Martial Arts Competition : আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য বঙ্গকন্যা জিনাতের

চলতি বছরে ৮ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের্ আসর বসেছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে। ১ এবং ২ ফেব্রুয়ারি, রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করেন বিশাখাপত্তনম প্রাক্তন এমএলএ এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুমন তলোয়ার জি। এই প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশগ্রহণ করেন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, সিকিম, পাকিস্তানসহ আরও অনেক দেশ থেকে প্রায় ২০০০ খেলোয়াড়। […]