Russia Ukraine War : ইউক্রেনের যুদ্ধে সাংঘাতিক ‘ভ্যাকিউম বম্ব’ ছুড়ছে রাশিয়া, প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

Vacuum Bomb

ইউক্রেনে ক্লাস্টার বোমা, ভ্যাকুয়াম বোমা ও অস্ত্র নিয়ে আক্রমণ শানাচ্ছে রাশিয়া (Vacuum Bomb in Russia Ukraine War) ৷ অভিযোগ মানবাধিকার দল ও ইউক্রেনে আমেরিকার রাষ্ট্রদূতের (Ukraine envoy to US) ৷ নানা সময়ে এই অস্ত্র ও বোমার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল ৷ সোমবার আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। […]

Ukraine Russia Conflict: মাতৃভূমি বাঁচাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামলেন প্রাক্তন ‘মিস ইউক্রেন’

Anastasiia Lenna scaled

হিলতোলা জুতো ছেড়ে পায়ে পরেছেন কম্ব্যাট শ্যু। আঁটো করে বাঁধা চুল। চোখে চশমা। পরনে লেদার জ্যাকেট। আর হাতে মারাত্মক আগ্নেয়াস্ত্র কালাশনিকভ। নিজের মাতৃভূমিকে রুশ সেনাদের হাত থেকে বাঁচাতে বন্দুক হাতে রাস্তায় নেমে পড়েছেন ইউক্রেন সুন্দরী আনাস্তাসিয়া। সোশ্যাল মিডিয়াতেই সেই ছবি নিজেই শেয়ার করেছেন আন্তর্জাতিক ময়দানে খ্যাতিসম্পন্ন এই মডেল। রুশ আক্রমণে বিপন্ন দেশ। প্রাণ বাঁচাতে বাঙ্কারে […]

Russia-Ukraine Conflict: যুদ্ধের জের ভারতেও, ব্যাপক দাম বাড়তে চলেছে রান্নার তেলের দাম

Sunflower oil and sunflower

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠতেই নড়েচড়ে বসেছে ভারত। বোমার আগুন গায়ে না লাগলেও, যুদ্ধের দরুন বাজারে আগুন লাগার আশঙ্কা কিন্তু ষোলো আনা। কারণ, স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে ভোজ্য তেল হিসেবে বেড়েছে সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেলের চাহিদা। আর সেই তেলের অধিকাংশটাই আমদানি করা হয় ইউক্রেন থেকে। ২০২১ সালের তথ্য জানাচ্ছে, ভারত প্রায় ১.৮৯ […]

Russia-Ukraine Conflict: বেলারুসে কথা বলতে রাজি পুতিন, পাল্টা শর্ত রাখল ইউক্রেন প্রেসিডেন্ট

zelensky Putin scaled

ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে (Belarus) একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছেন বলে জানালেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান (Military Operation) ঘোষণার তৃতীয দিনে আলোচনা চেয়ে সুর নরম করলেন তিনি। রবিবার ভারতীয় সময় দুপুর দু’টো নাগাদ রাশিয়া জানায়, ইউক্রেনের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি। কোথায় আলোচনা বসবে, তা-ও জানিয়ে ক্রেমলিন […]

রাশিয়া, ইউক্রেন এবং ন্যাটো সম্পর্কিত 10 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

soldier ukrine

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েক মাস ধরে ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করে আসছেন। তিনি বারবার বলছেন যে রাশিয়ান সৈন্যরা ইউক্রেন সীমান্তের কাছে আসলে কূটকৌশল অবলম্বন করছে। তবে বৃহস্পতিবার তিনি খোলাখুলি ইউক্রেনে ‘বিশেষ সামরিক পদক্ষেপ’ ঘোষণা করেন। তার ঘোষণার পর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের অন্যান্য স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাশিয়া কেন ইউক্রেনের উপর ক্ষুব্ধ? রাশিয়া […]

তোমার মৃত্যুর পরে এদেশে সূর্যমুখী ফুল ফুটবে, রুশ সেনাকে বীজ ‘উপহার’ ইউক্রেনের মহিলার

Ukrainian Woman

সে দেশ সূর্যমুখী ফুলের দেশ। সেখানে দিগন্তজোড়া মাঠ সেজে থাকে হলুদ ফুলে। অথচ ইউক্রেনের মানুষ বুঝে গিয়েছেন, ফুল খেলবার দিন শেষ। ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন তাঁরা। সারা দেশ জুড়েই ছড়িয়ে রয়েছে সূর্যমুখী ফুলের খেত। এই ফুল সে দেশের জাতীয় ফুলের মর্যাদাও পেয়েছে। আর এই যুদ্ধের পরিস্থিতিতে সেই ফুলটিকেই অভিনবভাবে নিজের প্রতিবাদের সঙ্গে জুড়ে নিলেন ইউক্রেনবাসী […]

Russia-Ukraine Conflict: স্বাধীনতা বাঁচাতে লড়াই চলবে, দেশছাড়ার গুজব উড়িয়ে ভিডিও বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের

ukraine president scaled

কিয়েভ দখল আর কিছুক্ষণের অপেক্ষা! এর মধ্যেই শুক্রবার দুপুরের পর থেকে খোঁজ মিলছিল না ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির। মনে করা হচ্ছিল, প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তিনি। প্রয়োজনে কপ্টারে চেপে নিরাপদ দেশে পালাবেন হয়তো। কিন্তু না। রাত গড়াতেই ভিডিও বার্তা দিলেন জেলেনস্কি। বললেন, “কোথাও যায়নি। এখানেই আছি। দেশকে রক্ষা করছি।” শুক্রবার রাতে কিভের প্রেসিডেন্ট ভবনের বাইরে […]

Ukraine-Russia Conflict: নিরাপত্তা পরিষদে ভোট না দিয়ে রাশিয়ার পাশেই দাঁড়াল চিন -ভারত

un scaled

ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। দুর্দমনীয় রুশ ফৌজের সঙ্গে একাই লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনা। এহেন পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে পেশ করে আমেরিকা। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়াল ভারত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের মদত চেয়ে আবেদন জানিয়েছিল […]

Ukraine-Russia Conflict: ‘বিছানায় এসো’, ইউক্রেনে পা রেখেই সুন্দরীদের কুপ্রস্তাব রুশ সেনার!

Russian soldiers scaled

সমস্ত প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। পালটা মার দিচ্ছে ইউক্রেনও (Ukraine)। এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই সমস্যায় পড়েছেন ইউক্রেনের যুবতীরা। সূত্রের খবর মানলে, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি তাঁদের কুপ্রস্তাব দেওয়া হচ্ছে রুশ সেনাদের প্রোফাইল থেকে। ‘তোমাকে বিছানায় চাই’, এমন কথাও নাকি লেখা হচ্ছে মেসেজে। রুশ সৈনিকদের ডেটিং আবদার আসতে শুরু করার পরেই টিন্ডারের […]

Russia-Ukrain War: রাজ্যের বহু পড়ুয়া আটকে ইউক্রেনে, ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাজ্যের

russia 2 scaled

বাংলার পড়ুয়াদের একটা বড় অংশ আটকে পড়েছেন ইউক্রেনে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার ও ডব্লুবিসিএস অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হচ্ছে দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ১০৭০। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নবান্নের তরফে ইউক্রেনে আটকে থাকা সেখানকার বাসিন্দাদের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি, নবান্ন প্রতিটি জেলার […]