Pakisthan: প্রধানমন্ত্রীর তখতে বসেই ছেলেকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী করলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন পিএমএল-এনের প্রার্থী হামজা শাহবাজ। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে। জানা গেছে, হামজা মোট ১৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তবে পিএমএল ও পিটিআই নির্বাচন বয়কট করায় বিরোধী প্রার্থী পারভেজ এলাহী কোনো ভোট পাননি। পাকিস্তানের শরিফ পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন হামজা। এর আগে তাঁর বাবা শাহবাজ শরিফ ও জেঠা […]
Imran Khan: প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহারের নেকলেস ১৮ কোটিতে বিক্রি! তদন্তের মুখে ইমরান

প্রধানমন্ত্রী পদ খোয়াতেই ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে দুর্নীতি মামলায় শুরু হয়েছে তদন্ত। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার হিসেবে পাওয়া একটি দামি হার সরকারি তোষাখানায় জমা না করে বিক্রি করে দেন তিনি। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন তিনি। পাক গোয়েন্দা সংস্থা ‘ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি’-কে এ বিষয়ে […]
Pakistan: নওয়াজের পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন শাহবাজ, দেশে ফেরাতে কূটনৈতিক ভিসা দেওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রী পদে বসতে না বসতেই দাদা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে (Nawaz Sharif) দেশে ফেরাতে সক্রিয় শাহবাজ শরিফ। পাকিস্তানি মিডিয়ার খবর, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) প্রধানের কূটনৈতিক ভিসার ব্যবস্থা করতে অভ্যন্তরীণ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন তিনি। এই ভিসা ইস্যু করার ব্যাপারে তাঁকে ব্রিফও করেছেন কূটনৈতিক শাখার অফিসাররা। পানামা পেপার্স মামলায় ২০১৭য় পাকিস্তানি সুপ্রিম কোর্টের রায়ে […]
Pakistan: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, শপথগ্রহণ আজই

পাকিস্তানের (Pakistan) পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সাংসদ পদ থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) সমস্ত সদস্যকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন ইমরান খান। ফলে পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন পড়ল না। সূত্রের খবর, সোমবার রাত ন’টায় শপথ নিতে পারেন শাহবাজ। এদিন দুপুরে পাক সংসদে অধিবেশন শুরু হয়েছে। তার আগেই দলীয় সাংসদদের পদ থেকে ইস্তফা […]