IPL 2023: CSK অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ, খেলতে নামলেন ধোনি, গড়লেন রেকর্ড

MS Dhoni 7

চলতি আইপিএলেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ম্যাচে জিতেই ‘ক্যাপ্টেন কুলকে’ বিশেষ উপহার দিতে চান ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সিএসকের হয়ে ওই স্পেশ্যাল ম্যাচটি জিতে ধোনির ক্যারিয়ারের অন্যতম মাইলফলককে স্মরণীয় করে রাখতে চান সমর্থকদের আদরের জাড্ডু। ২০০৮ সাল থেকে শুরু হয় আইপিএল। সেই সময় থেকেই […]

MS Dhoni: ১৪২৬ দিন পর নামলেন চিপকে, ধোনি- ধোনি রবে মুখরিত গোটা মাঠ

dhoni

ঠিক ১৪২৬ দিন পর তাঁর গড়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে টস করতে নামলেন সিএসকে-র অধিনায়ক ধোনি। চিপকের সংস্কারের কাজ চলায় গত চার বছর এখানে খেলতে পারেনি সিএসকে ও ধোনি। শেষবার এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে ধোনির চেন্নাই খেলেছিল ২০১৯ সালের ৭ মার্চ, মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। ধোনিরা চিপকে অপরাজেয়, এমনটাই […]

IPL 2023: আইপিএলের প্রথম ম্যাচেই টানটান লড়াই, ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাট

csk vs gt

নিয়ন্ত্রণে থাকা ম্যাচও একটা সময়ে চলে গিয়েছিল হাতের বাইরে। তবে মুখে হাসি শেষ পর্যন্ত বজায় থাকল হার্দিক পাণ্ডিয়ার। গুরু মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইকে তাঁর দল হারিয়ে দিল পাঁচ উইকেটে। জিতেই এ বারের আইপিএল অভিযান শুরু করল গুজরাত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স (Gujarat Titans) অধিনায়ক হার্দিক। প্রথমে ব্যাট করতে নেমে […]

MS Dhoni: স্টেডিয়ামের চেয়ার রং করছেন! ধোনিকে দেখতে ভিড় উপচে পড়ল চিপকে

MS Dhoni

এগিয়ে আসছে আইপিএল (IPL)। তার আগে দারুণ মেজাজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নেটে ব্যাটিং অনুশীলন করছেন। বল করছেন। তার উপরে চিপকের গ্যালারিতে উঠে চেয়ারে রং করছেন দর্শকদের জন্য। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনির হাতে হলুদ এবং নীল স্প্রে। সেই স্প্রে হাতে […]

Lionel Messi: অটোগ্রাফ করা জার্সি পাঠালেন মেসি! আনন্দে পাগল ধোনিকন্যা জিভা

ZIVA

লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর এখনও ক্লাব ফুটবলে যোগদান করেননি। রয়েছেন নিজের দেশেই। বড়দিনের ছুটি কাটিয়েছেন রোজারিওতে। এবার নতুন বছরের ছুটি কাটিয়ে ফেরার কথা প্যারিসে। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার জন্য একটি বিশেষ আর্জেন্টিনার জার্সি অটোগ্রাফ করে পাঠালেন মেসি। মেসির অটোগ্রাফ দেওয়া জার্সি পরে হাসি মুখে ছবি […]

Virat Kohli: কে আমার ভালো চায় জানি, ধোনির নাম একী বললেন অভিমানী কোহলি

DHONI

পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রানের ইনিংস। বিরাট কোহলি রানে ফিরলেন, কিন্তু দল জিততে পারল না। যে সময় রান পাচ্ছিলেন না, সেই সময় বিরাটকে নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। কেউ বলেছিলেন রান না পাওয়ায় অনেক বড় ব্যাটারকে বসিয়ে দেওয়া হয়েছে, তা হলে বিরাটকে কেন বসানো হবে না? অনেকে মনে করেছিলেন ছন্দে না থাকা বিরাটকে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের […]

MS Dhoni: সম্পর্ক ছিন্ন করতে হবে! বিদেশী লিগে যোগ দেওয়া নিয়ে ধোনিকে হুঁশিয়ারি BCCI – এর

DHONI

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মালিকানাধীন জোহানেসবার্গ দলের মেন্টর হতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট জানিয়ে দেওয়া হল বোর্ডের তরফে। মেন্টর হতে গেলে চেন্নাই সুপার কিংসের হয়ে আগে অবসর নিতে হবে ধোনিকে। সূত্রের খবর, ধোনির সেই পরিকল্পনা নেই। ফলে আপাতত তাঁর জোহানেসবার্গের মেন্টর হওয়া হচ্ছে না। বিসিসিআই (BCCI) দক্ষিণ আফ্রিকা এবং […]

Mahendra Singh Dhoni: ধোনির বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর

dhoni

বড়সড় আইনি সমস্যায় পড়লেন মহেন্দ্র সিং ধোনি। বিহারের বেগুসরাইয়ে সোমবার ধোনি সহ সাতজনের নামে এফআইআর দায়ের করা হল। নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামক এক সংস্থার ৩০ লক্ষ টাকার চেক বাউন্স করে। তারপরেই এস কে এন্টারপ্রাইজের তরফে থানায় দায়ের করা হয় এফআইআর। নীরজ নিরালা অভিযোগ করেছেন যে ২০২১ সালে তিনি ৩৬ লক্ষ ৮৬ হাজার টাকা […]

IPL 2022: দলের রান ৯৭, ধোনির একার ৩৬*! কলঙ্কের হার CSK-র

CSK

নিজেরা আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল। এ বার চেন্নাই সুপার কিংসের যাত্রাভঙ্গ করল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার টিমের কাছে ৫ উইকেটে হেরে প্লে-অফে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেল চেন্নাইয়ের। সিএসকে-র ব্যাটিং বিপর্যয়েই সব স্বপ্ন শেষ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনিদের। ড্যানিয়েল স্যামস-রিলি মেরেডিথদের দাপটে চেন্নাই গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। ১৬ ওভারের মধ্যেই […]

MS Dhoni: পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’! পুরাণের যোদ্ধা চরিত্র ধোনি, নায়িকা নয়নতারা

Atharva

সম্ভবত শেষ আইপিএল খেলছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনি। কিন্তু ২২ গজ থেকে সরে গিয়ে কী করবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। প্রশাসক হিসেবে ভারতীয় বোর্ডের সঙ্গে জুড়বেন, না ভারতীয় দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই নিজেকে ছবি প্রযোজক হিসেবে তুলে ধরতে উঠেপড়ে লেগেছেন মাহি। নিজেকে দক্ষিণী ছবির সঙ্গে […]