Pakistan: গণনা শেষ, জনমত ইমরানের পক্ষে হলেও পাক সেনার পছন্দ নওয়াজকেই

ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায়। প্রায় ৬০ ঘণ্টা পরে রবিবার দুপুরে পাকিস্তানে ভোটগণনা শেষ হওয়ার কথা জানাল সে দেশের নির্বাচন কমিশন। ভোটগণনা শেষ হলেও কে বা কারা পাকিস্তানের পরবর্তী সরকারের নেতৃত্ব দিতে চলেছেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৪টি আসনে গণনা শেষ হয়ে গেলেও কোনও দলই একক ভাবে […]
Pakistan Election 2024: পাক মসনদে কি ফের ইমরান? ফল ঘোষণার আগেই জামিন পেলেন ১২টি মামলায়

নির্বাচনে লড়েননি, তাও এগিয়ে ইমরান খানই (Imran Khan)। পিটিআই সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে।তবে ফল প্রকাশের আগেই এল বড় খবর। ১২টি মামলায় জামিন (Bail) পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গিয়েছে, পাকিস্তানের অ্যান্টি-টেররিজম কোর্টের তরফে ইমরান খান ও প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১২টি মামলায় জামিন দেওয়া হয়। গত বছরের মে মাসে পাকিস্তানের […]
Pakistan vote জেল থেকে ভোট দিলেন ইমরান, দেশে বন্ধ ইন্টারনেট

পাকিস্তানের দ্বাদশ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসন ছাড়াও প্রাদেশিক পরিষদের ৫৯০টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। এক প্রার্থীর মৃত্যুর কারণে ন্যাশনাল অ্যাসেম্বলির একটি আসন এবং তিনটি প্রাদেশিক আসনের ভোট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল […]
Dawood Ibrahim: করাচির হাসপাতালে ভারতের মোস্ট ওয়ান্টেড! কাছের মানুষই বিষ খাইয়েছে দাউদকে?

মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের করাচিতে দাউদকে বিষ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্রের খবর, ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রীকে রবিবার রাতে করাচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই খবর আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি। পাশাপাশি বিষ প্রয়গের অভিযোগের পিছনে উৎস এবং উদ্দেশ্য এখনও অস্পষ্ট […]
Kolkata: কলকাতার ছেলের প্রেমে হাবুডুবু, বিয়ে করতে সীমান্ত পেরিয়ে এলেন পাক তরুণী

কলকাতার যুবককে বিয়ে করতে পাকিস্তান থেকে আসছে তরুণী। পাকিস্তানি ওই যুবতীকে ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা দিয়েছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, কলকাতার প্রেমিক সমীর খানকে বিয়ে করতে পাকিস্তান থেকে আসেন বছর ২১-র জাওয়ারিয়া খানম। মঙ্গলবার পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান এবং তাঁর বাবা […]
Pakistan: করাচির শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১১, আটকে বহু

শপিং মলে ভয়াবহ আগুন (Fire)। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। শপিং মলের (Shopping Mall) ভিতর থেকে এখনও অবধি ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকজন আটকে রয়েছেন বলে সন্দেহ। পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকা করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মল থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়। দ্রুত […]
Babar Azam: বিশ্বকাপে ভরাডুবি, তিন ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বাবর

জল্পনাই অবশেষে সত্যি হল। বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরই সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। বুধবার এক বিবৃতি দিয়ে নিজেই জানিয়ে দিলেন সে কথা। যদিও তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ক্যাপ্টেন্সি ছাড়লেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের হয়ে তিন ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন ক্যাপ্টেন ও দলকে সামনের দিকে এগিয়ে […]
ICC ODI World Cup 2023: ৩৮ বলে চাই ৩৩৮ রান! বিশ্বকাপ থেকে পুরোপুরি ছুটি পাকিস্তানের

বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬০ বল বাকি থাকতেই হেরে গেল তারা। আগে ব্যাট করে ইংল্যান্ডের তোলা ৩৩৮ রান ৬.৪ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হত তাদের। একমাত্র তা হলেই নিউ জিল্যান্ডকে রান রেটে টপকে চতুর্থ স্থানে চলে আসত তারা। কিন্তু নির্ধারিত সময়ে সেই রান তুলতে পারেনি পাকিস্তান। আজ […]
ICC ODI World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের, বাড়ি ফিরছে বাবর আজমের দল

বিশ্বকাপে হারের হ্যাটট্রিক পাকিস্তানের। ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছেও হেরে গেল তারা। কিন্তু এই হারকে কি অঘটন বলা যায়? আগের ম্যাচে গত বারের বিশ্বজয়ী ইংল্যান্ডকে হারিয়ে খেলতে এসেছিল আফগানিস্তান। তাদের তুলনায় পাকিস্তান কিছুটা সহজ দল। ভারতের কাছে ৭ উইকেটে এবং অস্ট্রেলিয়ার কাছে ২২৯ রানে হেরে খেলতে নেমেছিল পাকিস্তান। মনোবল দুমড়ে থাকা একটি দলের বিরুদ্ধে আফগানিস্তান […]
Cable Car: কেবল কারের তার ছিঁড়ে বিপত্তি, ১২০০ ফুট উঁচুতে ছয় শিশু-সহ আট যাত্রী আটকে

কেবল কারের তার ছিঁড়ে মাঝ আকাশে আটকে পড়ল পাকিস্তানের (Pakistan) ছয় স্কুল পড়ুয়া। খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের পার্বত্য এলাকায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ কেবল কারটি তার ছিঁড়ে ঝুলে যায়। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও আটকে পড়া স্কুলপড়ুয়াদের উদ্ধার করা যায়নি। মাটি থেকে অন্তত ১২০০ ফুট উঁচুতে ঝুলছে এই কেবল […]