Shah Rukh Khan: বক্স অফিসে ঝড় উঠতেই মিডিয়ার মুখোমুখি ‘পাঠান’! কথা বললেন ‘বেশরম’ বিতর্ক নিয়ে

মুক্তির পঞ্চম দিনেও বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। অবশেষে সোমবার ছবির কলাকুশলী সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি শাহরুখ খান। সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, পরিচালক সিদ্ধার্থ আনন্দও। সোমবার মুম্বইয়ে পাঠান-এর সাংবাদিক বৈঠকে দেখা মিলল ‘জিম’ জন আব্রহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও। জংলা কাজের সুরু স্ট্রাপের গাউনে এদিন হাজির ‘রুবাই’ দীপিকা। নায়িকার সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়! ততটাই […]
Pathaan: পাঁচ দিনে ৫০০ কোটি! সাফল্য উদযাপনে মন্নতের ছাদে কিং খান

বক্স অফিসকে হাতের মুঠোয় নিয়ে ফেলেছে শাহরুখেরে পাঠান। পাঁচ দিনে পাঠানের ঘরে ৫০০ কোটির আয়। গত বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি। একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। […]
Pathaan: রাষ্ট্রপতি ভবনে বিশেষ স্ক্রিনিং! ‘পাঠান’-এ মুগ্ধ সরকারি আধিকারিকরাও

স্বপ্নের দৌড় শাহরুখ খানের ‘পাঠান’-এর। দেশ ও বিদেশের মাটিতে একের পর এক নজির গড়ছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি। এ বার আরও এক নয়া পালক ‘পাঠান’-এর মুকুটে। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে প্রদর্শিত হল ‘পাঠান’। সেখানে বলিউডের ‘বাদশা’র ছবি উপভোগ করলেন সরকারি আধিকারিকরা। সমাজমাধ্যমে দেখা গেল সেই প্রদর্শনের ছবি। প্রাক্তন রাষ্ট্রপতির ড.এপিজে আবদুল কালামের প্রাক্তন […]
Pathaan: ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী, দশ বছরে এটিই শাহরুখের সেরা ছবি, ‘পাঠান’ নিয়ে ফের ঢোঁক গিললেন কঙ্গনা

শাহরুখের ‘পাঠান’ (Pathaan) ছবি নিয়ে বড্ড কনফিউশড কঙ্গনা রানাউত। কখনও বলছেন ভাল, কখনও বলছেন খারাপ। কী বলবেন, আর কী করবেন ভেবেই পাচ্ছেন না। টুইটারে ফিরে আসার পর থেকেই আজব আজব কাণ্ড ঘটাচ্ছেন বলিউডের বিতর্ক ‘কুইন’। এই যেমন, পাঠান মুক্তি পেতেই বলিউডকে একহাত নিলেন। ছবির ব্যবসা নিয়ে তো যাচ্ছে তাই বলে ফেললেন। ‘পাঠানে’র সঙ্গে টেনে নিয়ে […]
Pathaan : প্রথম দিনেই ‘ব্লকবাস্টার’,সব রেকর্ড চুরমার! কত কোটির ব্যবসা করল ‘পাঠান’?

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি ‘পাঠান’ (Pathaan)। ‘জিরো’ মুক্তির চার বছর পর পর্দায় ফিরেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। ‘পাঠান’ ছবিটিকে ঘিরে দর্শকেরা কতটা উত্তেজিত ছিলেন, তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল নেট দুনিয়ায়। আর এবার দর্শকদের উত্তেজনার প্রভাব পড়ল বক্স অফিস কালেকশনে। সঠিক বক্স অফিস […]
Pathaan: শেষরক্ষা হল না, অনলাইনে চলে এল শাহরুখের ‘পাঠান’

যার ভয় ছিল তাই-ই হল। শত নিরাপত্তা সত্ত্বেও মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan)। এমন খবরই শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে, দু’টি ওয়েবসাইটে ছবির পাইরেটেড ভার্সান পাওয়া যাচ্ছে। ২৫ জানুয়ারি মুক্তি পেল ‘পাঠান’। সকাল ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। দেশের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই […]
Salman Khan: ‘পাঠানে’র প্রেক্ষাগৃহেই মুক্তি পেল সলমনের নতুন ছবির টিজার, হল ভরে উঠল সিটিতে

সলমন খানের (Salman Khan) কিসি কা ভাই কিসি কা জানের টিজার দেখানো হল শাহরুখ খানের পাঠান ছবির শুরুতে। আপাতত সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখনও অফিসিয়ালই টিজার মুক্তি পায়নি। পাঠান দেখতে যাওয়া শাহরুখ-ভক্তরাই আগে দেখলেন সলমনের নতুন ছবির ঝলক। হল ভরে উঠল সিটি, আর চিৎকারে। প্রসঙ্গত, এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করছেন শেহনাজ গিল। লম্বা […]
Pathaan : ‘পাঠান’ ঝড়ে বিপর্যস্ত রাসবিহারী থেকে হাজরা মোড়, সামাল দিতে নামল পুলিশ

বুধবার সকাল থেকে ‘পাঠান’ ঝড়। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়— বিপর্যস্ত যান চলাচল। ভিড় সামলাতে প্রাণ ওষ্ঠাগত কলকাতা পুলিশের। দক্ষিণ কলকাতার ‘বসুশ্রী’ সিনেমা হলের সামনে শাহরুখ ভক্তদের চিৎকার। সকাল ১০টায় ছিল ‘পাঠান’-এর প্রথম শো। কিন্তু ভক্তদের দাবি ছিল, সময়ের আগেই খুলে দেওয়া হোক সিনেমা হল। বাদশার সমর্থনে মহানগরে বেড়িয়েছে মিছিলও। ভক্তদের স্লোগান, “হিন্দুস্তান […]
Himanta Biswa Sarma: ‘কে শাহরুখ’ থেকে ‘শ্রী শাহরুখ’ , হিমন্তের ডিগবাজিতে হাসছেন বিরোধীরাও, এল সাফাইও

এক ফোনেই ভোল বদল। কে শাহরুখ খান (Shah Rukh Khan)? শনিবার এই প্রশ্ন করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। রবিবারই শাহরুখের এক ফোনে তাঁর বক্তব্য বদলে গেল। টুইট করে অসমে ‘পাঠান’ (Pathaan) সিনেমার মুক্তি নিয়ে নিরাপদ ব্যবস্থা করার আশ্বাস দিলেন তিনি। ঘটনাটি হল, বজরং দলের সদস্যরা গুয়াহাটির গোল্ড ডিজিটাল সিনেমা হলের সামনে জড় […]
Pathaan: এবার দিল্লি হাই কোর্টের নজরে ‘পাঠান’, দেওয়া হল নয়া গাইডলাইন

‘পাঠান’ নিয়ে নতুন নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট (Pathaan)। ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসকে এই ছবিতে বিশেষ পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে আদালত। জানা যাচ্ছে, এই ছবির ওটিটি ভার্সনে ‘সাবটাইটেল’ যোগ করা, এবং বড় হরফে সেই ক্যাপশন যোগ এবং হিন্দিতে অডিও বিবরণী সংযুক্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূক-বধির এবং দৃষ্টিহীনরা যাতে এই ছবির […]