ক মিহির গোস্বামী ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হচ্ছে। ফলে বাজেট অধিবেশনে তাঁরা আর অংশ নিতে পারবেন না। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার সময় বারবার তাঁকে বাধা দেওয়ার অভিযোগে শাস্তি […]