Jawan: অবশেষে মিলল সেন্সর বোর্ডের ছাড়পত্র, আজই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

jawan

টালবাহানা চলছিল সপ্তাহ খানেক ধরেই। আদৌ কি ভারত ও গোটা বিশ্বের মতো একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি? ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তির ঘোষণা করার পর থেকেই ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন। অবশেষে মিলল সেই উত্তর। শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’কে ছাড়পত্র দিল বাংলাদেশের সেন্সর বোর্ড। বাংলাদেশে ‘জওয়ান’-এর মুক্তিতে আর কোনও বাধা রইল […]

Shah Rukh Khan: মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে শাহরুখ! অ্যাটলির মায়ের পা ছুঁয়ে প্রণাম

srk

ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ নিয়ে তৈরি শাহরুখ খান। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কিং খানের ‘জওয়ান’।  ছবি রিলিজের আগে ভগবানের আর্শীবাদ নিতে এক মন্দির থেকে অন্য মন্দিরে ছুটছেন বাদশা। কয়েকদিন আগেই বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। আর এবার দর্শন করলেন তিরুপতি বালাজির। তবে এবার এক নন, বরং শাহরুখের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খানও। মঙ্গলবার সকালেই নিষ্ঠাভরে বালাজিকে পুজো […]

Jawan Update: দেশে মাত্র ১৫ মিনিটেই ‘সোল্ড’ জওয়ানের টিকিট, বাংলাদেশে কবে মুক্তি পাবে?

jawan 1

শাহরুখ ম্যাজিক দেখার জন্য আরও একবার বোধহয় সকলেই প্রস্তুত হয়ে যেতে হবে। চলতি বছরের শুরুতেই পাঠান বক্স অফিসের সমস্ত হিসেব নিকেষ পাল্টে ফেলেছিল। এবার পালা জওয়ানের। বিদেশে ইতিমধ্যেই ‘জওয়ান’ ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), সংযুক্ত আরব আমিরশাহী (UAE), সৌদি আরব, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি জায়গায় প্রবল বিক্রি টিকিটের। ভারতে মুম্বইয়ের কিছু […]

Shah Rukh Khan: গেমিং অ্যাপের বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ, মন্নতের দুয়ারে বিক্ষোভ

shah rukh khan pathaan teaser update 640 360

মন্নতের সমানে হঠাৎ বিরাট সংখ্যায় মোতায়ন করা হল পুলিশ। অনুরাগীদের ভালবাসা নয়, বরং মন্নতের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয় এক সংগঠনের সদস্যরা। আসলে ‘জওয়ান’ হিরো সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেছেন। আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব হয়েও কীভাবে এসব অ্যাপের বিজ্ঞাপনে নবীন প্রজন্মকে গ্যামিং আসক্তির দিকে ঠেলে দিতে পারেন শাহরুখ? এমন অভিযোগ তুলেই মন্নতের সামনে বিক্ষোভ প্রদর্শন […]

Chaleya: ৫৭-তেও তিনি ‘কিং অফ রোম্যান্স’! চলেয়া গানে ভালোবাসার ম্যাজিক ছড়ালেন শাহরুখ

jawan shah rukh khan chaleya

রোম্যান্সের ক্ষেত্রে ৫৭ বছরের শাহরুখ আজও ২১-এর তরুণ। বয়স শুধু একটা সংখ্যা তাঁর কাছে। সোমবার মুক্তি পেল ‘জওয়ান’ ছবির দ্বিতীয় গান ‘চলেয়া’। গানের দৃশ্যায়ন জুড়ে শাহরুখের ম্যানারিজম থেকে চোখ ফেরানো দায়! নয়নতারার সঙ্গে তাঁর রসায়ন ভীষণরকম ‘রিফ্রেশিং’। অনিরুদ্ধ রবিচন্দের সংগীত পরিচালনায় তৈরি হয়েছে ‘জওয়ান’ এর গান। গানটির কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন ফারাহ খান। সোশ্যাল মিডিয়ায় গানটি […]

Chaleya: দু’বাহু ছড়িয়ে চেনা ঢঙে ফিরছেন ‘কিং অফ রোম্যান্স’, মুক্তির অপেক্ষায় ‘জওয়ান’ ছবির নতুন গান

jawan chaleya l 1

কিং খান মানেই রুপোলি পর্দায় ঝড়, কিং খান (King Khan) মানেই আনলিমিটেড রোম্যান্স। অনুরাগীদের উত্তেজনার পারদ আরও খানিকটা বাড়িয়ে প্রকাশ্যে এল ‘জওয়ান’ (Jawan) ছবির পরবর্তীর গান ‘চালেয়া’র কয়েক ঝলক। দুই বাহু ছড়িয়ে ‘সিগনেচার পোজ’-এ আরও একবার ভক্তদের মন জিতে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। রবিবার সমাজমাধ্যমে হিন্দি, তামিল এবং তেলুগু— এই তিন […]

Don 3 Teaser: রণবীরই ডন! টিজারে আওড়ালেন আইকনিক ডায়লগ, পারবেন শাহরুখকে টেক্কা দিতে?

DON scaled

“১১ মুলুকের পুলিশ আমার খুঁজছে, কিন্তু পেয়েছে কে?” ‘ডন’ ছবির আইকনিক সংলাপ আবার ফিরতে চলেছে বড়পর্দায়। তবে এবার অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের মুখে নয়, এ সংলাপ বললেন রণবীর সিং। আর সেই সঙ্গে শুরু হল ‘ডন’-এর নয়া যুগ। ‘ডন ৩’ -এর টিজার শেয়ার করে ফারহান লেখেন,  ‘১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক ‘ডন’ চরিত্রটি […]

Jawan Song Zinda Banda:: বেঁচে আছেন বাদশা! ‘জওয়ান’- এর প্রথম গানেই নিন্দুকের বিঁধলেন শাহরুখ?

Zinda Banda Song

‘জওয়ান’-এর পয়লা গান প্রকাশ্যে নিয়ে এলেন শাহরুখ খান। সোমবার সাতসকালেই অবশ্য এই পাওয়ার প্যাকড- ট্র্যাকের জন্য অনুরাগীদের প্রস্তুত হওয়ার ঘোষণা করে দিয়েছিলেন কিং খান। এবার নির্ধারিত সময়ে ঠিক ১২.৫০ মিনিটে ‘জিন্দা বান্দা’ গান রিলিজ করলেন বাদশা। মুহূর্তের মধ্যেই টুইটার সরগরম করে ফেলল ‘জওয়ান’-এর নতুন গান। ট্র্যাকটি তিনটে ভাষায় প্রকাশ পেয়েছে। হিন্দি ছাড়াও তামিলে ‘ভান্দা এদম’ […]

Shah Rukh Khan: নেড়া মাথা, রোদচশমায় অবিকল ‘জওয়ান’! ভাইরাল ‘শাহরুখ পুতুল’

SRK DOLL

তাঁর নতুন ছবি ঝলকের জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় যখন তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলার খেলায় মাততেন, তখন বারে বারে তাঁর কাছে ঘুরে ফিরে আসত এই প্রশ্ন। কবে প্রকাশ্যে আসবে ‘জওয়ান’ (Jawan)-এর প্রথম ঝলক? অবশেষে যখন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ‘জওয়ান’-এর প্রিভিউ, তা কার্যত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর সেই প্রিভিউ দেখে এতটাই […]

Jawan Prevue: টাক মাথা, হিরো নাকি ভিলেন? পাপ-পুণ্যের বিচার করতে আসছেন ‘জওয়ান’ শাহরুখ

SRK

বলিউডের কিং কে? নাম তো শুনেইছেন। শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘জওয়ান’ সিনেমার আগাম ঝলকে ফের প্রমাণিত হল এই সত্য।  কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশা। ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এ যে নিজের ‘অ্যাকশন হিরো’ ভাবমূর্তিতে আরও এক কাঠি উপরে তুলবেন শাহরুখ খান, তা নিয়ে কোনও সন্দেহ ছিল […]