Sutapa Murder Case: অনেক ছেলেকে নষ্ট করছিস, তোর পরিণতি ভয়ঙ্কর হবে, শেষ চ্যাটে সুতপাকে সুশান্ত

sutapa 1 scaled

পুলিশের হাতে ধরা পড়ার পর থেকে কার্যত নির্লিপ্ত বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরী। পুলিশের কাছে অনেক কথা স্বীকারও করেছে সে। এদিকে সূত্রের খবর সুশান্ত পুলিশের কাছে জানিয়েছেন অপর একজনের সঙ্গে সুতপা ঘুরছে, শপিং মলে যাচ্ছে এটা মন থেকে মানতে পারছিল না সুশান্ত। এরপরই প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে তার মধ্যে। খুন করার […]

Murder: ঝগড়ার মাঝে টুঁটি কামড়ে ধরলেন স্ত্রী! শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু স্বামীর

murder plan

মারাত্মক ঘটনা ঘটে গেল বিহারে (Bihar)। স্বামীর উপর রাগে তাঁর গলা কামড়ে ধরলেন স্ত্রী। শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে করতে মৃত্যু হল ভদ্রলোকের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম লাভলি সিংহ। ২০২০ সালে মহর্ষি সিংহের সঙ্গে বিয়ে হয় লাভলির। তাঁদের ১০ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা হত। রবিবার তা চরম […]

Man Arrested: সম্পত্তি দখলে মামাকে খুন, লাশ গুম করতে রান্নাঘরে ‘কবর’

murder scaled

সম্পত্তি হাতাতে মামাকে খুন করে মেঝেতে পুঁতে দেওয়ার পরিকল্পনার অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। ঘর থেকে অচৈতন্য অবস্থায় মামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত কুপার্স পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্টু শিকদার, বয়স […]

Birbhum: মাঠের মধ্যে থেকে উদ্ধার বিধবার রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুন?

birvum

সাতসকালে বীরভূমের (Birbhum) কীর্ণাহারে উদ্ধার এক মহিলার মৃতদেহ।  জানা গিয়েছে, মৃতের নাম মঞ্জু বাগদী। বয়স ৩৮। সোমবার কীর্নাহার থানা এলাকার হরানন্দপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। পরিচিতের মধ্যেই কেউ তাঁকে ডেকে ধর্ষণ করে খুন করেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। সোমবার কীর্নাহার থানার হরানন্দপুর […]

হাঁসখালির নির্যাতিতার নাম প্রকাশ বিজেপি নেত্রীর! শোকজ শিশু সুরক্ষা কমিশনের

rekhaverma 20220416065311

মেয়েটি শুধু ধর্ষিত নয়, নাবালিকাও বটে। অথচ নদিয়ায় মৃত সেই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করার পরে সাংবাদিক সম্মেলনে তার নামটাই বলে দিলেন বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা। নদিয়ার এই ধর্ষণ-মৃত্যুর ঘটনা খতিয়ে দেখার জন্য দলেরই একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গড়ার কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। শুক্রবার ওই কমিটির চার সদস্য গ্রামে গিয়ে […]

ভারতীয় ছাত্রকে গুলি করে খুন কানাডার টরন্টোর পাতাল স্টেশনে, শোকপ্রকাশ বিদেশমন্ত্রী জয়শংকরের

indian student scaled

টরোন্টোয় (Toronto) প্রকাশ্যে ভারতীয় ছাত্রকে (Indian Student) গুলি করে খুন (Murder) করার ঘটনা ঘটেছে। কানাডার টরোন্টোর এক সাবওয়ের প্রবেশপথে গুলি করা হল ২১ বছর বয়সী কার্তিক বাসুদেবকে। পুলিশ সূত্রে খবর, কার্তিককে একাধিকবার গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই মৃত্যু […]

Jhalda: পূর্ণিমা কান্দুকে হেনস্থা! কংগ্রেসের মিছিল ঘিরে তুলকালাম ঝালদা, ১২ ঘণ্টা বনধের ডাক

jhalda

সকাল থেকে ঝালদায় পুরবোর্ড গঠন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। তপন কান্দুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মৌন মিছিলে হামলার অভিযোগ। প্রতিবাদে আগামিকাল ১২ ঘণ্টার বনধের ডাক দিল কংগ্রেস। পুলিশ শারীরিক ভাবে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে নিগ্রহ করেছে বলে অভিযোগ। মঙ্গলবার ছিল ঝালদা পুরসভার বোর্ড গঠন। আর এদিনই কালাদিবস পালন করে কংগ্রেস। একটি মৌন মিছিল বের করে […]

Mamata Banerjee: অনুব্রতকে গ্রেফতারের ছক! বিজেপি-র বগটুই রিপোর্টকে ‘অভিসন্ধি’ বলে তোপ মমতার

WhatsApp Image 2022 03 30 at 5.19.13 PM

 রামপুরহাট কাণ্ড (Rampurhat Arson) নিয়ে বুধবার রিপোর্ট পেশ করেছে বিজেপির (BJP) কেন্দ্রীয় কমিটি। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। আর এরপরই বিজেপির (BJP) বিরুদ্ধে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমার জেলা সভাপতিকে গ্রেফতার করতে চাইছে ওঁরা’। মমতার উত্তরবঙ্গ সফরের চতুর্থ […]

বঁটি দিয়ে মেয়ের ধর্ষকের মুন্ডু কাটলেন বাবা, টুকরো করে নদীতে ভাসালেন দেহ!

RAPE 1

মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে শাস্তি দিতে আইন নিজের হাতে তুলে নিলেন বাবা ও মামা। একেবারে আঁশবটি দিয়ে ওই ব্যক্তির গলা ধড় থেকে নামিয়ে দিলেন তাঁরা। অভিযোগ এমনটাই। সোমবার পুলিশের কাছে খবর আসে অজনল নদীতে এক ব্যক্তির মুন্ডু কাটা দেহ ভাসছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ। বয়স ৫৫। খান্ডোয়ারই শক্তপুর গ্রামের বাসিন্দা। খোঁজ […]

বছর খানেক আগে খুন করা হয় ভাদুর ভাই বাবরকেও, পুলিশের উপর ক্ষোভ উগরে দিলেন সদ্য পুত্রহারা মা

bhadu scaled

গত বছর খুন হয়েছিলেন ভাই। এ বছর খুন হলেন দাদা। সোমবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। ঠিক এক বছর তিন মাস আগে খুন হয়েছিলেন ভাদুর ভাই বাবর শেখও। ২০২১ সালের ৫ জানুয়ারি খুন হয়েছিলেন বাবর। তিনিও সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। গত পাঁচ জানুয়ারি বগটুই গ্রামের কবরস্থানের কাছে খুন […]