Russia Plague Scare: ২০০ জন আইসোলেশনে, গবেষকের মৃত্যু ঘিরে রহস্য

russia

The NewsNest Desk: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এক অ্যান্টি-প্লেগ গবেষণাগারের তরুণী কর্মীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ও আতঙ্ক। ২৮ বছরের গবেষণাগার কর্মী দারিয়া শিপিলোভা গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২ অক্টোবর মারা যান। তাঁর মৃত্যুর পর প্রায় ২০০ জনকে চিকিৎসা পর্যবেক্ষণ ও আইসোলেশনে রাখা হয়েছে। তবে তিনি সত্যিই প্লেগে আক্রান্ত হয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। […]

Russian oil: ১০০ শতাংশ শুল্কের হুমকি, তবু রুশ তেল কেনা চলবে? আমেরিকাকে স্পষ্ট বার্তা নয়াদিল্লির

CRUDE OIL

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক চাপানোর পথ খুলে দিয়েছে আমেরিকার আইনসভা। বুধবার মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমদানির নীতি বদলানো হবে কি না, তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে […]

Russia: রাশিয়ার বহুতলে বিধ্বংসী ড্রোন হামলা ইউক্রেনের, ফিরল ৯/১১-র স্মৃতি

kazan

রাশিয়ার ফিরল আমেরিকার ৯/১১-র ভয়াবহ স্মৃতি। দেশের কাজ়ান শহরে শনিবার আচমকাই বিধ্বংসী ড্রোন হামলা। একাধিক বহুতলকে টার্গেট করে আটটি ড্রোন নিক্ষেপ করা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কায়দাতেই ভয়াবহ এই হামলায় দাউদাউ আগুন বহুতলগুলিতে। বিস্ফোরণের মুহূর্তের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। যা দেখে শিউরে উঠছেন সকলেই। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি The News Nest। রুশ […]

Narendra Modi: কৃষ্ণভজন থেকে ভারতীয় নৃত্য, রাশিয়ায় উষ্ণ অভ্যর্থনা মোদীকে

FB IMG 1729592888911

দু’দিনের সফরে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে রাশিয়ার তাতারস্তানের কাজানে শুরু হচ্ছে ব্রিকস সামিট।রাশিয়ার অন্যতম ঐতিহ্যময় শহর কাজানের বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। সেখানে নমোকে লাল কার্পেটে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। তাঁকে স্বাগত জানান তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ। প্রায় সাড়ে তিন মাসের মাথায় দ্বিতীয়বার রাশিয়ার মাটিতে পা রাখলেন মোদী। দুদিন সেদেশে থাকবেন […]

Modi: ২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে মোদী: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ইস্যুতে হবে আলোচনা

images

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে যাচ্ছেন, যেখানে তিনি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরবেন। এটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন সংকট এবং বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া। এই সফর আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সফরের মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন: […]

Vladimir Putin: অফিসে কাজের ফাঁকে সঙ্গম করুন’! পরামর্শ পুতিনের মন্ত্রীর

‎বড় সমস্যার মুখোমুখি রাশিয়া। সমস্যা সমাধানে দেশের নাগরিকদের কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ এবং কফি বিরতির ফাঁকে সঙ্গমের পরামর্শ দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার! রাশিয়ায় উল্লেখযোগ্যভাবে কমেছে জন্মহার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে রাশিয়ায় জন্মের হার ক্রমাগত কমছে। ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন প্রচুর সংখ্যক রুশ যুবক। তার সঙ্গে সঙ্গেই কমতে শুরু করেছে রুশ নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার স্পৃহাও। […]

Narendra Modi: মোদীর মুকুটে নতুন পালক! পুতিনের হাত থেকে নিলেন রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান

MODI 1

 দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার তাঁর অস্ট্রিয়া যাওয়ার কথা। তার আগে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে মোদিকে। তাঁকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্‌ল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য মোদীর হাতে এই সম্মাননা তুলে দিলেন পুতিন। ইউক্রেন যুদ্ধের আবহে এই পদক্ষেপ নয়াদিল্লি-মস্কো […]

Harry Potter Castle : রুশ ক্ষেপণাস্ত্রে ধ্বংস ইউক্রেনের বিখ্যাত ‘হ্যারি পটার ক্যাসেল’

hary porter

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় ‘হ্যারি পটার ক্যাসেল’ নামে পরিচিত একটি বিখ্যাত ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভবনটির ছাদে আগুন লেগে যায় এবং পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ‘হ্যারি পটার ক্যাসেল’ মূলত এটি শিক্ষা প্রতিষ্ঠান। এ হামলায় চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইউক্রেনের শহরটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র […]

Attack in Moscow: কনসার্ট হল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩, চার হামলাকারীই গ্রেফতার

mosco

মস্কোর কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৪৩। আহত অন্তত ১৪০ জন। শনিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের নিরাপত্তা বাহিনী এফএসবি-র প্রধান জানিয়েছেন, এই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চার অভিযুক্তও, যাঁরা সরাসরি হামলায় জড়িত। শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রকাস সিটি হলে চলছিল রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর অনুষ্ঠান। ওই […]

Luna-25 Crashed: ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা, ব্যর্থ ভারতকে টপকে যাওয়ার স্বপ্ন

luna

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান ‘লুনা-২৫’। রবিবার জার্মানির সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার যানের। আর এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। কিন্তু তার আগেই বিপত্তি। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় লুনা-২৫। এর ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে কক্ষপথে পৌঁছে […]